কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ সৌভাগ্যের পরশমণি শুনিয়া লোকটি ভীত হইয়া পড়িল এবং সেই কার্য পরিত্যাগপূর্বক নির্জনবাস অবলম্বন করিয়া মনে মনে বলিল ঃ এখন হয়ত আল্লাহ্‌ আমার প্রতি সন্তুষ্ট হইয়াছেন। পুনরায় নবী (আ)-এর প্রতি প্রত্যাদেশ হইল ঃ তাহার প্রতি আমি এখনও সন্তুষ্ট হই নাই। অনন্তর সেই ব্যক্তি নির্জনবাস বর্জনপূর্বক বাহিরে আসিল, বাজারের চলাফেরা এবং জনসমাজে মিলামিশা করিতে লাগিল। লোকজনের সহিত উঠা-বসা, পানাহার, অলিগলি ও বাজারে যাতায়াত আরন্ত করিল। তখন ওহী আসিল £ এখন সেই ব্যক্তি আমার সন্তুষ্টিলাভ করিয়াছে। কোন কোন লোক অংহংকারের বশীভূত হইয়া নির্জনবাস অবলম্বন করিয়া থাকে। কারণ, সে ভয় করে যে, জনসমাজে, সভায় ও মজলিসে লোকে তাহার সম্মান করিবে না অথবা তাহার আশঙ্কা হয় যে, জ্ঞানে ও কার্যকলাপে তাহার দোষ-ক্রটি লোকে জানিয়া ফেলিবে । সুতরাং স্বীয় দোষ-ত্রটি নির্জনবাসের আবরণে সে ঢাকিয়া রাখে । আর সর্বদা সে কামনা করে, লোকে তাহার দর্শনের জন্য আগমন করুক এবং তাহার নিকট হইতে বরকতলাভ করুক ও তাহার হস্ত চুম্বন করুক। এই প্রকার নির্জনবাস খাটি মুনাফিকী। আছে। প্রথম নিদর্শন বৃথা সময় নষ্ট না করা এবং যিকর ও ফিকিরে (ধ্যানে) অথবা জ্ঞান চর্চায় ও ইবাদতে লিপ্ত থাকা । দ্বিতীয় নিদর্শন, যাহা হইতে ধর্ম-কর্মে কোন উপকার লাভের সন্তাবনা নাই, এমন লোক সাক্ষাত করিতে আসিলে বিরক্ত হওয়া । তুষ নগরের জনৈক বুযর্গ হযরত খাজা আবুল হাসান হাতেমী রে) একদা অন্যতম শ্রেষ্ঠ ওলী হযরত শায়খ আবুল কাসেম শুর্ানী রে)-এর সহিত সাক্ষাত করিতে গিয়া ক্রুটি স্বীকার করিয়া বলিলেন ঃ আমার ক্রটি এই যে, আমি আপনার নিকট খুব কম হাযির হইয়া থাকি হযরত শায়খ (র) বলিলেন $ হে খাজা! ক্রুটি স্বীকার করিও না। কারণ, কেহ আসিয়া দেখা-সাক্ষাত করিলে অপর লোক নিজেকে যেমন অনুগৃহীত মনে করে, কেহ না আসিলে আমি নিজকে তদ্রপ অনুগৃহীত মনে করিয়া থাকি। কেননা, আমি মালাকুল মউত হযরত আজরাঈল (আ) এর প্রতিক্ষায় আছি। অপর কাহারও আগমনের প্রতিক্ষা করি না। এক ধনী ব্যক্তি হযরত হাতেম আসম্ম (র)-এর নিকট উপস্থিত হইয়া নিবেদন করিল £ আপনাদের কোন কিছুর আবশ্যকতা আছে কি? তিনি বলিলেন ঃ আমার এই আবশ্যকতা আছে যে, দ্বিতীয়বার তুমি আমার সহিত সাক্ষাত করিতে আসিও না; আমিও যেন তোমাকে পুনর্বার না দেখি । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।