কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ভ্রমণ (বিলাস) সপ্তম অধ্যায় ভ্রমণ (বিলাস) ভ্রমণ দুই প্রকার । একটি মানসিক ভ্রমণ এবং অপরটি দৈহিক ভ্রমণ । আসমান যমীন, আল্লাহর বিচিত্র ও বিস্ময়কর সৃষ্টিসমূহ এবং ধর্ম পথের বিভিন্ন স্তরে অন্তরের ভ্রমণকে মানসিক ভ্রমণ বলে। ইহাই সিদ্ধ পুরুষ বুযর্গগণের ভ্রমণ। তীহারা তো দেহখানিকে লইয়া স্বীয় গৃহে উপবিষ্ট থাকেন। কিন্তু অন্তরে তাহারা আসমান-যমীন বিস্তৃত, বরং তদপেক্ষা বৃহত্তর বেহেশত বিচরণ করিয়া থাকেন। কারণ আধ্যাত্মিক জগত অন্তদৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণের বেহেশত । এই ভ্রমণে তাহাদের জন্য কোনরূপ বাধা বিঘ্ন নাই। আল্লাহ্‌ তা'আলা এই ভ্রমণের দিকেই মানবকে আহ্বান করিতেছেন । তিনি বলেন ঃ ১০০ 4411 315 ৮5৩ ০১০১ ০1৬০এ। ৬ঞন ৪1১১৮5451 7445 তোমরা আসমানসমূহ ও ভূ-মগুলের রাজ্যসমূহের প্রতি এবং এঁ সমস্ত বস্তুর প্রতি যাহা আল্লাহ্‌ সৃষ্টি করিয়াছেন- চাহিয়া দেখিতেছ না ? যে ব্যক্তি এই মানসিক ভ্রমণে অক্ষম, তাহার দৈহিক ভ্রমণ করা আবশ্যক। শরীরকে বিভিন্ন স্থানে বহন করিয়া নিয়া প্রত্যেক স্থান হইতে উপকার লাভ করিবে । এইরূপ দৈহিক ভ্রমণকারীকে পদত্রজে মক্কাশরীফে গমনপূর্বক কা'বাশরীফের যিয়ারতকারীর সঙ্গে তুলনা করা যাইতে পারে। পক্ষান্তরে মানসিক ভ্রমণকারী এমন ব্যক্তি সদৃশ্য ঘিনি নিজ স্থানে উপবিষ্ট থাকেন, একপদও নড়া-চড়া করেন না; বরং কা'বাশরীফ নিজেই আসিয়া তাহার চারিদেকে প্রশিক্ষণ (তওয়াফ) করিতে থাকে এবং নিজ গুপ্ত রহস্যসমূহ তাহার নিকট ব্যক্ত করিতে থাকে । এই দুই ভ্রমণকারীর মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান। এইজন্যই হযরত সাঈদ (র) বলিতেন কাপুরুষদের পায়ে কড়া পড়িয়াছে এবং মহাপুরুষদের পাছায় চেতড়ে) কড়া পড়িয়াছে। মানসিক ভ্রমণের বিবরণ অতি সৃষ্ষ্প ৷ সুতরাং এই গ্রন্থে উহার বিবরণ দেওয়া যাইতে পারে না। এই গ্রন্থে দৈহিক ভ্রমণের নিয়মাবলী দুইটি অনুচ্ছেদে বর্ণিত হইবে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।