কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ সৌভাগ্যের পরশমণি নিজের নিরাপত্তা কামনা করিতেছি এবং আল্লাহ্‌ তা'আলার ইবাদতের জন্য অবসর ও একাগ্রতা চাহিতেছি। নির্জনবাসে মুহূর্তকালও অযথা নষ্ট করিবে না, বরং সর্বদা যিকর, ধ্যান, জ্ঞানচর্চা ও ইবাদতে লিপ্ত থাকিবে । অপর লোককে নিকটে আসিতে দিবে না। দেশের অবস্থা, খবরাদি কাহারও নিকট জিজ্ঞাসা করিবে না। কারণ, নির্জনবাসে দেশের সংবাদ শ্রবণ করিলে তাহা অন্তরে বীজরূপে পতিত হইয়া অতিদ্ুত অঙ্কুরিত ও বর্ধিত হইতে থাকে । অথচ অন্তর হইতে বাজে চিন্তা-ভাবনা বিদূরীত করিয়া ফেলাই নির্জনাবাসের প্রধান কার্য, যেন আল্লাহ্‌র যিকর স্বচ্ছ ও অনাবিল হইয়া উঠে। লোকের কথা অন্তরে বাজে চিন্তা উৎপন্ন হওয়ার বীজ স্বরূপ হইয়া থাকে । নির্জনবাসে সামান্য পরিমাণ খাদ্যে ও বস্ত্রে পরিতুষ্ট থাকা উচিত। অন্যথায় লোকের সহিত মেলামেশা করিবার মুখাপেক্ষী হইয়া পড়িবে। নির্জনবাসে প্রতিবেশির প্রদত্ত দুঃখ-কষ্ট ধের্য অবলম্বন করিবে । তাহারা তোমার নিন্দাবাদ বা প্রশংসাই করুক, তোমাকে মুনাফিক, রিয়াকার বা বুযর্গই বলুক অথবা তোমাকে অহংকারী ও প্রতারক বলুক, কোন কিছুর প্রতিই কর্ণপাত করিবেনা। কারণ, সেদিকে লক্ষ্য করিলে তোমার সময় বৃথা নষ্ট হইবে। অথচ সর্বদা নিবিষ্ট চিত্তে পরকালের কার্ষে লিপ্ত ও নিমজ্জিত থাকাই নির্জনবাসের উদ্দেশ্য । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।