ভ্রমণ (বিলাস) ১৮৫ টিবি বি অব্যাহতি পাইয়াছে, যদিও তাহারা সম্পূর্ণরূপে বোঝাশূন্য হয় নাই। একবার কাহারও ধন-সম্পদ হস্তগত হইলে এবং খ্যাতি ছড়াইয়া পড়িলে, সচরাচর দেখা যায় যে, উহাই তাহাকে আল্লাহ্ হইতে ফিরাইয়া রাখে । হযরত সুফিয়ান সওরী (র) বলেন $ ইহা মন্দকাজ এখন নিতান্ত অপরিচিত লোকেরাও বৃথা প্রশংসাবাদে অহংকৃত হইয়া ক্ষতিগ্রস্ত হইতেছে, এমতাবস্থায় বিখ্যাত লোকদের কি অবস্থা হইবে ? সুতরাং একালে যেখানে লোকে তোমাকে চিনিতে পাইয়াছে তথা হইতে তুমি পলায়ন কর এবং যেখানে তোমাকে কেহ চিনে না সেখানে চলিয়া যাও। একদিন লোকে দেখিতে পাইল, হযরত সুফিয়ান সওরী (র) পিঠে বোচকা লইয়া কোথাও চলিয়া যাইতেছেন। তাহারা জিজ্ঞাসা করিল $ আপনি কোথায় যাইতেছেন ? তিনি বলিলেন £ অমুক গ্রামে যাইতেছি। আমি শুনিয়াছি তথায় তরি-তরকারী খুব সস্তা । লোকে জিজ্ঞাসা করিল ঃ আপনি কি ইহা শ্রেয়ঃ মনে করেন ? তিনি বলিলেন ঃ যেখানে জীবিকা সচ্ছন্দে পাওয়া যায় সেখানে ধর্ম নিরাপদ ও অন্তর উদ্বেগশৃন্য থাকে। হযরত ইবরাহীম খাওয়াস (র) চল্লিশ দিনের অধিক কোন নগরে অবস্থান করিতেন না। চতুর্থ প্রকার ভ্রমণ ঃ সাংসারিক অভাব মোচনের জন্য বসবাসের উদ্দেশ্যে ভ্রমণ করা । এরূপ ভ্রমণ দুরস্ত বাহ্) ব্যবসায়ী নিজকে ও স্বীয় পরিবারবর্গকে পরের গলগ্রহ হওয়ার আপদ হইতে মুক্ত রাখিবার উদ্দেশ্যে ভ্রমণ করিলে এইরূপ ভ্রমণ ইবাদত বলিয়া গণ্য হইবে । আর পার্থিব জীক-জমক ও ধন-সম্পদ অতিরিক্ত বাড়াইয়া স্বীয় গৌরব বৃদ্ধির উদ্দেশ্যে ভ্রমণ করিলে ইহা শয়তানের পথে হইতেছে বলিয়া গণ্য হইবে এবং এই উদ্দেশ্যে ভ্রমণকারী খুব সম্ভব যে, সারাজীবন ভ্রমণের কষ্ট ভোগ করিতে থাকিবে । কারণ, প্রয়োজন অপেক্ষা অতিরিক্ত পরিমাণের কোন সীমা নাই। পরিশেষে হয়ত একদিন অকম্মাৎ চোর-ডাকাত তাহার সমস্ত ধন লুণ্ঠন করিয়া নিবে অথবা বিদেশে কোন অপরিচিত স্থানে মৃত্যুমুখে পতিত হইবে এবং তাহার সমস্ত ধন রাজকোষে বাজেয়াপ্ত হইয়া যাইবে ও ইহাই তাহার পক্ষে উৎকৃষ্ট, উত্তরাধিকারগণ তাহা পাইলে নিজেদের খেয়াল-খুশি অনুযায়ী কুপ্রবৃত্তি চরিতার্থে সমস্ত ধন উড়াইয়া দিবে এবং মৃতের কথা স্মরণও করিবে না। তাহার কোন ওসীয়ত থাকিলে তাহাও তাহারা পালন করিবে না; সে খণগ্রস্ত থাকিলে সেই খণও পরিশোধ করিবে না এবং পরকালে এই খণের বোঝা মৃতের স্কন্ধেই থাকিয়া যাইবে । ধন-সম্পদ অর্জনের সকল কষ্ট সে সহ্য করিবে এবং সমস্ত বোঝা নিজ স্কন্ধে বহন করিয়া পরলোক গমন করিবে, [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।