কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ভ্রমণ (বিলাস) ১৯৩ করিলে তিনদিনের অধিককালও অবস্থান করা যাইতে পারে । কোন বুযর্গের সহিত শুধু সাক্ষাতলাভের উদ্দেশ্যে গমন করিলে একদিন ও একরাত্রির অধিক তথায় অবস্থান করা উচিত নহে। কাহারও সহিত সাক্ষাতের জন্য গমন করিলে তাহার দরজায় খট্‌ খট্‌ করিবে না। যতক্ষণ পর্যন্ত কেহ গৃহ হইতে বাহির না হয় ও তাহার সহিত সাক্ষাত না হয় ততক্ষণ ধৈর্যের সহিত অপেক্ষা করিবে এবং অপর কোন কাজ আরন্ত করিবে না। তিনি জিজ্ঞাসা করিবার পূর্বে কিছু বলিবে না। কিছু জিজ্ঞাসা করিলে উত্তরের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই বলিবে । তুমি নিজে কিছু জিজ্ঞাসা করিতে চাহিলে তাহার অনুমতি লইয়া জিজ্ঞাসা করিবে এবং তাহার বস্তিতে যাইয়া কোন আমোদ-প্রমোদে লিপ্ত হইবে না। কারণ, ইহাতে তাহার সহিত সাক্ষাতের বিশুদ্ধ সংকল্প বিনষ্ট হইয়া যাইবে। যাতায়াতের পথে সর্বদা আল্লাহ্র যিকর ও তস্বীহে মগ্ন থাকিবে এবং কুরআন শরীফ নিন্নস্বরে পড়িতে থাকিবে যেন অপর কেহ শুনিতে না পায়। কেহ কিছু জিজ্ঞাসা করিলে তসবীহ বন্ধ করিয়া তাহার জওয়াব দিবে । সফরের যে উদ্দেশ্য, উহা গৃহেই সফল হইলে সফরে বাহির হইবে না। কারণ ইহাতে আন্নাহ্‌ তা'আলার দানের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ছিতীয় অনুচ্ছেদ ভ্রমণে যাত্রার পুর্বে শিক্ষণীয় বিষয় ঃ রাসূলুল্লাহ্‌ (সা) যে সকল বিষয় মুসাফিরের জন্য সহজ করিয়া দিয়াছেন (রুখসত) এবং অনুমতি (ইজাযত) প্রদান করিয়াছেন ভ্রমণে বাহির হইবার পূর্বে তৎসমূদয়ের জ্ঞানলাভ করা মুসাফিরের উপর ওয়াজিব । সহজ বিধানানুসারে কার্য করিবার অভিপ্রায় না থাকিলেও ভ্রমণে এমন কোন আবশ্যকতা দেখা দেওয়া অসম্ভব নহে যাহার কারণে, সহজ বিধান অনুযায়ী কার্ সম্পন্ন করা প্রয়োজনীয় হইয়া পড়িতে পারে । ভ্রমণকালে কিবলা নির্ণয়ের পদ্ধতি ও নামাযের ওয়াক্ত সম্বন্ধে জ্ঞান ভ্রমণে বাহির হইবার পূর্বেই অর্জন করা কর্তব্য । ভ্রমণকালে উযু সম্বন্ধে দুইটি সহজ বিধান আছে মোজার উপর মাসেহ করা ও উযূর পরিবর্তে তায়াম্মুম করা । ফরয নামাযেরও দুইটি সহজ বিধান আছে, নামাযে কসর করা এবং দুই ওয়াক্তের ফরয নামায একত্রে পড়া । সুন্নত নামাযে দুইটি সহজ বিধান আছে, যানবাহনের উপর অবস্থিত থাকিয়া পড়া এবং পদব্রজে চলিতে চলিতে পড়া । রোযা সম্বন্ধে সহজ বিধান একটি | সফরকালে রোযা না রাখিয়া গৃহে প্রত্যাবর্তনের পর কাযা করা। সফরকালের ইবাদতের জন্য এই সাতটি সহজ বিধান রহিয়াছে। প্রথম সহজ বিধান ঃ চামড়ার মোজার উপর মাসেহ করা। মুসাফির পূর্ণ পবিত্রতার সহিত মোজা পরিধান করিয়াছে, এমতাবস্থায় উহু ভঙ্গ হইলে প্রথমবার উযু ১৩ 7 [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।