কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নির্জনবাস ১৭৯ স্বীয় শ্রেষ্ঠতৃ প্রকাশের উদ্দেশ্যে নির্জনবাস অবলম্বন করা নিতান্ত নির্বোধের কাজ। এইরূপ ব্যক্তি অন্ততপক্ষে এতটুকু বুঝিবে যে, নির্জনবাসের ফলে তাহারা অবস্থা কেহই জানিবে না। অথচ সে ব্যক্তি অবগত আছে যে, পর্বতের চূড়ায় অবস্থান করিলেও পরছিদ্রান্বেষীরা বলিবে ঃ এ ব্যক্তি ভগ্তামী ও মুনাফিকী করিতেছে। পক্ষান্তরে জনসমাজে থাকিয়া শরাবখানায় যাতায়াত করিলেও তাহার বন্ধু-বান্ধব ও মুরীদগণ বলিবেঃ লোকচক্ষে হেয় হওয়ার উদ্দেশ্যেই তিনি তিরস্কার ও নিন্দার পাত্র সাজিতেছেন। মানুষ যে অবস্থায়ই থাকুক না কেন, একদল লোক সর্বদা তাহার দোষ-ক্রুটি অন্বেষণ করিয়া বেড়াইবে এবং একদল লোক তাহার প্রশংসা কীর্তন করিবে । এই দুই পক্ষ সকল অবস্থায়ই থাকিবে । এমতাবস্থায় মানুষের সমালোচনার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া নিজকে সর্বদা ধর্মের দিকে আকৃষ্ট রাখাই কর্তব্য । হযরত সহল তসতরী (র) এক মুরীদকে কোন কার্ষের নির্দেশ দিলে তিনি উত্তরে বলিলেন ঃ লোকের তিরস্কারের ভয়ে আমি ইহা করিতে অক্ষম । ইহাতে হযরত সহল তসতরী রে) স্বীয় বন্ধু-বান্ধবকে লক্ষ্য করিয়া বলিলেন ঃ মানুষ দুইটি গুণের কোন একটি অর্জন না করা পর্যন্ত সে উক্ত কার্ষের মর্ম অবগত হইতে পারিবে না। প্রথম গুণ এই যে, তাহার যাবতীয় কার্ষের লক্ষ্য হইত আল্লাহ্‌ ব্যতীত আর সকল পদার্থই বাহির হইয়া পড়ে; একমাত্র আল্লাহ্‌ ব্যতীত অপর কোন কিছুর প্রতি তাহার দৃষ্টি পতিত হয় না হয়। দ্বিতীয় গুণ এই যে, তাহার “আমিতৃ* লোপ পাওয়া । লোকে তাহাকে কি বলিবে, না বলিবে, সেদিকে তাহার ভ্রক্ষেপই না করা । হযরত হাসান বসরী (র)-কে বলা হইল ঃ কতিপয় লোক আপনার সভায় যোগদান করত £ আপনার কথার সমালোচনা ও দোষাব্বেষণ করিয়া থাকে । তিনি বলিলেন ঃ আমি বুঝিয়াছি আমার মন কেবল সর্বোচ্চ বেহেশত ফিরদাউস ও আল্লাহ্‌ তা'আলার নৈকট্যলাভের জন্যই ব্যগ্ত; লোকের অপবাদ হইতে নিরাপদে থাকার আকাজ্কা মোটেই করি না। কারণ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ্‌ও মানুষের রসনা হইতে অব্যাহতি পান নাই। উপরিউক্ত বর্ণনা হইতে নির্জনবাসের উপকারিতা ও অপকারিতা সম্যকরূপে উপলব্ধি করিতে পারিয়াছ। এখন প্রত্যেকেই নিজের অবস্থার প্রতি লক্ষ্য কর এবং উক্ত উপকারিতা -অপকারিতাসমূহ বিবেচনা করিয়া দেখ, কোন্টি অবলম্বন করা তোমার জন্য শ্রেয় ঃ নির্জনবাসের নিময় £ নির্জনবাস অবলম্বনকারী এইরূপ নিয়ত করিবে ৪ এই [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।