সমা ২০৫ তৃতীয় প্রকার $ সত্তাব বর্ধক সমা'। হৃদয়ে কোন সপ্ভাব থাকিলে এই মর্মের সমা' উক্ত সন্ভাবকে সবল করিয়া তোলে। এই প্রকার সমা' চারি শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী £ কা'বা শরীফের মাহাত্ম্য, হজ্জের পথস্থিত প্রান্তর ও জঙ্গলের বিবরণ সংবলিত কবিতা আবৃত্তি, যেমন এইরূপ সমা" শ্রবণে শ্রোতার অন্তরে বায়তুল্লাহ শরীফ যিয়ারতের আকাঙ্কা জাগ্রত হয় এবং হৃদয়ে আলোড়নের সৃষ্টি হয়। যাহার জন্য হজ্জ করা জায়েয তাহার পক্ষে এই জাতীয় সমা" শ্রবণে হজ্জের প্রতি আগ্রহাবিত হওয়া সওয়াবের কারণ বটে। কিন্তু মাতাপিতা যাহাকে হজ্জে গমনের অনুমতি দেন না অথবা কোন কারণ বশত £ হজ্জে যাওয়া যাহার অনুচিত, সমা' শ্রবণ করতঃ তাহার অন্তরে হজ্জের বাসনা দৃঢ় ও মজবুত করিয়া তোল দুরস্ত নহে। কিন্তু যাহার মনে এতটুকু বল আছে যে, সমা" শ্রবণে হজ্জের বাসনা প্রবল হইয়া উঠিলেও সে উহা দমন করিয়া রাখিতে পারিবে এবং নিজের অবস্থায় স্থির থাকিতে পারিবে তবে তাহার জন্য উহা শ্রবণে বাধা নাই। ধর্ম যোদ্ধাগণের হৃদয়ে জিহাদের প্রেরণা জাগ্রত করিবার উদ্দেশ্যে বীরতূর্গাথা ও সমা'র বিধানও প্রায় একইরূপ। কারণ, এই শ্রেণীর কবিতাবৃত্তি ও সমা” মানুষকে আল্লাহ্র মহব্বতে উদ্বুদ্ধ করিয়া তাহার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করিবার এবং তাঁহার ধর্ম রক্ষার্থে জীবন উৎসর্গ করিবার জন্য অনুপ্রাণিত ও উৎসাহিত করিয়া তোলে। ইহাও সওয়াবের কাজ । রণোম্মাদনা বর্ধক ও বীরতৃব্যঞ্জক যে সকল গাঁতা সচরাচর. ফলে জীবনের মায়া পরিত্যাগ করতঃ সৈন্যগণ যুদ্ধে ঝাঁপাইয়া পড়ে, সেই যুদ্ধ কাফিরদের বিরুদ্ধে হইয়া থাকিলে বীরত্ব্যঞ্জক কবিতার সাহায্যে এইরূপ সাহসবর্ধনে সওয়াব আছে। কিন্তু মুসলমানের বিরুদ্ধে প্রবৃত্ত হইলে তদ্রুপ সাহস বর্ধক কবিতা আবৃত্তি হারাম । দ্বিতীয় শ্রেণী ঃ অনুতাপবর্ধক সমা” যে সমা' শ্রবণে শ্রোতার হৃদয়ে ক্রুটি-বিচ্যুতি ও পাপানুষ্ঠানজনিত অনুতাপের বন্যা প্রবাহিত হয় এবং আল্লাহ্র নিকট উচ্চ মর্যাদা ও তাহার সত্ুষ্টিলাভে বঞ্চিত থাকার ক্ষোভে অশ্রু নির্গত হইতে থাকে, এইরূপ সমা' শ্রবণেও সওয়াব হয়৷ হযরত দাউদ (আ)-এর শোক গাঁথা এই রূপই ছিল। কিন্তু যে সকল বিষয়ে শোক ও বিলাপ করা হারাম, সামা*র মাধ্যমে সেই বিষয়ে সুপ্ত শোক জাগাইয়া তোলাও হারাম। যেমন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মৃত্যুতে শোক ও বিলাপ করা হারাম । কারণ আল্লাহ্ বলেন ঃ ও 72905৮55145 924 যাহা গত হইয়া গিয়াছে তজ্জন্য তোমরা শোক করিও না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।