প্রকাশকের কথা বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক হযরত ইমাম গায্যালী €র) ইসলামের সত্যিকার শিক্ষা ও মর্মবাণীর বিস্তৃত ব্যাখ্যা-বিশ্রেষণসহ বহু গ্রন্থ রচনা করেছেন। তার অমূল্য গ্রস্থাবলি মানুষের আত্মিক উন্নয়নে শত শত বছর ধরে বিশেষ ভূমিকা রেখে আসছে। মানব জাতির জ্ঞানভান্তারে হযরত ইমাম গায্যালী (র)-এর গ্রস্থরাজি হীরকখণ্ডের মতো বর্ণালী আলো ছড়িয়ে চলেছে। তার গ্রন্থাবলি পৃথিবীর প্রায় সবগুলো শ্রেষ্ঠ ভাষাতেই অনুদিত হয়েছে। হযরত ইমাম গাষ্যালী (র) রচিত গ্রস্থাবলির মধ্যে “কিমিয়ায়ে সা'আদাত' একটি অনন্য গ্রন্থ। এর দ্বিতীয় খণ্ডে পানাহার, বিবাহ, উপার্জন, ও দরিদ্রের হক, নির্জনবাস, ভ্রমণ, সৎকর্মে আদেশ ও অসৎকর্ষে প্রতিরোধ এবং প্রজাপালন ও রাজ্য শাসন ইত্যাদি বিষয়ে সুগভীর আলোচনা রয়েছে । এ সবগুলো বিষয়ই হযরত ইমাম গায্যালী (র) কুরআন-হাদীস, দর্শন ও যুক্তির নিরিখে অত্যন্ত সুগভীর পাগ্ডতিত্যের সাথে ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। তীর যুক্তির সাথে রয়েছে আত্মিক উপলব্িরও স্পর্শ । বিশ্বখ্যাত এই কিমিয়ায়ে সা'আদাত গ্রন্থটি “সৌভাগ্যের পরশমণি" নামে অনুবাদ করেছেন বিশিষ্ট লেখক ও অনুবাদক জনাব আবদুল খালেক । অত্যন্ত সহজ, হৃদয়গ্রাহী ও সাবলীল ভাষায় অনুদিত এ গ্রন্থটি ইতোমধ্যে পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে। বর্তমানে প্রচুর পাঠক চাহিদার প্রেক্ষিতে এর পঞ্চম সংস্করণ (ইফাবা চতুর্থ সংক্করণ) প্রকাশ করা হলো । আমরা আশা করি, বইটি এবারও আগের মতোই পাঠকপ্রিয়তা লাভ করবে। মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।