সমা ২০৭ যে সকল অবস্থা তাহাদের নিকট প্রকাশিত হইয়া পড়ে, উহাকে তাহারা অজদ বলিয়া থাকেন। রৌপ্য অগ্নিতে পোড়াইলে উহা যেমন উজ্জ্বল হইয়া উঠে, সমা" শ্রবণে তাহাদের হৃদয়ও তদ্রুপ পবিত্র ও উজ্জ্বল হইয়া উঠে। সমা" অন্তরে আগুন জ্বালাইয়া দেয় এবং অন্তরের সকল মলিনতা বিদূরীত করে । অন্তরে দহনশীলতা উৎপত্তি করিয়া ইহার মলিনতা দূরীকরণে সমা' দ্বারা যতখানি সাফল্য অর্জন করা যায় বহু সাধনা দ্বারা উহা লাভ করা যায় না। আধ্যাত্মিক জগতের সহিত মানবাত্মার যে গোপন সম্পর্ক রহিয়াছে, সমা সে গোপন সম্পর্কের মধ্যে আলোড়নের সৃষ্টি করে এবং আত্মাকে ইহজগত হইতে একেবারে পরজগতে লইয়া যায়। এমনকি ইহজগতে যাহা সংঘটিত হয়, সূফী তখন ইহার কোন টেরই পান না। এমনও হইয়া থাকে যে, তাহার অঙ্গ-প্রত্যঙ্গ সম্পূর্ণরূপে শক্তিহীন হইয়া পড়ে এবং তিনি সংজ্ঞাহীন হইয়া ভূতলে লুটিয়া পড়েন। এই প্রকার অবস্থাসমূহের মধ্যে যেগুলি সত্য ও প্রকৃত, উহাদের অতি শ্রেন্ঠ মর্যাদা রহিয়াছে। সভাস্থ যে ব্যক্তি এই অবস্থাকে সত্য বলিয়া বিশ্বাস ও আস্থা স্থাপন করিতে পারে সেও উহার বরকত হইতে বঞ্চিত থাকে না। কিন্তু এ সমস্ত অবস্থার মধ্যে অপ্রকৃতের সংখ্যাই অধিক এবং উহার প্রকৃত অবস্থা বুঝিতে ভুল-প্রমাদ অনেক ঘটিয়া তাকে। উহাদের মধ্যে কোনটি সত্য ও কোনটি মিথ্যা পরিপকৃ ও অভিজ্ঞ গীর ব্যতীত কেহই তাহা বুঝিতে পারেন না। মুরীদের সমা" শুনিবার বাসনা মুক্ত না হইলে স্বেচ্ছায় ইহা শ্রবণে লিপ্ত হওয়া তাহার পক্ষে নিরাপদ নহে। হযরত শায়খ আবুল কাসেম গুরগানী (রা)-এর অন্যতম মুরীদ আলী হান্লাজ একদা সমা' শ্রবণের অনুমতি চাহিলে হযরত শায়খ (র) বলিলেন ঃ একাধারে তিনদিন উপবাস কর। তৎপর তোমার জন্য সুস্বাদু খাদ্য প্রস্তুত করা হউক । এমতাবস্থায় তুমি যদি সেই খাদ্য-্্রব্য পরিত্যাগ করতঃ সমা' শ্রবণে লিপ্ত হও তবে তোমার সমা' শ্রবণের বাসনা সত্য এবং ইহা শ্রবণের অধিকার তোমার আছে। কিন্তু যে মুরীদের অন্তরের অবস্থা এখনও উন্মুক্ত হয় নাই এবং ব্যবহারিক জ্ঞান ব্যতীত অন্য কোন জ্ঞানই লাভ করে নাই অথবা তাহার অন্তরের অবস্থা তো উন্মুক্ত হইয়াছে বটে, কিন্তু প্রবৃত্তি এখনও সম্পূর্ণরূপে সংযত ও পর্যুদস্ত হয় নাই এমন মুরীদকে সমা" শ্রবণ হইতে নিবৃত্ত রাখা পীরের উপর ওয়াজিব । কারণ, সমা' এমন মুরীদের মঙ্গল অপেক্ষা অমঙ্গলই করিবে অধিক। সূফীগণের সমা', অজ্দ (ভাবোম্মত্ততা), ও বিশেষ অবস্থা যাহারা অবিশ্বাস করে, তাহারা কেবল নিজেদের অন্তরের সংকীর্ণতা ও দৃষ্টিশক্তির অপরিসরতার দরুনই অবিশ্বাস করিয়া থাকে । এ ব্যাপারে তাহারা ক্ষমার্থ 'মা*যূর) এবং দোষহীন। কারণ, তাহারা স্বয়ং যাহা লাভ করে নাই, তও্প্রতি বিশ্বাস স্থাপন করা তাহাদের জন্য নিতান্ত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।