কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ সৌভাগ্যের পরশমণি নামই সৎস্বভাব। সূফীগণের খাদিমদের তাহাদের সাহচর্ষে থাকার কারণ এই যে, তাহারা লোকের নিকট যাচাই করিয়া নিজেদের অহংকার ও আত্মগরিমা চূর্ণ করিবে, সৃফীগণের সেবায় নিয়োজিত থাকিয়া কৃপণতা বিদূরীত করিবে; তাহাদের তাবেদারী করিয়া অন্তর হইতে মন্দ স্বভাব দূর করিবে এবং তাহাদের সেবা ও খেদমত করিয়া তাহাদের শুভেচ্ছা ও নেক দু'আর বরকত হাঁসিল করিবে । প্রাচীনকালে এই উদ্দেশ্যেই মুরীদগণ সূফীগণের খেদমত করিতেন যদিও আজকাল এই উদ্দেশ্য পরিবর্তিত হইয়া পড়িয়াছে। অধুনা অধিকাংশ মুরীদই ওলী-দরবেশগণের দু'আর বরকতে সাংসারিক মান-সম্মান ও ধন-সম্পদ লাভের আশায় তাহাদের খেদমত করিয়া থাকে । সুতরাং যে ব্যক্তি রিয়াযত আধ্যত্মিক সাধনা) সম্পন্ন করিয়াছে তাহার জন্য নির্জনবাসই শ্রেয়ঃ। কারণ, আজীবন পরিশ্রম ও কষ্টে নিজকে নিমজ্জিত রাখা রিয়াতের উদ্দেশ্য নহে; যেমন, তিক্ততা ওষধের উদ্দেশ্য নহে; বরং রোগমুক্তিই ওষধের উদ্দেশ্য । রোগ নিরাময় হইলে ওষধ সেবনের তিক্ততা সহ্য করার আবশ্যকতা রোগীর আর থাকে না। তদ্রুপ রিয়াযতেরও একটি উদ্দেশ্য আছে; ইহা হইল আন্মাহ্‌ তা*আলার যিক্র দ্বারা অন্তরের স্তুষ্টিলাভ করা। এই স্তুষ্টিলাভের পথে যে সকল প্রতিবন্ধকতা আছে একমাত্র উদ্দেশ্য । নিজে রিয়াফ়ত করা যেমন আবশ্যক তন্রপ অপরকেও ইহার প্রতি আকর্ষণ করা এবং ইহার নিয়ম-কানৃন শিক্ষা দেওয়া ধর্মের অন্যতম স্তত্ত। নির্জনবাস অবলম্বন করিলে এই কাজ সম্পন্ন করা যায় না। অতএব মুরীদগণের সহিত মেলামেশা করা পীরের কর্তব্য । মুরীদান হইতে দূরে সরিয়া থাকা পীরের উচিত নহে। কিন্তু আলিমগণের যেমন মান-সম্মান ও রিয়ার আপদ হইতে আত্মরক্ষা করিয়া শিক্ষকতা কার্ষে প্রবৃত্ত হওয়া উচিত, তদ্রুপ আধ্যাত্মিক শিক্ষক পীরের পক্ষেও শর্তাবলী রক্ষা অপেক্ষা উৎকৃষ্টতর হইবে। ও চতুর্থ আপদ £ নির্জনবাসে হয়ত নানারূপ অলীক কল্পনার উদ্রেক হইতে পারে এবং আল্লাহর যিকরের প্রতি মনে উদাস ও উচাটন-ভাব জন্মিতে পারে। বন্ধু-বান্ধবদের সহিত মেলামেশা দ্বারা এই ভাব দূরীভূত হয়। হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ আমি সন্দেহের আশঙ্কা না করিলে লোকদের নিকট উপবেশন করিতাম না অর্থাৎ নির্জনবাস অবলম্বন করিতাম । হযরত আলী (রা) বলেন ঃ হে লোকগণ! অন্তরের শান্তিতে ব্যাঘাত ঘটাইও না। কারণ, হঠাৎ অন্তরের [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।