কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

পানাহার ৫ যিয়াফত-মজলিসে রৌপ্য-নির্মিত সুর্মাদানী দেখিলেও তথা হইতে উঠিয়া যাইবে। (৯) মেহমান মেষ্বানের বাড়িতে রাব্রিবাস করিলে মেয্বান তাহাকে কিবলার দিক, পায়খানা ও প্রত্রাবখানা দেখাইয়া দিবে। মেহ্মানের সম্মুখে খাদ্য-দ্রব্য আনয়নের নিয়ম £ (ক) মেহ্‌মানকে আহারের প্রতীক্ষায় বসাইয়া রাখিবে না, তাড়াতাড়ি করিবে । ইহা করিলে মেহ্মানকে সম্মান প্রদর্শন করা হয়। নিমন্ত্রিত প্রায় সকলে আসিয়া উপস্থিত হইয়া থাকিলে, মাত্র দুই-একজন এখনও হাযির না হইয়া থাকিলে তাহাদের অপেক্ষা না করিয়া উপস্থিত মেহ্মানগণের সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখাই উত্তম। কিন্তু কোন দরিদ্র মেহমানের উপস্থিত হইতে যদি বিলম্ব হয় এবং তাহার অনুপস্থিতিতে খাদ্যদ্রব্য পরিবেশন হইয়া গেলে তাহার মনঃক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকিলে তাহার জন্য অপেক্ষা করাই শ্রেয়ঃ। হযরত হাতেম আসম (র) বলেন ঃ “তাড়াতাড়ি করা শয়তানের কাজ; কিন্তু পাচটি কাজ তাড়াতাড়ি করা কর্তব্য । যথা ৪ (১) মেহমানকে আহার করান, (২) মৃতকে দাফন করা, (৩) বিবাহযোগ্য কন্যার বিবাহ দেওয়া, ৫8) খণ পরিশোধ করা এবং (৫) পাপ হইতে তওবা করা । ওলীমার দাওয়াতে তাড়াতাড়ি করা সুন্নত । (খ) খাদ্যদ্রব্যের মধ্যে ফলমুলাদি সর্বাগ্ধে উপস্থিত করিবে । দস্তরখান সজি জাতীয় তাজা দ্রব্য হইতে শুন্য রাখিবে না। হাদীস শরীফে আছে, দস্তরখানে সজি জাতীয় তাজা দ্রব্য থাকিলে তথায় ফেরেশতা উপস্থিত হয়। উত্তম খাদ্য সর্বাগ্রে উপস্থিত করিবে যেন মেহমান ইহা আহারে পরিতৃপ্ত হয় । অতিভোজীদের অভ্যাস এই যে, মেহমানকে অধিক আহার করাইবার উদ্দেশ্যে নিম্নশ্রেণীর খাদ্য দস্তরখানে সর্বাগ্রে হাযির করে। ইহা মাক্রূহ। আবার সর্বপ্রকার খাদ্য দস্তরখানে একবারে উপস্থিত করাও কোন কোন লোকের অভ্যাস যেন মেহ্মানগণ যাহার যাহা ইচ্ছা তাহাই আহার করিতে পারে । এইরূপে সর্বপ্রকার খাদ্য একবারে দস্তরখানে আনয়ন করা হইলে অবশিষ্ট খাদ্য দস্তরখান হইতে তাড়াতাড়ি অপসারণ করিবে না; কারণ, মেহমানদের মধ্যে এমনও কেহ থাকিতে পারেন ঘিনি আহার করিয়া এখনও পরিতৃপ্ত হন নাই! (গ) অতি অল্প খাদ্য দস্তরখানে স্থাপন করিবে না; কারণ ইহাতে অশিষ্টতা প্রকাশ পায়। অপরপক্ষে সীমাতিরিক্ত খাদ্যও উপস্থিত করিবে না; কারণ, ইহাতে অহংকার প্রকাশ পায়। কিন্তু মেহ্‌মানের সম্মুখে অতিরিক্ত খাদ্য উপস্থিত করাতে কোন দোষ নাই। হযরত ইব্রাহীম আদ্হাম (র) একদা হযরত সুফিয়ান সওরী (র) -এর সম্মুখে প্রচুর পরিমাণে খাদ্য স্থাপন করিলেন। ইহাতে হযরত সুফিয়ান সওরী (র) বলিলেন, “তুমি কি অপব্যয়কে ভয় কর না?” হযরত ইব্রাহীম আদৃহাম (র) উত্তর দিলেন ঃ মেহমানের জন্য প্রস্তুত খাদ্য অপব্যযই হয় না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।