ভ্রমণ (বিলাস) ১৯৭ তায়াম্মুম করিবে । উভয় নামাযের মধ্যে তায়াম্মুম ও ইকামত পরিমাণ অপেক্ষা অধিক সময় বিলম্ব করিবে না । অতঃপর জুহরের ফরযের পরবর্তী দুই রাক'আত সুন্নত এই নামাযের সহিত একত্রে পড়িলে এই নিয়মে পড়িতে হইবে । সফরকালে এই নিয়মে পুনরায় পড়িতে হইবে না। মাগরিব ও ইশার নামাষেরও এই একই বিধান । এক উক্তি অনুসারে ছোট সফরেও দুই ওয়াক্তের নামায একত্রে পড়া যায়। পঞ্চম সহজ বিধান £ কেবল সুন্নত নামায বাহন পশুর পৃষ্ঠের উপর বসিয়া আদায় করা দুরস্ত আছে এবং কিবলামুখী হওয়া ওয়াজিব নহে; বরং পশু যে দিকে মুখ করিয়া পথ চলে সে দিকেই কিবলা । কিন্তু যে দিকে কিবলা নহে, সেদিকে পশুকে ইচ্ছাপূর্বক ফিরাইলে নামায নষ্ট হইয়া যাইবে । ভুলক্রমে অন্যদিকে ফিরাইলে কিংবা চরিতে চরিতে পশু অন্যদিকে মুখ ফিরাইলে আরোহিব্ন নামাযের কোন ক্ষতি হইবে না। বাহনের উপর নামায পড়িবার সময় রুকু-সিকদা ইশারায় সমাধা করিবে । কুকুর জন্য পিঠ কম ঝুঁকাইবে এবং সিজদার জন্য তদপেক্ষা কিছু অধিক ঝুঁকাইবে । যতটুকু ঝুঁকিলে বাহনের পৃষ্ঠ হইতে পড়িয়া যাওয়ার আশংকা হয় ততটুকু ঝুকা আবশ্যক নহে। বাহন-পশুর পৃষ্ঠে শুইবার স্থান করিয়া লইয়া থাকিলে এবং তথায় বসিয়া নামায পড়িলে, রুকু-সিজদা পুরাপুরি আদায় করিবে । ষষ্ঠ সহজ বিধান £ সুন্নত নামায পদব্রজে চলন্ত অবস্থায় পড়িবার অনুমতি । ইহার নিয়ম এই যে, প্রথম তকবীরের সময় কিবলামুখী হইবে ( তৎপর গন্তব্য পথের দিকে মুখ করিয়া নামায পড়িতে পড়িতে পথ চলিবে)। হাঁটিয়া চলার সময় কিবলামুখী হইয়া নামায আর্ত করা তাহার পক্ষে কঠিন নহে। অপরপক্ষে নামা আরন্ত করিবার সময় বাহন পশুকে বিকলামুখী করিয়া রাখা কঠিন। হাটা অবস্থায় নামায পড়িতে রুকু-সিজদা ইশারায় সমাধা করিবে এবং চলিতে চলিতে “আত্তাহিয়্যাতু* পড়িবে । কিন্তু সতর্ক থাকিবে যেন পা অপবিত্র পদার্থের অপর পতিত না হয়। তবে চলিবার পথ অপবিভ্রতাপূর্ণ হইলে সে পথ হইতে প্রত্যাবর্তনপূর্বক অন্য কোন দুর্গম পথ অবলম্বন করা তাহার প্রতি ওয়াজিব নহে । প্রাণভয়ে শত্রু হইতে পলায়মান ব্যক্তি, রণক্ষেত্রে যুদ্ধরত ব্যক্তি এবং বন্যার প্রখর স্রোত ও ব্যঘ্বাদি হিংস্রজন্তু হইতে পলায়মান ব্যক্তি হাটিয়া পথ চলিতে চলিতে কিংবা বাহনের উপর থাকিয়া ফরয নামাযও সেই নিয়মে পড়িতে পারে যাহা সুন্নত নামায সম্বন্ধে উপরে বর্ণিত হইয়াছে এবং ইহার কাযা আদায় করা ওয়াজিব হইবে না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।