২০৪ সৌভাগ্যের পরশমণি রাসূলুল্লাহ্ সো) বলিলেন £ হে আবৃবকর! তাহাদিগকে বাধা দিও না; কেননা আজ ঈদের দিন। এই হাদীস হইতে বুঝা যায়, দফ বাজাইয়া সমা' আবৃত্তি মুবাহ্ (বৈধ)। ইহাতে সন্দেহ নাই যে, আওয়াজ রাসূলুল্লাহ সো)-এর কর্ণ মুবারকে পৌছিতে ছিল। তাহার শ্রবণ এবং হযরত আবুবকর (রা)-কে বাধা প্রদান করিতে নিষেধ করা হইতে বুঝা যায় যে, দফ বাজান ও সমা' আবৃত্তি করা মুবাহ্ (বৈধ)।১ ছিতীয় প্রকার £ হারাম সমা'। হৃদয়ে কোন মন্দভাব থাকিলে, যেমন, কাহারও হৃদয়ে কোন কুলটা রমণী কিংবা কোন ছোক্রার প্রতি আসক্তি রহিয়াছে, উক্ত রমণী কিংবা ছোক্রাকে সম্মুখে রাখিয়া মিলন-স্বাদ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করিবার উদ্দেশ্যে সমা'র সুমধুর সুর শ্রবণে মত্ত হওয়া; অথবা সেই রমণী বা ছোক্রার অনুপস্থিতিতে তাহার সহিত মিলনের আশায় সমা' শ্রবণে প্রবৃত্ত হওয়া যাহাতে অনুরাগ ও আসক্তি বৃদ্ধি পায়; অথবা আলঙকারিক ভাষায় মন, কৃষ্ণ কেশরাশি, অঙ্গ সৌষ্ঠৰ ও অপরূপ সৌন্দর্য সংবলিত সমা" শ্রবণে লিপ্ত হইয়া নিজের প্রিয়জন অর্থাৎ সেই কুলটা বা ছোক্রার রূপ কল্পনায় বিভোর হওয়া-এই সকল সমা' শ্রবণ করা হারাম ।.যুবক-দলের অধিকাংশ এই শ্রেণীর আপদে নিপতিত থাকে । এই জাতীয় সমা' এইজন্য হারাম যে, ইহাতে শরীয়ত বিরোধী কুৎসিৎ কামাগ্নি উত্তেজিত হইয়া উঠে। অথচ এই শ্রেণীর কামাগ্নি নির্বাপিত করা ওয়াজিব । সুতরাং ইহাকে উত্তেজিত করিয়া তোলা কিরূপে জায়েয হইবে? কিন্তু নিজের স্ত্রী বা ক্রীতদাসীর প্রতি আসক্তি বৃদ্ধি করিবার উদ্দেশ্যে সমা" শ্রবণ করা পার্থিব ভোগ-বিলাসের অন্তর্ভূক্ত । স্ত্রীকে তালাক না দেওয়া পর্যন্ত এবং ক্রীতদাসীকে বিক্রয় করিয়া না ফেলা পর্যন্ত এইরূপ সমা” মুবাহ্।'স্ত্রীকে তালাক দেওয়ার ও ক্রীতদাসীকে বিক্রয় করিয়া ফেলিবার পর অবশ্যই হারাম হইবে। ১. আলিমগণের মতে এই হাদীস ছারা সমা* মুবাহ্ (বৈধ) বলিয়া প্রমাণিত হয় না । এত্যদ্যতীত অন্যান্য সহীহ্ হাদীস দ্বারাও প্রমাণিত হয় যে, এই শ্রেণীর সমা' মুবাহ্ নহে। রাসূলুল্লাহ্ (সা) যে হযরত আবৃবকর (রা)-বালিকাদ্বয়কে সমা” হইতে বাধা প্রদান করিতে নিষেধ করিয়াছেন, ইহার অর্থ এই নয় যে, সমা" মুবাহ্; বরং নিষেধের কারণ এই যে, বালিকাদয় অপ্রাপ্ত বয়ঙ্কা ছিল, তখনও তাহাদের উপর শরীয়তের আদেশ-নিষেধ বর্তে নাই এবং উহা ছিল ঈদের দিন। যেহেতু ঈদ আনন্দ ও খুশির দিন, এই জন্যই রাসূলুল্লাহ্ (সা) উক্ত নাবালেগ বালিকাদ্য়ের সাময়িক আনন্দে ব্যাঘাত পছন্দ করেন নাই । আর বালিকাদ্য় পেশাগত গায়িকাও ছিল না যে, কেবল গান গাহিয়াই বেড়াইত। এই কারণেই সহীহ্ মুসলিমের অন্য রেওয়ায়েতে হযরত আয়েশা রো) বলেন £ ০০১১৯ (2০54 “তাহারা গায়িকা ছিল না।” ইহাতে স্পষ্টরূপে বুঝা যায় যে, উহা কেবল ঈদের দিনে অল্প বয়স্ক বালক-বালিকাদের শিশুসুলভ আমোদ-প্রমোদ ছিল মাত্র । ইহাতে সমা* মুবাহ বলিয়া প্রমাণিত হয় না। আর সমা" বা গান বলিতে আজকাল যাহা বুঝা যায়, উহা তাহা ছিল না; বরং উহা ছিল আনসারগণ কর্তৃক 'জংগ বুআসে' পঠিত বীরতৃসূচক কবিতা । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।