কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২০৬ সৌভাগ্যের পরশমণি আল্লাহ্‌র বিধানে অসস্তুষ্ট হইয়া যদি কেহ শোকাতুর হয় এবং সেই শোক-সন্তাপ বৃদ্ধি করিবার জন্য শোকগাঁথাপূর্ণ সমা" শ্রবণ করে, তবে তাহাও হারাম । এই জন্যই বিলাপকারীর পারিশ্রমিক হারাম এবং সে মহাপাপী। এমনকি, সেই বিলাপ শ্রবণকারীও পাপী হইবে। তৃতীয় শ্রেণী ঃ যে সকল বিষয়ে আনন্দিত হওয়া শরীয়ত অনুসারে জায়েয আছে, এইরূপ কোন আনন্দ হৃদয়ে বিদ্যমান থাকিলে তাহা বৃদ্ধির উদ্দেশ্যে আনন্দ বর্ধক সমা” শ্রবণ করা বৈধ ও মঙ্গলজনক | যেমন, বিবাহ উৎসব, ওলীমা, আকীকা উৎসবে অথবা সন্তান জন্মের সময়ে, খনাকরণে কিংবা বিদেশ হইতে প্রিয়জনের প্রত্যাবর্তনে আনন্দ করা বৈধ। মক্কা শরীফ হইতে হিজরত করিয়া রাসূলুল্লাহ (সা) যখন মদীনা শরীফে পৌঁছিলেন তখন মদীনাবাসিগণ তাহার সম্মুখে আগমন করিলেন এবং দফ বাজাইয়া নিম্নোক্ত কবিতাটি গাহিয়া গাহিয়া আনন্দ করিয়াছিলেন ও তাহাকে অভ্যর্থনা জানাইয়াছিলেন (237510505২৯ ০৯0194০৪১৮০ 00০ 9৮০ 2৮ 715 বিদায়ের সানিয়া পাহাড়ের পথ বাহিয়া আমাদের ভাগ্যাকাশে পূর্ণচন্দ্র উদিত হইয়াছে। অতএব যতদিন প্রার্থনাকারী আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করিবে ততদিন আমাদের উপর শোকর গুযারী করা ফরয হইয়া পড়িয়াছে। অনুরূপভাবে ঈদের দিনে আনন্দ করা দুরস্ত এবং তজ্জন্য সমা'ও বৈধ | এইরূপে ধর্মবন্ধুগণ পরস্পর মিলিত হইয়া ভোজনে প্রবৃত্ত হইলে একে অন্যকে সস্তুষ্ট করার উদ্দেশ্যে আনন্দবর্ধক কবিতা আবৃত্তি করিতে পারে । চতুর্থ শ্রেণী ঃ ইহাই আসল সমা”। কাহারও হৃদয়ে আল্লাহর প্রতি ভালবাসা প্রবল হইয়া প্রেমের স্তরে উন্নীত হইলে তাহার জন্য সমা” আবশ্যক এবং কতকগুলি গতানুগতিক নেককার্য অপেক্ষা সন্ভবতঃ ইহাই অধিকতর কার্যকরী হইয়া থাকে । আর যে কার্যে আল্লাহর মহব্বত বৃদ্ধি পায় ইহার মুল্য অবশ্যই অধিক । এইজন্য সুফীগণ সমা" শ্রবণ করিতেন। কিন্তু আজকাল যে সকল লোক বাহিরে সূফীগণের বেশ-ভূষা ধারণ করিয়া থাকে, অথচ অন্তরে সুফীগণের গণাবলী হইতে শুন্য, তাহাদের কারণেই এখন সমা” একটি গতানুগতিক প্রথা হইয়া পড়িয়াছে। আল্লাহ্‌র প্রেমের আগুন অন্তরে প্রজ্বলিত করিবার জন্য সমা'র প্রভাব অত্যাধিক। সুফীগণের মধ্যে এমন অনেক আছেন, সমা'র মোহে তন্ময় থাকাকালে যাহারা আধ্যাত্মিক জগতের বিভিন্ন বিষয় প্রত্যক্ষভাবে দর্শন করিয়া থাকেন। সেই অবস্থায় তাহারা এমন এক সুখাস্বাদ উপভোগ করিয়া থাকেন যাহা সমা' ব্যতীত লাভ করা যায় না। সমা'র প্রভাবে অদৃশ্য জগতের [01910999099 125 ৬৬/5/.8111001118.0011 সি ৩০

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।