ভ্রমণ (বিলাস) ১৯১ হইবে এবং পশুর মালিকের মনও সন্তুষ্ট হইবে । পূর্বকালের কোন কোন বুযর্গ এইরূপ শর্তে পশু ভাড়া করিতেন যে, পথিমধ্যে কোথাও পণ পৃষ্ঠ হইতে অবতরণ করিবেন না। কিন্তু তথাপি তাহারা অবতরণ করিতেন যেন এই অবতরণ পশুর প্রতি বদান্যতা বলিয়া গণ্য হয়। পশুকে বিনা কারণে প্রহার করিলে অথবা ইহার উপর অতিরিক্ত বোঝা চাপাইলে কিয়ামতের দিন ইহা আরোহীর সহিত ঝগড়া করিবে । হযরত আবু দারদা (রা)-র একটি উট মারা গেলে তিনি ইহাকে সম্বোধন করিয়া বলিলেন £ হে উট ! আল্লাহ্ তাআলার নিকট আমার বিরুদ্ধে কোন অভিযোগ করিও না। কারণ তুমি জান যে, তোমার সামর্ অনুযায়ী আমি তোমার উপর বোঝা চাপাইয়াছি। পশুর উপর যত বোঝা চাপাইবে, পূর্বেই পশুর মালিককে তাহা জানাইয়া দিবে এবং শর্ত করিয়া লইবে। তাহা হইলে তাহার সন্তুষ্টি লাভ করিবে । আর চুক্তির অতিরিক্ত বোঝা ইহার উপর চাপাইবে না। হযরত ইব্ন মুবারক (র) উটের উপর আরোহী থাকা অবস্থায় এক ব্যক্তি আসিয়া অপর কাহারও নিকট দেওয়ার জন্য একটি চিঠি তাহার হস্তে দিতে চাহিলে তিনি উহা গ্রহণ করেন নাই এবং বলিলেন ঃ ভাড়া করিবার সময় পশু মালিকের নিকট এই চিঠির কথা বলি নাই । যদিও চিঠির মত অতি সামান্য ওজনের দ্রব্য সঙ্গে লওয়াতে শরীয়তের ব্যবস্থা অনুযায়ী ক্ষতির কোন কিছুই নাই, তথাপি তিনি শরীয়তের বিধানের প্রতি লক্ষ্য করিয়া বিবেচনা করিলেন যে, এই কার্য পরহিযগারী সম্মত নহে। হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (সা) সফরে যাওয়ার সময় “চিরুনী, আয়না, মিসওয়াক, সুর্মাদানী, এবং মুদরী (যেদদ্বারা মাথার চুল সোজা করা হয়) নিজের সঙ্গে লইতেন ৷ অপর এক রেওয়ায়েতে উল্লেখ আছে, তিনি সফরে নরুন ও শিশিও সঙ্গে লইতেন। সুফীগণ এতদসঙ্গে বালতি এবং রশিও সংযোগ করিয়াছেন । কিন্তু পূর্বকালীন বুযর্গগণের বালতী ও রশি লওয়ার অভ্যাস ছিল না কারণ, তীহারা যেখানেই গমন করিতেন পানি না পাইলে তায়াম্মুম করিতেন এবং মলমুত্র ত্যাগের পর শৌচকার্ষের পরিবর্তে প্রস্তর খণ্ড দ্বারা অপবিত্রতা দূর করিতেন । আর যে পানিকে পাক বলিয়া মনে করিতেন তদদ্বারা ওযু-গোসলের কার্য সমাধা করিতেন। প্রাচীনকালের বুযর্গগণের বালতি ও রশি সঙ্গে লওয়ার অভ্যাস না থাকিলেও একালে উহা লওয়াই উত্তম। কারণ, একালের সফর এমন নহে যে, পবিত্রতা রক্ষার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা যাইবে না। আর সর্তকতা অবলম্বন করাই উত্তম। পূর্বকালের বযর্গগণ জিহাদ ও অন্যান্য অত্যন্ত গুরুতৃপূর্ণ কার্য উপলক্ষে সফর করিতেন এবং এই জন্য অতিরিক্ত সতকর্তা অবলম্বনে লিণ্ড হইতেন না। অষ্টম নিয়ম ৪ রাসূলুল্লাহ্ সো) সফর হইতে প্রত্যাবর্তন কালে মদীনা শরীফের প্রতি দৃষ্টি পতিত হওয়ামাত্র এই দু'আ পড়িতেন ঃ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।