কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ভ্রমণ (বিলাস) ১৮৭ চেষ্টাও যে করে না; ও সুফীগণের খিদমতেও যে লিপ্ত থাকে না, সে আলখাল্লা পরিধান করিলেই সূফী হইয়া যায় না। যে সমস্ত দ্রব্য লোকে পকেটমার ও বাটপাড়দের জন্য রাখিয়া দিয়াছে, উহা সে গ্রহণ করিতে পারে। কারণ, নিজকে সুফীগণের সাজে সাজাইয়া রাখা এবং তাহাদের গুণ ও স্বভাব অবলব্বন করা নিছক মুনাফিকী ও বাটপাড়ি ব্যতীত আর কিছুই নহে। এই শ্রেণীর লোকদের মধ্যে তাহারাই নিকৃষ্টতম যাহারা সৃফীগণের কতিপয় বচন মুখস্ত করিয়া বেহুদা আওড়াইয়া বেড়ায় এবং মনে করে ভূত-ভবিষ্যতের সমস্ত জ্ঞানই তাহারা অর্জন করিয়া ফেলিয়াছে। এই প্রকার বুলি আওড়াইতে আওড়াইতে উহার আপদ তাহাদিগকে কখন কখন এমন সীমায় নিয়া পৌছায় যে, তাহারা উলামায়ে কিরাম ও তাহাদের জ্ঞানকে ঘৃণার চক্ষে দেখিতে আরন্ত করে এবং শরীয়তও হয়ত তখন তাহাদের দৃষ্টিতে ঘৃণ্য ও তুচ্ছ বলিয়া মনে হইতে থাকে। আর তখন তাহারা বলিতে থাকে, শরীয়ত দুর্বলদের জন্য । কারণ, যাহাদের তরীকতের পথে সুদৃঢ় হইতে পারিয়াছে, শরীয়ত অমান্য করিলে, তাহাদের কোন ক্ষতি হয় না! কেননা, তাহাদের ধর্ম একশত বর্গহাত পরিমিত হাউযে পরিণত হইয়া পড়িয়াছে যাহার পানি কোন কিছুতেই নাপাক হইতে পারে না। এই শ্রেণীর আলখাল্লাধারী ভণ্ড ফকীরগণ যখন এই পর্যায়ে উপনীত হয়, তখন তাহাদের একজনকে হত্যা করা রোম ও হিন্দুস্তানের হাজার হাজার কাফিরকে হত্যা করা অপেক্ষা শ্রেয় । কারণ, লোকে কাফিরদিগ হইতে আত্মরক্ষা করিতে পারে । কিন্তু এই অভিশপ্তের দল নিজদিগকে মুসলমানরূপে পরিচয় দিয়া ইসলামকে ধ্বংস করিয়া থাকে। বর্তমানকালে শয়তান যত প্রকার ফাদ পাতিয়াছে তত্সমূদয়ের মধ্যে এই ফাঁদ সর্বাপেক্ষা দৃঢ় । হাজার হাজার লোক এই ফাদে পড়িয়া বিনাশপ্রাপ্ত হয়। ভ্রমণের বাহ্য নিয়মাবলী ৪ ভ্রমণের শেষ পর্যন্ত আটটি নিয়ম আছে। প্রথম নিয়ম ৪ প্রথমে খণ পরিশোধ করিবে; কাহারও প্রতি অত্যাচার করিয়া থাকিলে ক্ষমা লইবে এবং বলপূর্বক কিছু গ্রহণ করিয়া থাকিলে ফেরত দিবে । কাহারও কোন বস্তু আমানত রাখিয়া থাকিলে ফিরাইয়া দিবে । যে সমস্ত লোকের ভরণ-পোষণ তোমার প্রতি ওয়াজিব, তাহাদের ভরণ-পোষণের ব্যবস্থা করিয়া দিবে এবং পথ খরচা হালাল মাল হইতে সংগ্রহ করিবে । পথ খরচের জন্য এ পরিমাণ অর্থ সঙ্গে লইবে যাহাতে সঙ্গীদের সাথে সৌজন্য রক্ষা করিয়া চলিতে পার। কারণ, তাহাদিগকে আহার করান ও তাহাদের সঙ্গে সদালাপ ও প্রিয় সম্ভাষণ করা এবং যাহাদের গাড়ী-ঘোড়া ভাড়া লওয়া হয়, তাহাদের আতিথ্য করা সৎম্বভাবের অন্তর্ভুক্ত । দ্বিতীয় নিয়ম $ এমন স্চরিত্র ও নম্র স্বভাবের সঙ্গী গ্রহণ করিবে, যে ধর্ম-কর্মে সাহায্যকারী হইয়া তাকে। রাসূলুল্লাহ (সা) একাকী ভ্রমণ করিতে নিষেধ করিয়াছেন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।