২০৮ সৌভাগ্যের পরশমণি কঠিন। তাহাদিগকে নপুংসকের সহিত তুলনা করা যায়। স্ত্রী সহবাসে কি আনন্দ, নপুংসক তাহা কখনও বিশ্বাস করিতে পারে না। কারণ, কাম-শক্তির কারণেই মানুষ এই সুখ উপভোগ করিতে পারে৷ যেহেতু আল্লাহ্ নপুংসকের কামভাবই সৃষ্টি করেন নাই, সুতরাং স্ত্রী সহবাসের আনন্দ সে কিরূপে উপলব্ধি করিবে ? সবুজ প্রান্তর এবং কল কল নাদে প্রবাহিত স্রোতস্বিনীর শোভা দর্শন করিলে চক্ষু যে আনন্দ লাভ করে, জন্মান্ধ ব্যক্তি তাহা অস্বীকার করিলে বিস্মিত হইবার কিছুই নাই। কারণ, আল্লাহ তাহাকে সেই ইন্দ্রিয়ই দান করেন নাই যদ্ধারা সে মনোরম দৃশ্যাবলী দর্শনের আনন্দ উপলব্ধি করিতে পারে। নেতৃত্, প্রভুত্, রাজত এবং দেশ শাসন কার্ষে যে সুখ রহিয়াছে, কোন অবোধ বালক উহা অস্বীকার করিলে তাহাতে আশ্চর্যের কি আছে ? কারণ, সে কেবল খেল-তামাশাই বুঝে; রাজ্য শাসনে কি আনন্দ তাহা সেকিরপে " বুঝিবে ? প্রিয় পাঠক ! এতটুকু বুঝিয়া লও যে, বিজ্ঞই হউক, আর অজ্ঞই হউক, যাহারা সুফীগণের অনুপম অবস্থাকে অবিশ্বাস করে, তাহারা শিশুসদৃশ্য কারণ, যে বস্তুর মাহাত্য তাহারা উপলব্ধি করিতে পারে নাই, তাহারা উহার অস্তিত্বই অস্বীকার করিতেছে । যাহার বিন্দুমাত্রও বুদ্ধি আছে, সে স্বীকার করে এবং বলে £ যদিও আমি সুফীগণের অবস্থা হইতে বঞ্চিত ; তথাপি এতটুকু বুঝি যে, সুফীগণের পক্ষে সেই অবস্থা প্রাপ্তি অসম্ভব নহে। তবুও ভাল যে, সে সেই অবস্থার প্রতি বিশ্বাস রাখে এবং সুফীগণের সেই অবস্থা প্রাপ্তি সম্ভব বলিয়া মনে করে । কিন্তু নিজে যাহা লাত করিতে পারে নাই অপরের জন্যও তাহা লাভ করা অসম্ভব -এইরূপ যে মনে করে, সে নিতান্ত মূর্খ । এই শ্রেণীর লোকদের সম্মন্ধেই আল্লাহ পাক বলেন £ 7১০৪ এটি ডি 09155575451524 815 আর যখন তাহারা সেইদিকে পথ পায় নাই তখন তাহারা বলে, ইহা পুরাতন মিথ্যা। নির্দোষ সমা' ও হারাম হওয়ার কারণসমূহ £ যে সমা' উপরে মুবাহ্ বলিয়া বর্ণিত হইয়াছে, পাঁচটি কারণে তাহাই হারাম হইয়া পড়ে সুতরাং এই পাঁচ কারণ হইতে সযত্তে বাচিয়া থাকা আবশ্যক। প্রথম কারণ £ রমণী বা শবশ্রুবিহীন ছোকরার সমা' শ্রবণ করা । যেহেতু তাহাদের সমা" শ্রবণে কামভাব জাগ্রহ হয়; তাই এই সমা' হারাম। শ্রবণকারীর হৃদয় আল্লাহ্র ধ্যানে নিমগ্ন থাকিলেও ইহা হারাম । কারণ, কামভাব প্রকৃতিগত এবং সুদর্শন চেহারা দৃষ্টিপথে পতিত হওয়ামাত্রই শয়তান সেই কামভাবকে উক্কানি দিতে থাকিবে তখন কামভাব প্রাধান্য লাভ করিবে এবং সমা' ইহার বশীভূত হইয়া পড়িবে। শ্শ্রীবিহীন বালক কামভাবের পাত্র নহে, তাহার সমা* শ্রবণ করা মুবাহ্। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।