২০০ সৌভাগ্যের পরশমণি সেই আধ্যাত্মিক জগতের শোভা ও সৌন্দর্যেরই ফল। সুতরাং ইহজগতের ছন্দযুক্ত সুমধুর সুরও সেই আধ্যাত্মিক জগতের বিচিত্র সৌন্দর্যাবলীর সহিত সাদৃশ্য রাখে । এই জন্যই সুমধুর তান মানব -হৃদয়ে এক অনির্বচনীয় অনুভূতি সৃষ্টি করে এবং এক প্রকার আলোড়ন ও উৎসাহ-উদ্দীপনা জাগাইয়া তোলে । ইহা যে কি তাহা সম্ভবত মানুষ স্বয়ং উপলব্ধিও করিতে পারে না। যে অন্তর সর্বপ্রকার ভাবাবিল্য হইতে মুক্ত, তাহাতেই এই আলোড়ন ও উৎসাহ-উদ্দীপনার উৎপন্ন হইয়া থাকে । কিন্তু যে অন্তর মুক্ত নহে; বরং কোন কিছুর সহিত আসক্ত রহিয়াছে সেই অন্তর যে বস্তুর প্রতি আসক্ত, কোন সুমধুর তান শ্রবণে সেই বস্তুটি তাহার অন্তরে এমনভাবে আন্দোলিত হইয়া উঠে যেমন অগ্নিতে ফুৎকার দিলে অগ্নি উীব্রভাবে জুলিয়া উঠে । অতএব যে হৃদয়ে আল্লাহ্র প্রেমানল বিদ্যমান রহিয়াছে উহাকে আরও প্রজ্লিত করিবার জন্য সমা' আবশ্যক। অপর পক্ষে যে হৃদয়ে কোন প্রকার কদর্য আসক্তি রহিয়াছে তাহার জন্য সমা? হারাম এবং প্রাণ সংহারক বিষসদৃশ । সমা" মুবাহ্ না হারাম £ সমা” মুবাহ্, না হারাম, এ সন্বন্ধে আলিমগণের মধ্যে মতভেদ আছে। যে আলিম হারাম বলিয়াছেন তিনি কেবল সমা*র বাহিরের দিকটাই বিচার করিয়াছেন । বাস্তব পক্ষে আল্লাহ্ তা'আলার ভালবাসা মানব হৃদয়ে সমাবেশ হইতে পারে, ইহা তিনি ভাবিতেও পারেন না। এই শ্রেণীর বাহ্য দৃষ্টিসম্পন্ন আলিম বলিয়া থাকেন, মানুষ কেবল নিজের স্বজীতিকেই ভালবাসিতে পারে । যে বস্তু তাহার স্বজাতীয় নহে এবং যাহার সহিত কোন কিছুরই সাদৃশ্য নাই, তাহাকে মানুষ কিরূপে ভালবাসিতে পারে ? অতএব এইরূপ আলিমের মতে সৃষ্ট পদার্থের ভালবাসা ব্যতীত মানুষের অন্তরে অপর কোন বস্তুর ভালবাসা স্থান পাওয়া সম্ভব নহে। যদি কোন কাল্পনিক ও কোন সাদৃশ্য বস্তুর প্রেম কল্পনায় বাতিল বলিয়া মনে করেন। এই জন্যই তিনি বলিয়া থাকেন সমা" নিছক আমোদ-প্রমোদ অথবা সৃষ্ট পদার্থের প্রতি আসক্তি হইতে উদ্ভূত । এই উভয়টিই ধর্মমতে মন্দ ও নিন্দনীয় । “আল্লাহকে ভালবাসা মানুষের প্রতি ওয়াজিব” এই কথার অর্থ এই শ্রেণীর আলিমকে জিজ্ঞাসা করিলে তাহারা উত্তরে বলেন, “ইহার অর্থ, আল্লাহ্র আদেশ-নিষেধসমূহ মানিয়া চলা ও তাহার ইবাদত করা ।” এই শ্রেণীর আলিমগণ এ স্থলে বড় ভুল করিয়াছেন । অত্র গ্রন্থের “পরিত্রাণ খণ্ডে' মহব্বত" অধ্যায়ে ইহার বিস্তারিত বিবরণ প্রদান করা হইবে । এখানে আমার বক্তব্য এই যে; সমা" শ্রবণ _- ..ধন্ধে নিজের অন্তরের নিকট ফতওয়া জিজ্ঞাসা করিতে হইবে । কারণ, যে বস্তু হৃদয়ে আদৌ নাই, সম" তাহা জন্মাইয়া দিতে পারে না; বরং যাহা অন্তরে বিদ্যমান আছে সমা' শুধু উহাকেই আলোড়িত করে । যাহার অন্তরে এমন ভাব বিদ্যমান যাহা শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় এবং যাহাকে শক্তিশালী [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।