সমা ১৯৯ অষ্টম অধ্যায় সমা” ১ সমা“জনিত মুহ্থীর নিয়ম ও সমা*র বিধান ইন-শাআল্লাহ্, সমা' সম্বন্ধে জ্ঞাতব্য বিষয় দুইটি অনুচ্ছেদে বর্ণনা করিব। (১) সমা' ৫৮০০) আরবী শব্দ। ইহার অর্থ শ্রবণ করা। ইহা সঙ্গীত অর্থেও ব্যবহৃত হয়। অধুনা প্রচলিত “কাওয়ালী*, নৃত্য-গীত, বাদ্যানুষ্ঠান, ও ক্রীড়া-কৌতুকের সহিত এই অধ্যায়ে বর্ণিত সমা'-এর কোনই সম্পর্ক নাই। এই অনুচ্ছেদের শেষাংশ ও দ্বিতীয় অনুচ্ছেদ পাঠে ইহা পরিষ্কাররূপে বুঝা যাইবে । অধুনা প্রচলিত “কাওয়ালী, নৃত্য-গীত, বাদ্যানুষ্ঠানাদি যে শরীয়তমতে হারাম, ইহাতে কোন সন্দেহ নাই। পাঠকগণ হযরত ইমাম গাষ্যালী (র)-এর বর্ণনা হইতে মনগড়া ভূল অর্থ গ্রহণ করিয়া মুর্খ ও ভণ্ড ফকীরদের ন্যায় নর্তন-কৃর্দন গীত-বাদ্যাদিকে জায়েয বলিয়া নিজেদের ঈমান নষ্ট করিবেন না। প্রথম অনুচ্ছেদ কোন্ প্রকারের সমা' বৈধ ও কোন্ প্রকার অবৈধ £ এই কথাটি উত্তমরূপে উপলব্ধি কর এবং এই অবস্থাটি ভালরূপে বুঝিয়া লও যে, লৌহ ও প্রস্তরের মধ্যে যেমন অগ্নি নিহিত রহিয়াছে, আল্লাহ্ তা'আলা মানব হদয়েও তদ্রুপ একটি গু ভাব গুপ্ত রাখিয়াছেন। লৌহ দ্বারা প্রস্তরের উপর আঘাত করিলে যেমন সেই অগ্নি বাহির হইয়া পড়ে এবং বন-জঙ্গলে লাগিয়া যায়, অদ্রপ মধুর এবং ছন্দযুক্ত সুর শ্রবণেও মানব হৃদয় আলোড়িত হয়ে উঠে এবং স্বতঃই হৃদয়ে এক গৃঢ় ভাবের উৎপত্তি হয় । এই ভাব প্রতিরোধে মানুষের কোন ক্ষমতা নাই। আলমে আরওয়াহ নামে পরিচিত আধ্যাত্মিক জগতের সহিত মানব আত্মার যে অস্বন্ধ রহিয়াছে, তজ্জন্যই হৃদয়ে আলোড়ন ও সেই ভাবের সৃষ্টি হইয়া থাকে। আধ্যাত্মিক জগত সকল শোভা ও সৌন্দর্যের জগত এবং সাদৃশ্যই সকল শোভা ও সৌন্দর্যের উৎস। আর এই জগতের সাদৃশ্যমান বস্তু সেই আধ্যাত্মিক জগতেরই কোন .সৌন্দর্ষের বিকাশ বটে এবং এই জড় জগতে যে সকল শোভা ও সৌন্দর্য রহিয়াছে উহা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।