নির্জনবাস ১৭৭ উপর জবরদস্তি করিলে অন্তর অন্ধ হইয়া যাইবে । সুতরাং প্রত্যহ কিছুক্ষণ কোন বন্ধুর সৎসঙ্গে থাকিয়া আনন্দলাভ করিবে । ইহাতে মনের স্কৃর্তি ও আনন্দ বৃদ্ধি পাইবে। কিন্তু এই বন্ধু এমন হওয়া উচিত যাহার সহিত একমাত্র ধর্মের আলাপই হইয়া থাকে এবং ধর্ম-কর্মে নিজ নিজ ক্রুটি-বিচ্যুতি বর্ণনা করিয়া পরস্পরের উহা সংশোধনের উপায় জিজ্ঞাসা করিয়া থাকে । সংসারাসক্ত লোকের সংসর্গ মুহূর্তের জন্য হইলেও ক্ষতিকর এবং সারাদিনের সাধনায় মানুষ অন্তরের যে পবিভ্রতাটুকু অর্জন করে, মুহূর্তকাল এইরূপ লোকের সংসর্গে তাহা একেবারে বিলুপ্ত হইয়া যায়। রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ প্রত্যেক মানুষ নিজ বন্ধু ও সঙ্গীর গুণসম্পন্ন হইয়া পড়ে। অতএব কাহার সহিত বন্ধুত্ব স্থাপন করিতে যাইতেছ, এইদিকে লক্ষ্য রাখা আবশ্যক । পঞ্চম আপদ ঃ নির্জনবাস অবলম্বন করিলে রোগীর অবস্থাদি জিজ্ঞাসা করা, জানাযায় শরীক হওয়া, নিমন্ত্রণ রক্ষা করা, কাহারও সুখে-সম্পদে অভিনন্দন ও শোকে-দুঃখে সমবেদনা প্রকাশ করা এবং লোকের নানাবিধ হক পালন হইতে বঞ্চিত থাকিতে হয়। অপর পক্ষে এই সমস্ত কাষে বহু আপদও রহিয়াছে। অনেক সময় এই সকল কাযে কপটতা ও লৌকিকতা অনুপ্রবেশ করে । কোন কোন লোক এই সমস্ত কার্ষের আপদ হইতে নিজকে রক্ষা করিতে পারে না এবং যথাযথ শর্তাবলী পালনপূর্বক এই সকল কার্য সামাধা করিতে সমর্থ হয় না। এমন লোকের জন্য নির্জনবসাই উত্তম। প্রাচীনকালের বহু বুযর্গই এই সমস্ত কার্য পরিত্যাগ পূর্বক নিজর্নবাস অবলম্বন করিয়াছিলেন। কারণ, ইহাতেই তাহারা তাহাদের পরিত্রাণের পথ দেখিতে পাইয়াছিলেন। ষষ্ঠ আপদ £ জনসমাজে বাস করিয়া লোকের হক পালন করাও এক প্রকার বিনয় এবং নির্জনবাস অবলম্বনে এক প্রকার অহংকার রহিয়াছে । আবার নির্জনবাসে হয়ত মনে এমন ভাবেরও উদয় হইতে পারে-আমি শ্রেষ্ঠ, আমি অপর কাহারও সহিত সাক্ষাত করিতে যাইব না। আমার সহিত সাক্ষাতের জন্য মানুষ এখানে আসুক। কাহিনী £ কথিত আছে যে, বনি ইসরাঈল বংশে একজন বড় জ্ঞানী লোক ছিলেন। হিকমত শাস্ত্রে তিনি তিনশত ষাটটি গ্রন্থ রচনা করিয়াছিলেন। এমন কি পরিশেষে তিনি মনে করিতেন যে, আল্লাহ্ তা'আলার নিকট তিনি বিশেষ মর্যাদা ও গৌরবের অধিকারী হইয়াছেন। ইহাতে তৎকালীন নবী (আ) -এর উপর ওহী অবতীর্ণ হইল ঃ সেই জ্ঞানী ব্যক্তিকে বলিয়া দাও যে, সে সমগ্ধ জগতে সুনাম ও খ্যাতি অর্জনপূর্বক প্রসিদ্ধ হইয়া পড়িয়াছে এবং তাহার এই খ্যতি আমি কবুল করি নাই । ইহা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।