কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সমা ২০১ করিয়া তোলাও বাঞ্ছনীয়, যদি সমা' শ্রবণে উহা অধিকতর শক্তিশালী হইয়া উঠে তবে শ্রবণকারী সওয়াব পাইবে । অপর পক্ষে যে ব্যক্তির অন্তরে এমন ভাব বিদ্যমান রহিয়াছে যাহা শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় ও মন্দ, সমা' শ্রবণ করিলে সে শাস্তির উপযোগী হইবে । আবার যে ব্যক্তির অন্তর এই উভয়বিধ ভাব হইতে মুক্ত, কিন্তু প্রবৃত্তির তাড়নায় সমা" শ্রবণ করিয়া আনন্দ লাভ করে, তাহার জন্য সমা" মুবাহ্‌। অতএব, অবস্থা-ভেদে সমা” তিন প্রকার। প্রথম প্রকারঃ অসাবধান গাফিলদের ন্যায় লোকে বিবেচনাশূন্যতা ও অসতর্কতাবশতঃ খেল-তামাশা স্বরূপ সমা' শ্রবণ করিয়া থাকে । যেহেতু গোটা দুনিয়াই একটা বিচিত্র খেলা ও তামাশা, সুতরাং এই শ্রেণীর লোকের জন্য সমা'ও এই ধরনের তামাশারই অন্তর্ভুক্ত । সমা' আনন্দদায়ক এবং ভাল লাগে বলিয়াই হারাম, এইরূপ উক্তি করা সঙ্গত নহে। কারণ, সব আনন্দ হারাম নহে । আনন্দদায়ক বস্তুর মধ্যে যাহা হারাম তাহা আনন্দদায়ক ও ভাল লাগে বলিয়াই হারাম নহে; বরং ইহাতে যে অনিষ্টকারিতা ও ফিতনা-ফাসাদের কারণ রহিয়াছে তজ্জন্যই উহা হারাম হইয়াছে। পাখির সুমিষ্ট সুর আনন্দদায়ক ও চিত্তকর্ষক। অথচ ইহা হারাম নহে। সবুজ প্রান্তরে, প্রবাহিত স্োতস্বিণীর কিনারে প্রস্ষটিত পুষ্প ও অফুটন্ত পুষ্প কলিকাময় উদ্যানে ভ্রমণ, এই সমস্তই আনন্দদায়ক এবং ভাল লাগে; কিন্তু এই ভ্রমণ হারাম নহে। কর্ণের জন্য সুমধুর তান ঠিক তেমনই আনন্দদায়ক যেমন চক্ষুর জন্য সবুজ বর্ণের বিচিত্র বৃক্ষলতা পরিশোভিত প্রান্তর ও স্োতস্িণীর চিত্তাকর্ষক দৃশ্য আনন্দদায়ক এবং নাসিকার জন্য কস্তুরীর ঘ্বাণ আরামদায়ক; রসনার জন্য উপদেয় ও সুস্বাদু খাদ্য দ্রব্য তৃত্তিকর এবং বুদ্ধির নিকট সৃষ্ষ্ন জ্ঞানচর্চা আনন্দদায়ক, এইরূপে চক্ষু, নাসিকা, রসনা ও বুদ্ধি ইন্দ্িয়গুলির প্রত্যেকেই যথাক্রমে মনোরম দৃশ্য, সুগন্ধি প্রভৃতি হইতে এক-এক প্রকারের স্বাদ লাভ করিয়া থাকে । তবে সমা*র সুমধুর তান শ্রবণের আনন্দ উপভোগ করা কর্ণের পক্ষে কেন হারাম হইবে ? সুগন্ধি দ্রব্যের ঘ্বাণ লওয়া, সবুজ প্রান্তরের মনোরম শোভা দর্শন ইত্যাদি তো হারাম নহে। উহার প্রমাণ এই, হযরত আয়েশা (রা) আনহা হইতে বর্ণিত আছে যে, একদা ঈদের দিন অপ্রাপ্ত বয়স্ক হাবশী বালকগণ মসজিদে ক্রীড়া করিতেছিল। রাসূলুল্লাহ্‌ (সা) আমকে জিজ্ঞাসা করিলেন £ তুমি কি উহা দেখিতে চাও ? (তখন হয়রত আয়েশা (রা) অপ্রাপ্ত বয়স্কা ছিলেন)। আমি বলিলাম £ হ্যা, দেখিতে চাই। তিনি দ্বারে দণ্ডায়মান হইয়া নিজের পবিত্র বাহু প্রসারিত করিয়া দিলেন। আমি তীহার বাহুর উপর আমার চিবুক স্থাপন পূর্বক ক্রীড়া দেখিতে লাগিলাম। আমি এইরূপ দীর্ঘ সময় ব্যাপিয়া তাহা দর্শনপূর্বক আমোদ-উপভোগ করিলাম যে, তিনি কয়েকবার আমাকে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।