১৮৪ সৌভাগ্যের পরশমণি ছিতীয় প্রকার ভ্রমণ £ ইবাদতের উদ্দেশ্যে যে ভ্রমণ করা হয় উহা এই শ্রেণীর অন্ত্ৃক্ত। যেমন, হজ্জ, জিহাদ এবং আহ্বিয়া, সাহাবা, তাবেঈন ও আউলিয়ার মাযার যিয়ারত, এমনকি আলিম ও বুযর্গগণের সহিত সাক্ষাতের জন্য ভ্রমণ। কারণ, খাঁটি আলিম ও বুযর্গগণের চেহারা মুবারক দর্শন করা ইবাদতের মধ্যে গণ্য । তাহাদের দু'আতে যথেষ্ট বরকত রহিয়াছে। তাহাদের সহিত সাক্ষাতের অন্যতম উপকারিতা এই যে, তাহাদিগকে অনুসরণের ইচ্ছা জন্মে। সুতরাং তাহাদের সহিত সাক্ষাত করা ইবাদত ও ইবাদতের বীজ, এই উভয়ই । যখন তাহাদের উপদেশবাণী ধর্ম-পথের সহায়ক হয় তখন তাহাদের দর্শনের উপকারিতা বহুগুণে বৃদ্ধি পাইয়া থাকে । সুতরাং ইচ্ছাপুবর্ক বুযর্গগণের মজলিসে ও কবরস্থানে গমন করা দুরস্ত আছে। আর রাসূলুল্লাহ (সা) যে বলিয়াছেন ঃ 75181021115 মক্কাশরীফ, মদীনাশরীফ ও বায়তুল মুকাদ্দাস ব্যতীত অপর কোন স্থানের উদ্দেশ্যে যানবাহনে ভ্রমণ করিও না। এই হাদীস দ্বারা প্রকাশ্যভাবে ইহাই প্রমাণিত হয় যে, এই তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদ ও মাযারে বরকতের জন্য গমন করিও না। এই তিন মসজিদ ব্যতীত আর সমস্ত মসজিদের মর্যাদা সমান। কিন্তু জীবিত আলিম ও বুযর্গগণের মসলিসে গমনপূর্বক তাহাদের সাহচর্য অবলম্বন করা যেমন এই হাদীসের অন্তর্ভুক্ত নহে, তন্রপ পরলোকগত খাঁটি আলিম ও বযুর্গগণের কবরস্থান যিয়ারত করাও এই হাদীসের অন্তর্ভূক্ত নহে। অর্থাৎ এই নিষেধবাণী দ্বারা জীবিত আলিমগণের মজলিসে গমন করা যেমন নিষিদ্ধ হয় নাই, তদ্রাপ মৃত বুযর্গগণের কবর যিয়ারত করাও নিষিদ্ধ হয় নাই। অতএব, এই উদ্দেশ্যে ভ্রমণ করিয়া আম্বিয়া ও আউলিয়াগণের কবরস্থানে গমণ করা দুরস্ত আছে। তৃতীয় প্রকার ভ্রমণ $ ধর্ম-বিষয়ে বিষ্ন সৃষ্টিকারী বিষয় হইতে অব্যাহতিলাভের জন্য ভ্রমণ করা । যেমন, মান-সন্ত্রম, ধন-সম্পদ এবং সাংসারিক কার্যে লিপ্ততা প্রভৃতি চিত্ত চাঞ্চল্যকর বিষয় হইতে পলায়নের উদ্দেশ্যে ভ্রমণে বাহির হইয়া যাওয়া । যে ব্যক্তি সাংসারিক বিষয়-আশয় লইয়া ধর্ম-পথে চলিতে পারে না, তাহার জন্য এই ভ্রমণ ফরয। কারণ, সাংসারিক চিন্তা হইতে মুক্ত এবং হৃদয় প্রশান্ত ও উদ্বেগশূন্য হইলেই মানব ধর্ম-পথে অটলভাবে চলিতে পারে । যদিও মানুষ স্বীয় সমস্ত অভাব ও প্রয়োজন হইতে একেবারে যুক্ত হইতে পারে না, তথাপি সে নিজকে হালকা করিয়া লইতে পারে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।