কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ সৌভাগ্যের পরশমণি চি তত £€ ০ পা € ০9০ পা পপ 9০ 286 ৮০৯0১১৩1১৪৩ ০০৮4 11441 ইয়া আল্লাহ্‌! ইহাকে আমাদের জন্য শান্তিময় এবং উৎকৃষ্ট জীবিকাযুক্ত কর। তৎপর কোন একজনকে প্রত্যাবর্তন-সংবাদ প্রদানের জন্য শহরে পাঠাইতেন এবং খবর না দিয়া হঠাৎ স্বীয় গৃহে প্রবেশ করিতে সঙ্গীদিগকে নিষেধ করিতেন। একবার এই নির্দেশ অমান্য করিয়া দুই ব্যক্তি তাহাদের গৃহে প্রবেশ করিয়াছিলেন। তাহাদের প্রত্যেকেই নিজ গৃহে অপ্রিয় কায দেখিয়া দুঃখিত হইয়াছিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) সফর হইতে প্রত্যাবর্তন করিয়া সর্বপ্রথমে মসজিদে প্রবেশ করত £ দুই রাক'আত নামায পড়িতেন এবং গৃহে প্রবেশকালে এই দু'আ পড়িতেন £ আমার প্রভুর নিকট তওবা করিতে করিতে গৃহে ফিরিলাম। এমন তওবা করিতেছি যাহাতে আমাদের পাপের বিন্দুমাত্রও অবশিষ্ট না থাকে। প্রত্যাবর্তনের সময় গৃহবাসীদের জন্য উপটৌকনাদি লইয়া আসা সুন্নতে মুআক্কাদা। হাদীস শরীফে আছে, কোন উপটৌকন আনিবার মত সামর্্ না থাকিলে অন্তত একটি প্রস্তর খণ্ড বোচকার মধ্যে করিয়া আনিবে। এই সুন্নত পালনের প্রতি তাগিদ দেওয়ার উদ্দেশ্যেই হুযুর (সা) এইরূপ নির্দেশ দিয়াছেন। উপরে সফরের বাহ্য নিয়ম বর্ণিত হইল । এতদ্যতীত আর কতকগুলি আভ্যন্তরীণ নিয়ম আছে যাহা বিশিষ্ট ব্যক্তিদের জন্য পালনীয় । বিশিষ্ট ব্যক্তিগণের ভ্রমণের নিয়মাবলী $ বিশিষ্ট ব্যক্তিগণ যে পর্যন্ত বুঝিতে না পারেন যে, সফরেই তাহাদের ধর্মীয় উন্নতি ও শ্রীবৃদ্ধি নিহিত রহিয়াছে, সে পর্যন্ত তাহারা সফরে বাহির হন না এবং পথিমধ্যে নিজেদের অন্তরে ধর্ম সম্বন্ধে কিছুমাত্র ক্ষতি অনুভব করিলেই তৎক্ষণাৎ তাহারা ফিরিয়া আসেন । আর সফরে বাহির হওয়ার সময় এইরূপ নিয়্যত করেন, যে নগরেই গমন করি না কেন, তথাকার, নেককার ও বুযর্গগণের কবর যিয়ারত করিব, পীরের অনুসন্ধান করিব এবং সকলের নিকট হইতেই উপকার লাভ করিব । তাহারা এই উদ্দেশ্যে পীর অনুসন্ধান করেন না যে, সম্মুখে গল্প বলিবেন; বরং কোন কামিল পীর পাইলে তাহার অনুসরণ করিবেন, এই জন্যই তাহারা পীরের অনুসন্ধান করিয়া থাকেন। তীহারা দশদিনের অধিক কোন শহরে অবস্থান করেন না। তবে পীরের দরবারে অবস্থানের প্রয়োজন হইলে দশদিনের অতিরিক্ত অবস্থান করেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সহিত সাক্ষাত করিতে গেলে তথায় তিনদিনের অধিক থাকা উচিত নহে। কারণ, মেহমানদারীর সীমা এ পর্যন্তই কিন্তু গৃহস্বামী আরও অধিককাল থাকিবার জন্য আন্তরিকতার সহিত আবদার [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।