কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ সৌভাগ্যের পরশমণি প্রথম অনুচ্ছেদ ভ্রমণের নিয়্যত, নিয়মাবলী ও শ্রেণীবিভাগ ঃ ভ্রমণ পাচ প্রকার । প্রথম প্রকার ভ্রমণ, ইল্ম শিক্ষার জন্য ভ্রমণ । মানুষের উপর ইল্ম শিক্ষা করা যখন ফরয তখন তজ্জন্য ভ্রমণ করাও ফরয । ইল্ম শিক্ষা করা যখন সুন্নত যখন তজ্জন্য ভ্রমণ করাও সুন্নত। বিদ্যা শিক্ষা ও জ্ঞানার্জনের জন্য ভ্রমণ আবার তিন প্রকার । ১. শরীয়াতের ইল্ম শিক্ষার জন্য ভ্রমণ । হাদীস শরীফে বর্ণিত আছে £ যে ব্যক্তি ইল্ম শিক্ষার জন্য গৃহ হইতে বহির্ঘত হয় সে ফিরিয়া না আসা পর্যন্ত আল্লাহর পথে চলিতে থাকে । হাদীস শরীফে উক্তি আছে ঃ তালিবে ইল্মের জন্য ফেরেশতাগণ নিজেদের পালক বিছাইয়া রাখে। পূর্বকালীন বৃযর্গগণের কেহ কেহ এক-একখানি হাদীসের জন্য দৃর-দূরাত্তরে ভ্রমণ করিয়াছেন। হযরত শাআ'বী (র) বলেন £ যে ব্যক্তি ধর্ম-বিষয়ে হিতকর একটি বাক্য শ্রবণের উদ্দেশ্যে সিরিয়া হইতে ইয়েমেন পর্যন্ত ভ্রমণ করে, তাহার ভ্রমণ বৃথা হইবে না। কিন্তু ভ্রমণ এমন ইল্ম লাভের উদ্দেশ্যে হওয়া উচিত যাহা পরকালের পাথেয় হইতে পারে । যে বিদ্যা দুনিয়া হইতে আখিরাতের প্রতি, লোভ হইতে অল্পে পরিতুষ্টির প্রতি, রিয়া হইতে ইখলাসের প্রতি এবং লোকের ভয় হইতে আল্লাহর ভয়ের প্রতি আকর্ষণ করে না, তাহা নিতান্ত ক্ষতির হইবে। ২. সৎস্বভাব সম্বন্ধে অবহিত হইয়া নিজের মন্দ স্বভাব সংশোধনের উদ্দেশ্যে ভ্রমণ করা। এই প্রকার ভ্রমণও নিতান্ত আবশ্যক । কারণ, মানুষ যখন নিজ গৃহে অবস্থান করিতে থাকে এবং নিজ অভিলায় অনুযায়ী কার্য নির্বাহ হইতে দেখে তখন সে নিজকে ভাল.ও সৎস্কভাবে বলিয়া মনে করে। ভ্রমণে বাহির হইলে স্বভাবের গপ্ত আবরণ মুক্ত হইয়া প্রকৃত স্বরূপ উদঘাটিত হইয়া পড়ে । এমন ঘটনা তাহার সম্মুখে আসিয়া ধরা পড়ে যাহাতে সে নিজের হিংসা-বিদ্বেষ, কুম্বভাব ও দুর্বলতা বুঝিতে পারে। মানুষ স্বীয় রোগ বুঝিতে পারিলেই উহার চিকিৎসায় প্রবৃত্ত হইতে পারে । যে ব্যক্তি ভ্রমণ করে না সে কাজে-কর্মে নিপুণতা লাভ করে না । হযরত বিশরে হাফী (র) বলেন ঃ হে আলিমগণ! ভ্রমণ কর যেন পবিত্র হইতে পার। কারণ, পানি একস্থানে আবদ্ধ থাকিলে দুর্গন্ধযুদ্ধ হইয়া পড়ে । ৩. জল-স্থল, পাহাড়-পর্বত, উন্মুক্ত মাঠ, নব নব শহর এবং সমস্ত বিশ্বচরাচরে কৌশল ও শিল্প নৈপুণ্য দর্শন করা এবং এই সমস্তই যে স্বীয় সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তাআলার পবিভ্রতা বর্ণনা করিতেছে ও তাহার একত্র সাক্ষ্য প্রদান করিতেছে, উহা উপলব্ধি করিবার জন্য ভ্রমণ করা! এই সকল নিজ পদার্থের অক্ষর ও স্বরবিহীন ভাষা শ্রবণ করিবার এবং সমগ্র সৃষ্টি জগতের চেহারার উপর আল্লাহ্‌ তা'আলার অক্ষর [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।