ভ্রমণ (বিলাস) ১৮৩ ও চিহ্বিহীন লিপি পাঠ করিবার ক্ষমতা যাহাদের আছে ও আল্লাহ্র রাজ্যের নিদর্শনাবলী যিনি উপলব্ধি করিতে পারেন, পৃথিবীর দেশ-বিদেশে ভ্রমণ করিবার আবশ্যকতা তাহার থাকে না; বরং আকাশের রাজ্যসমূহ তথা সৌরজগত দিবারা্র দিতেছে। এই সম্বন্ধে আল্লাহ্ বলেন 8 45১৮০১১৮০১৯৯০৪৩৯/০। এ ১০4 ১৯০০০ আসমান ও যমীনে আল্লাহ্ তা'আলার বিচিত্র মহিমার অনেক নিদর্শন রহিয়াছে মুখ ফিরাইয়া রহিয়াছে। মানুষ শুধু নিজের দেহ, অঙ্গ-প্রত্যঙ্গ এবং গুণারাজির সৃষ্টির প্রতি গভীরভাবে মনোনিবেশ করিয়া দেখিতে থাকিলে তাহার সমগ্র জীবন তৎসমুদয় পরিদর্শন ও পরিভ্রমণেই নিঃশেষ হইয়া যাইবে । বরং সে নিজে বিচিত্র গুণাবলী তখনই দেখিতে পাইবে যখন সে বাহ্যচক্ষু বন্ধ করিয়া অন্তর চক্ষু উন্মুক্ত করিবে । এক বুযর্গ বলেন £ লোক বলে-চক্ষু খোল, তাহা হইলে বিষ্ময়কর সৃষ্টিসমূহ দেখিতে পাইবে । কিন্তু আমি বলি চক্ষু বন্ধ কর, তাহলে বিম্বয়কর সৃষ্টিসমূহ দেখিতে পাইবে । এই উভয়বিধ উক্তিই সত্য । কারণ, প্রাথমিক স্তর তো এই বাহ্যচক্ষু উন্নীলিত করিলে মানুষ বাহ্যজগতের বিচিত্র কার্যাবলী দেখিতে পারে । তৎপর দ্বিতীয় স্তরে উন্নীত হইয়া সে অভ্যন্তরীণ বিচিত্র কার্যাবলী দেখিতে পায়। বাহ্য বৈচিত্রসমূহের শেষ সীমা আছে। কেননা উহা জড় জগতের বাহ্য দেহসমূহের সহিত সংশিষ্ট, যাহার সীমা আছে। কিন্তু অভ্যন্তরীণ বৈচিত্রসমূহের সীমা নাই। প্রত্যেক বাহ্য আকৃতিবিশিষ্ট পদার্থের সহিত একটি গুঢ় তত্ব ও একটি আত্মা হইয়া থাকে । বাহ্য আকৃতি নিতান্ত ক্ষুদ্র ও সামান্য বন্তু। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, রসনাকে বাহ্য দৃষ্টিতে দেখিলে দেখা যাইবে, উহা একখণ্ড মাংসপিও মাত্র ং হপিণ্কে বাহ্যদৃষ্টিতে দেখিলে উহাকে একখণ্ রক্তপিণ্ড বলিয়া মনে হইবে। প্রিয় পাঠক! একবার ভাবিয়া দেখ্ত, রসনা ও হৃৎপিণ্ডের প্রকৃতিগত গুণ ও মূল্যতত্বের তুলনায় চর্মচক্ষে দৃষ্ট ইহাদের বাহ্য আকৃতি কত তুচ্ছ! বিশ্ব জগতের প্রতিটি অণৃ-পরমাণৃ এবং প্রতিটি বস্তুর অবস্থাই এইরূপ । আল্লাহ্ যাহাদিগকে বাহ্য দৃষ্টি ব্যতীত অন্তর দৃষ্টি প্রদান করেন নাই তাহারা প্রায় চতুষ্পদ জন্তুর সমশ্রেণীর। কিন্তু কোন কোন বিষয় বাহ্যচক্ষু অন্তর-চক্ষুর চাবিস্বরূপ। এইজন্য সৃষ্টিকর্তার বিচিত্র সৃষ্টি-নৈপূণ্য দর্শন উপলক্ষে দেশ-বিদেশ ভ্রমণ নিষ্ষল নহে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।