১৯৪ সৌভাগ্যের পরশমাণি উযূর সময় মোজা হইতে পা না খুলিয়া মোজার উপর মাসেহ করিলেই চলিবে, পা ধুইতে হইবে না। মুকীম ব্যক্তি একদিন একরাব্রি পর্যন্ত মোজার উপর মাসেহ করিতে পারে। মোজার উপর মাস্হের পাঁচটি শর্ত $ ১. সম্পূর্ণরূপে উমু করিয়া মোজা পরিধান করিবে । ডান পা ধুইয়া বাম পা ধুইবার পূর্বে ডান পায়ে মোজা পরিলে হয়রত ইমাম শাফিঈ (র)-এর মতে মোজার উপর মাসেহ করা সঙ্গত নহে। তবে বাম পা ধৌত মোজা পরিলে এই মোজার উপর মাসেহ করা চলিবে । ২. মোজা এমন শক্ত হওয়া আবশ্যক যাহা পরিধান করিয়া কিছু দূর পথ চলা যায়। সুতরাং চামড়ার মোজা না হইলে মোজার উপর মাসেহ দুরস্ত নহে। ৩. পায়ের টাখনুর উপর পর্যন্ত যতটুকু ওযূর মধ্যে ধৌত করা ফরয, সেই পর্যন্ত মোজার কোন স্থানে ছেড়াফাঁটা না হওয়া এবং সেই পর্যন্ত স্থান মোজা দ্বারা আবৃত থাকা। এই পরিমাণ স্থানে মোজার ছিদ্র থাকার কারণে পায়ের কিছু অংশ দৃষ্টিগোচর হইলে হযরত ইমাম শীফিঈ রে)-এর মতে এইরূপ মোজার উপর মাসেহ করা সঙ্গত নহে। কিন্তু হযরত ইমাম মালিক (র)-এর মতে মোজা ছেঁড়া হইলেও ইহা পরিয়া যদি হাটা যাইতে পারে, তবে উহার উপর মাসেহ করা দুরত্ত আছে এবং পূর্বে হযরত ইমাম শাফিঈ (ে)-র এই মতই পোষণ করিতেন । আমাদের মতে হযরত ইমাম মালিক রে) -এর মতই উৎকৃষ্টতর। কারণ, পথ চলিতে চলিতে অনেক সময় মোজা ফাটিয়া যায় এবং প্রত্যেকবার উহা সেলাই করিয়া লওয়া সম্ভব হয় না।ক ৪. মোজা পরিয়া উহার উপর মাসেহ করিলে মোজা খুলিবে না এবং খুলিয়া ফেলিলে আবার নৃতনভাবে উধু করিয়া পুনরায় মোজা পরাই উত্তম। মোজার উপর মাসেহ করার পর নির্ধারিত সময়ের মধ্যে মোজা খুলিলে শুধু দুই পা ধুইয়া লইলেই চলিবে। ৫. পায়ের গোছার উপর মাসেহ করিবে না; বরং পায়ের সম্মুখস্থ ভাগে মাসেহ করিবে । পায়ের পাতার উপরিভাগ মাসেহ করাই উত্তম। এক আঙ্গুল দ্বারা মাসেহ করিলেই যথেষ্ট ।খ কিন্তু তিন আঙ্গুল দ্বারা মাসেহ করাই উত্তম। একবারের অধিক মাসেহ করিবে না। সফরে বাহির হইবার পূর্বে মোজার উপর মাসেহ করিয়া থাকিলে একদিন একরাত্রির অধিককাল পর্যন্ত মোজার উপর মাসেহ করিবে না।গ ক. হানাফী মাযহাবমতে মোজা তিন আঙ্গুল পরিমাণ ফাটা হইলে ইহার উপর মাসেহ করা দুরস্ত নহে। খ. মানাফী মাযহাবমতে তিন আঙ্গুল ছারা মাসেহ করা ফরয । এক বা দুই আঙ্গুল দ্বারা মাসেহ করা দুরস্ত নহে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।