কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ সৌভাগ্যের পরশমণি সপ্তম সহজ বিধান £ সফরে রোযা না রাখার অনুমতি । মুসাফির রোযার নিয়্যত করিয়া খাকিলেও রোযা ভঙ্গ করিতে পারে। কিন্তু সুবহি সাদিকের পর সফরে বাহির হইলে সে দিনের রোযা ভঙ্গ করা দুরস্ত নহে। মুসাফির রোযা ভঙ্গ করিয়া কোন শহরে প্রবেশ করিলে সেই দিনে পানাহার করা তাহার জন্য দুরস্ত আছে। কিন্তু রোযা ভঙ্গ না করিয়া কোন শহরে প্রবেশ করিয়া থাকিলে সেই দিন রোযা ভঙ্গ করা দুরস্ত নহে। পড়িতে হয় না। কারণ, হযরত ইমাম আবু হানীফা (র)-র মতে মুসাফির অবস্থায় পূরা নামায পড়া দুরস্ত নহে। কিন্তু সফরে রোযা ভঙ্গ করা অপেক্ষা রোযা রাখাই উত্তম। ইহাতে রোযা কাযা আদায়ের কষ্ট হইতে অব্যাহতি পাওয়া যায়। কিন্তু সফরে ক্লান্তিবশতঃ রোযা রাখিবার ক্ষমতা. না থাকিলে রোযা ভঙ্গ করাই উত্তম। উল্লিখিত সাতটি সহজ বিধানের মধ্যে (১) কসর নামায পড়া, (২) রোযা ভঙ্গ করাও তিনদিন তিনরাত্রি মোজার উপর মাসেহ্‌ করা একমাত্র লম্বা সফরের সহিত সংশ্লিষ্ট । আর (১) বাহন পশুর পিঠে ও পদব্জে চলন্ত অবস্থায় সুন্নত নামায পড়া ; (২) জুমু'আর নামায না পড়া এবং (৩) পানির অভাবে তায়াম্মুম করিয়া নামায পড়া পরে পানি পাওয়া গেলেও যাহার কাযা আদায় করিতে হয় না, এই তিনটি ছোট সফরেও দুরস্ত আছে। কিন্তু দুই ওয়াক্তের ফরয নামায একত্রে পড়া সম্বন্ধে মতভেদ আছে। তবে স্পষ্ট কথা এই সে, ছোট সফরে দুই ওয়াক্তের নামা একত্রে পড়াই উচিত প্রয়োজনমত সময়ে মাস“আলা জানিয়া লওয়ার মত আলিম সঙ্গে না থাকিলে সফরে বাহির হইবার পূর্বে প্রয়োজনীয় সকল মাসআলা শিখিয়া লওয়া মুসাফিরের অবশ্য কর্তব্য । পথিমধ্যে যদি এমন কোন গ্রাম না পড়ে যেখানে মসজিদ এবং করিবার পূর্বে কিবলা পরিচয় ও নামাষের ওয়াক্ত সম্বন্ধীয় জ্ঞান অর্জন করা মুসাফিরের অবশ্য কর্তব্য । মুসাফিরের এতটুকু জানিয়া লওয়া আবশ্যক যে, জুহরের নামাযের সময় কিবলামুখী হইয়া দীড়াইলে সূর্য কোথায় থাকে এবং উদয় ও অস্তের সময় কোন্‌ দিকে থাকে; আর ঞ্রুব নক্ষত্র কোন্‌ দিকে পড়ে; রাস্তায় কোন পাহাড় থাকিলে উহা কিবলার ডানদিকে পড়ে, না বামদিকে পড়ে । এই পরিমাণ জ্ঞানার্জন করিয়া ভ্রমণে বাহির হওয়া প্রত্যেক মুসাফিরের কর্তব্য । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।