পানাহার ২৩ কওমের নিকট দিয়া যাইতেছিলেন। তখন তাহারা রুটির টুকরা ভক্ষণ করিতেছিল, তাহারা নিবেদন করিল ৪ “হে রাসূলের ফরযন্দ! আপনিও আমাদের সহিত আহারে শামিল হউন।” তিনি তৎক্ষণাৎ বাহন-পশুর পৃষ্ঠ হইতে অবতরণ করতঃ তাহাদের সহিত আহারে বসিলেন এবং বলিলেন, “অহঙ্কারী লোকদিগকে আল্লাহ্ ভালবাসেন না।” আহারান্তে এই দরিদ্র লোকদের পরবর্তী দিনে তাহার বাড়িতে আহারের জন্য দাওয়াত করিয়া তিনি নিজ গন্তব্য পথে চলিয়া গেলেন। এদিন তাহাদের জন্য নানা প্রকার উৎকৃষ্ট খাদ্য প্রস্তুত করা হইল এবং তিনি তাহাদের সহিত একত্রে আহার করিলেন। ২. নিমন্ত্রিত ব্যক্তির যদি জানা থাকে যে, নিমন্ত্রিতকে ভোজন করাইয়া পরে লোকের নিকট বলিয়া বেড়াইবে এবং যদি বুঝিতে পারে যে, সুন্নতের অনুসরণরূপে যিয়াফত হইতেছে না, দেশপ্রথা হিসাবে হইতেছে, তবে ভদ্বোচিত বাহানার সহিত এইরূপ দাওয়াত প্রত্যাখ্যান করিবে, গ্রহণ করিবে না। মেহমান দাওয়াত গ্রহণ করিলে বরং ইহাকে মেযৃবান নিজের সৌভাগ্যের কারণ বলিয়া মনে করিবে এবং মেহমানের অনুগ্রহ স্বীকার করিবে । মেহমান যদি জানে যে. মেযবানের খাদ্য সন্দেহযুক্ত অথবা মজলিসের রীতিনীতি মন্দ, যেমন তথায় রেশমী ফরাস বিছানো হয়, রৌপ্য-নির্মিত ধুপদানী, দেওয়াল ও ছাদে জীব-জন্তুর ছবি, বাদ্যযন্ত্র সহকারে রাগ-রাণিনী, সং সাজানী, অশ্রীল বাক্যালাপ, পুরুষ-দর্শনে যুবতীদের আগমন ইত্যাদি ধর্ম-বিগরিত কার্য অনুষ্ঠিত হয়, তবে এমন দাওয়াতে কখনও যাইবে না। আবার মেষ্বান বিদ্আতী, জালিম কিংবা ফাসিক হইলে অথবা অহঙ্কার ও বাহাদুরী প্রকাশ তাহার যিয়াফতের উদ্দেশ্য হইলে তাহার দাওয়াত কবুল করিবে না । কিন্তু দাওয়াত কবুল করতঃ মেষৃবানের বাড়িতে গিয়া এই প্রকার মন্দ কার্য দেখিতে পাইলে এবং তাহা প্রতিরোধ করিবার শক্তি না থাকিলে সে স্থান হতে চলিয়া আসা ওয়াজিব । ৩. দূরের রাস্তা বলিয়া দাওয়াত প্রত্যাখ্যান করিবে না; বরং যতদুর পর্যন্ত চলার অভ্যাস আছে ততদূরের মধ্যে দাওয়াত কবুলের কষ্ট স্বীকার করিয়া লইবে ৷ তাওরীতে নির্দেশ আছে, রোগীকে দেখিবার জন্য এক মাইল, জানাযার সহিত দুই মাইল, দাওয়াত রক্ষার্থে তিন মাইল এবং ধর্ম-বন্ধুর মুলাকাতের উদ্দেশ্যে চার মাইল পর্যন্ত পথ অতিক্রম করিয়া যাইবে। ৪. রোযা রাখিয়াছ বলিয়া দাওয়াত প্রত্যাখ্যান করিবে না; বরং নির্ধারিত সময়ে দাওয়াতে উপস্থিত হইবে । দাওয়াতকারী সন্তুষ্ট থাকিলে রোযা না ভাঙ্গিয়া শুধু সুগন্ধি দ্রব্য ্রহণ এবং সদালাপে তাহাকে পরিতুষ্ট করিবে । এই পর্যন্ত করিলেই রোযাদারের পক্ষে দিবাভাগের দাওয়াত রক্ষা হইবে। কিন্তু আহার গ্রহণ না করিলে দাওয়াতকারী অসন্তুষ্ট হইলে নফল রোযা ভঙ্গ করতঃ পানাহার করিয়া দাওয়াতকারীকে সন্তুষ্ট [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।