সমা ২০৩ ৬. স্বয়ং রাসূলুল্লাহ্ (সা) হযরত আয়েশা (রা)-এর সহিত অনেকক্ষণ দণ্ডায়মান ছিলেন যদিও তামামা দেখা তাহার উদ্দেশ্য ছিল না। ইহাতে বুঝা যায় যে, স্ত্রীলোক ও বালকদের মনস্তুষ্টির জন্য তাহাদের নির্দোষ আনন্দ ও আমোদের কার্যে তাহাদের আনুকূল্য করা সৎস্কভাবের অন্তুর্ভক্ত এবং আত্মনিগ্রহ ও ধার্মিকতা প্রদর্শন অপেক্ষা উহা উৎকৃষ্ট। সহীহ হাদীসে হযরত আয়েশা রো) হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন ঃ আমি যখন ছোট বালিকা ছিলাম তখন বালিকাসুলভ স্বভাববশতঃ কাপড় দ্বারা সত্রী-পুরুষ খেলনা বানাইতাম এবং আরও কতিপয় বালিকা (আমার সহিত যোগদানের নিমিত্তে) আসিত। রাসূলুল্লাহ (সা) আগমন করিলে অন্যান্য বালিকা পলায়ন করিত। হুযূর (সা) আবার তাহাদিগকে আমার নিকট পাঠাইয়া দিতেন। একদা তিনি একটি বালিকাকে জিজ্ঞাসা করিলেন ঃ এই খেলনাগুলি কি ? বালিকাটি নিবেদন করিল ঃ এইগুলি আমার কন্যা । হুযুর সো) আবার তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ উহাদের মধ্যস্থলে ওটা কি বীধা রহিয়াছে ? সে নিবেদন করিল £ এইটি এই (পুরুষ) খেলনাগুলির ঘোড়া । হুযূর (সা) জিজ্ঞাসা করিলেন £ ঘোড়ার (পিঠের) উপর ওটা কি? সে উত্তর করিল £ উহা ঘোড়ার পাখা । হুযূর (সা) বলিলেন £ ঘোড়ার পাখা কোথা হইতে আসিল ? সে উত্তর করিল £ আপনি কি শোনেন নাই যে, হযরত সুলায়মান (আ)-এর ঘোড়ার পাখা ছিল? ইহা শুনিয়া রাসূলুল্লাহ্ (সো) এমনভাবে হাসিয়া উঠিলেন যে, ইহাতে তাহার সমুদয় দত্তপাটি দৃষ্টিগোচর হইয়াছিল। উপরিউক্ত হাদীস এস্থলে বর্ণনা করিবার উদ্দেশ্য এই যে, ইহা হইতে বুঝা যাইবে, পরহিযগারী প্রদর্শন ও নীরসভাব ধারণ করা এবং উল্লেখিত কার্য হইতে নিজকে দূরে সরাইয়া রাখা ধর্ম-কর্মের অন্তর্ভুক্ত নহে। বিশেষতঃ সরলমতি বালক-বালিকা ও অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ তাহাদের উপযোগী যে সকল নির্দোষ আমোদ-প্রমোদে প্রবৃত্ত হয় তাহাদের আনুকূল্য করা যেন অশোভন বলিয়া প্রতিপন্ন না হয়। অবশ্য এই হাদীস ছারা ছবি প্রস্তুত করা দুরস্ত বলিয়া প্রমাণিত হয় না। কারণ, বালক-বালিকাদের খেলনা কাণ্ঠ ও ছিন্ন বস্ত্র দ্বারা প্রস্তুত হইয়া থাকে এবং পূর্ণ আকৃতি ইহাতে প্রস্তুত হইতে পারে না। কেননা, আলোচ্য হাদীসে উল্লেখ আছে যে, উক্ত ঘোড়াটির কেশর ছিল ছিন্ন বন্ত্ে প্রস্তুত। হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন £ ঈদের দিন দুইটি বালিকা দফ বাজাইয়া আমার নিকট সমা” আবৃত্তি করিতেছিল । এমন সময় রাসূলুল্লাহ্ (সা) গৃহে আগমন করিলেন এবং অন্যদিকে মুখ ফিরাইয়া কাপড় মোড়া দিয়া শুইয়া পড়িলেন। ইতিমধ্যে হযরত আবুবকর রো) আগমন করিলেন এবং সেই বালিকাদ্বয়কে ধমক দিয়া বলিলেন ঃ রাসূলুল্লাহ্ (সা) -এর গৃহে শয়তানের বাদ্যযন্ত্র! ইহা শুনিয়া [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।