ভ্রমণ (বিলাস) ১৯৫ মোজা পরিধান করিবার সময় উহা উল্টাইয়া ঝাড়িয়া লইয়া পায়ে দেওয়া সুননত। কারণ, একদা রাসূলুল্লাহ সো) একখানা মোজা পরিধান করিতেই অপর মোজাখানি একটি কাক আসিয়া ছৌ মারিয়া লইয়া গেল এবং শূন্যে উঠিয়া মোজাখানি ছাড়িয়া দেওয়ামাত্র উহা হইতে একটি সাপ বাহির হইয়া আসিল । তখন হুযুর (স) বলিলেন, যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালের উপর বিশ্বাস রাখে, তাহাকে বলিয়া দাও, মোজা ঝাড়িয়া না ফেলা পর্যন্ত যেন কেহ উহা পরিধান না করে। দ্বিতীয় সহজ বিধান ঃ তায়াম্মুম । এই গ্রন্থের ইবাদত খণ্ডের তৃতীয় অধ্যায়ে উযূর বিবরণ প্রসঙ্গে ইহার বর্ণনা প্রদত্ত হইয়াছে। গ্রন্থের কলেবর বৃদ্ধির আশংকায় পুনরুল্লেখ করা হইল না। (সংক্ষেপ) করিয়া দুই রাকাআত পড়া । কিন্তু ইহার চারিটি শর্ত আছে। প্রথম শর্ত ৪ নির্দিষ্ট সমযে নামায পড়া । কাযা পড়িবে কসর পড়িবে না (হানাফী পড়িতে হইবে । অনুরূপভাবে গৃহে থাকাকালীন চারি রাকা “আত বিশিষ্ট নামাযের কাষা সফরে যাইয়া আদায় করিলেও চারি রাকা'আতই পড়িতে হইবে)। ছিতীয় শর্ত ৪ কসর পড়ার নিয়্যত করিবে । পূরা নামাযের নিয়্যত করিলে অথবা পূরা নামাযের নিয়ত করা হইল না কসরের নিয়্যত করাই হইল, এ সম্বন্ধে সন্দেহ থাকিলে পুরা নামা আদায় করিতে হইবে। তৃতীয় শর্ত £ যে ব্যক্তি পূরা নামায পড়িবে তাহার ইকতিদা করিবে না হোনাফী মাযহাবমতে মুসাফির মুকীমের ইকতিদা করিতে পারে এবং মুকীম ব্যক্তি ইমাম হইলে মুসাফির মুকতাদিগকেও পূরা নামাযই পড়িতে হইবে। কিন্তু ইকতিদা করিলে অবশ্যই পুরা নামায পড়িতে হইবে, এমনকি যদি এই ধারণা হয় যে, ইমাম মুকীম ও তিনি নামায পড়াইবেন তবে মুকতাদি সন্দেহে রহিল! এমতাবস্থায় তাহাকে পুরা নামাযই পড়িতে হইবে । কারণ, মুসাফির চিনা দুষ্কর। কিন্তু মুকীম ইমামকে মুসাফির বলিয়া সন্দেহ করত ঃ এই ধারণা করিলে যে, তিনি কসর পড়িবেন এবং পরে তিনি কসর না পড়েন, তবে এইরূপ সন্দেহকারী মুসাফিরের জন্য কসর পড়া দুরস্ত আছে। কেননা, নিয়্যত গুপ্ত বিষয় এবং ইহা অবগত হওয়া শর্তরূপে নির্ধারিত হইতে পারে না। গ. হানাফী মাযহাবমতে, কোন ব্যক্তি যদি মুকীম অবস্থায় মাসেহ আরন্ত করিয়া থাকে এবং একরাত ও একদিন অতিবাহিত না হইতেই সে মুসাফির হইয়া যায়, তবে সে তিনদিন তিনরাত পর্যন্ত মাসেহ করিবে। কিন্তু যদি মুসাফির হইবার পূর্বেই একরান্র একদিন অতিবাহিত হইয়া যায় তবে তাহার মুদ্দত শেষ হইয়া গিয়াছে বলিয়া পুনরায় পা ধৌত করিয়া মোজা পরিবে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।