কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ সৌভাগ্যের পরশমণি অথচ তাহার অর্জিত ধন-সম্পদ অপর লোকে ভোগ করিবে, ইহা অপেক্ষা অধিক দুর্ভাগ্য ও ক্ষতি আর কি হইতে পারে ? পঞ্চম প্রকার ভ্রমণ ঃ পর্যটন ও আমোদের জন্য ভ্রমণ । এইরূপ ভ্রমণ কম ও কদাচিৎ হইলে মুবাহ্‌ (নিষিদ্ধ নহে)। কেহ যদি বিভিন্ন শহরে ঘুরাফিরার অভ্যাস করিয়া লয় এবং নৃতন নৃতন দেশ ও মানুষ দেখা ব্যতীত তাহার অপর কোন উদ্দেশ্য না থাকে তবে এই প্রকার ভ্রমণ সম্বন্ধে আলিমগণের মতভেদ আছে । কতিপয় আলিম বলেন, এইরূপ ভ্রমণে নিরর্থক নিজকে কষ্ট দেওয়া হয়। সুতরাং ইহা উচিত নহে। কিন্তু আমাদের মতে এইরূপ ভ্রমণ হারাম হইবে না। কারণ, আমোদও একটি উদ্দেশ্য, যদিও ভাল নহে। প্রত্যেকের মুবাহ্‌ কার্য তাহার উপযোগী হইয়া থাকে এবং এই শ্রেণীর লোক নিকৃষ্ট স্বভাবের হইয়া থাকে । এই প্রকার ভ্রমণ তাহারই উপযোগী কিন্তু ছেঁড়া কাপড়ের আলখাল্লা পরিহিত যে সমস্ত ফকীর শহরে শহরে এবং স্থানে স্থানে সাহচর্য অবলম্বন করা তাহাদের উদ্দেশ্য নহে; বরং দেশ ভ্রমণ ও আমোদ-প্রমোদই তাহাদের উদ্দেশ্য । কারণ তাহারা ইবাদতে স্থির থাকিতে পারে না এবং তাহাদের অন্তরের দ্বার তাসাউফের মাকামাতের দিকে উন্মুক্ত হয় নাই। অলসতা ও অকর্মণ্যতাবশতঃ কোন পীরের আদেশে কোন এক স্থানে বসিয়া তাহারা ইবাদতে নিবদ্ধ থাকিতে পারে না। সুতরাং তাহারা শহরে শহরে ও গ্রামে গ্রামে ঘুরিয়া বেড়ায়। যেখানে সুস্বাদু খাদ্য প্রচুর পরিমাণে পাওয়া যায় সেখানে দীর্ঘকাল অবস্থান করে। যেখানে সুস্বাদু খাদ্য প্রচুর পরিমাণে পাওয়া যায় না, সেখানে খাদিমগণের প্রতি কটু ও কর্কশ বাক্য প্রয়োগ করে এবং তাহাদিগকে কষ্ট দিয়া থাকে । অথচ বাহিরে প্রকাশ করে যে, বুযর্গানে দীনের মাযারী যিয়ারতের জন্য যাইতেছে, সুস্বাদু খাদ্যের লোভে নহে । এই প্রকার ভ্রমণ হারাম না হইলেও মাকরূহ এ সমস্ত লোক পাপী ও ফাসিক না হইলেও তাহারা যে মন্দ, ইহাতে কোন সন্দেহ নাই। যে ব্যক্তি সুফীগণের খাদ্য ভক্ষণ করে, ভিক্ষা করিয়া বেড়ায় এবং নিজকে সূফী বলিয়া পরিচয় দেয়, সে পাপী ও ফাসিক হইবে । আর সে ভিক্ষারূপে যাহা কিছু গ্রহণ করে তাহা হারাম । কারণ, প্রত্যেক আলখান্া পরিহিত ব্যক্তি কেবল পাঁচ ওয়াক্ত নামায পড়িলেই সূফী হয় না; বরং সেই ব্যক্তিই সুফী যিনি আল্লাহ্‌কে পাইবার সাধনায় রত আছেন এবং এই কার্ষে নিবিষ্ট আছেন অথবা আল্লাহ্‌র নৈকট্য লাভ করিয়াছেন। বিনা কারণে তীহারা চেষ্টায় কখনও ক্রটি করেন না। এমন লোকও আছে যে, এই দুই শ্রেণীর লোকের সেবায় নিযুক্ত রহিয়াছে । এই তিন শ্রেণীর লোক ব্যতীত অপর কাহারও জন্য সৃফীগণের খাদ্য ভক্ষণ করা হালাল নহে। অপর পক্ষে যে ব্যক্তি ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত, যাহার অন্তরে আল্লাহ্‌র অন্বেষণ নাই এবং তাহাকে পাওয়ার [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।