২৪ সৌভাগ্যের পরশমণি করিবে । কেননা, কোন মুসলমানের মন সত্তুষ্ট করাতে নফল রোযা অপেক্ষা অধিক সওয়াব রহিয়াছে। কেহ নফল রোযা ভাঙ্গিয়া দাওয়াতকারীকে সন্তুষ্ট করিতে অস্বীকার করিলে রাসূলে মকবুল (সা) বলিতেন, “তোমার ভাই তোমার জন্য এত আয়োজন করিয়াছে, আর তুমি বলিতেছ আমি রোযাদার!” ৫.কেবল উদর পূর্তির জন্য দাওয়াত গ্রহণ করিবে না; ইহা পশুর স্বভাব । বরং নিম্নোক্ত নিয়্যতে দাওয়াত কবুল করিবে; যথা ৪ (ক) নবী করীম (সা) সুন্নতের অনুসরণ । (খ) তিনি যে সতর্ক বাণী প্রদান করিয়াছেন উহা হইতে অব্যাহতি লাভ। কারণ, তিনি বলেন, “যে ব্যক্তি দাওয়াত কবুল করিবে না সে আল্লাহ্ ও রাসূলের নিকট পাপী হইবে ।” এই হাদীসের গুরুত্বর প্রতি লক্ষ্য করিয়া কোন কোন আলিম দাওয়াত কবুল করা ওয়াজিব বলিয়া মত প্রকাশ করিয়াছেন। (গ) দাওয়াতকারী মুসলমান ভ্রাতার সম্মান রক্ষা করা। হাদীস শরীফে বর্ণিত আছে যে, “কোন মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করিলে প্রকারান্তরে আল্লাহ্কেই সম্মান প্রদর্শন করা হইয়া থাকে ।” €ঘ) দাওয়াতকারী মুসলমান ভ্রাতাকে সন্তুষ্ট করা। হাদীস শরীফে বর্ণিত আছে, “কোন মুসলমান ভ্রাতার মন সন্তুষ্ট করিলে আল্লাহ্কে সন্তুষ্ট করা হয়।” €) দাওয়াতকারী মুসলমান ভ্রাতার সহিত সাক্ষাত করা । কারণ, কোন মুসলমানের সহিত সাক্ষাত করিলেও আল্লাহ্র নৈকট্যলাভ হয়। (চ) অপরকে পরনিন্দার সুযোগ প্রদান না করা। কারণ, তুমি দাওয়াতে না গেলে লোকে বলিতে পারে যে, তুমি কু-স্বভাব ও অহংকারবশত ঃ দাওয়াত রক্ষা কর নাই। দাওয়াতে যাওয়ার সময় উক্তরূপ নিয়্যত করিলে প্রত্যেক নিয়্যতের জন্য পৃথক পৃথক সওয়াব পাওয়া যায়। এই প্রকার নেক নিয়্যতের ফলে মুবাহ্ কার্যও আল্লাহ্র নৈকট্যলাভের কারণ হইয়া দীড়ায়। বুযর্গগণ স্বীয় জীবনের প্রত্যেকটি গতিবিধি এবং কর্মানুষ্ঠানকে ধর্মের সহিত সন্বন্ধ রাখিয়া সম্পন্ন করিতে প্রয়াস পাইতেন, যেন তাহাদের একটি নিঃশ্বাসও বৃথা অপচয় না হয়। দাওয়াতে হাযির হওয়ার নিয়ম £ (১) দাওয়াত গ্রহণ করিলে যথাসময়ে উপস্থিত হইবে; দাওয়াতকারীকে তোমার প্রতীক্ষায় রাখিবে না। (২) উত্তম স্থান দেখিয়া বসিতে চেষ্টা করিবে না। (৩) গৃহস্বামী যেখানে নির্দেশ করিবে সেখানেই বসিয়া পড়িবে । (৪) অন্যান্য মেহমান তোমাকে সর্বশ্রেষ্ঠ স্থানে বসাইতে চাহিলে বিনয় ও নম্রতা প্রকাশ করিবে । (৫) নারী মহলের সম্মুখে বসিবে না। (৬) যেদিক হইতে খাদ্য-দ্রব্য আনয়ন করা হয়, সেদিকে বারবার দৃষ্টিপাত করিবে না। (৭) ভোজসভায় উপবেশন করতঃ পার্থবর্তী মেহ্মানের কুশলবার্তা জিজ্ঞাসা করিবে । (৮) শরীয়ত বিরোধী কোন কার্য হইতে দেখিলে উহার প্রতিরোধ করিবে । প্রতিরোধের ক্ষমতা না থাকিরে তথা হইতে উঠিয়া যাইবে । হযরত ইমাম আহমদ ইব্ন হাম্বল রে) বলেন, [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।