কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নির্জনবাস ১৭৫ ভরণ-পোষণ কার্যও নির্বাহ করিতে সমর্থ হয় না। ফলে ছাত্রদের কার্য নির্বাহের জন্য নিজের ঈমান হারাইতে হয়। অথচ এইরূপ ছাত্র পড়াইয়া কোন উপকারই হয় না। এই সকল আপদ হইতে দূরে থাকিয়া যদি কোন আলিম শিক্ষাদান কার্য চালাইতে পারেন তবে তাহা নির্জনবাস অপেক্ষ উৎকৃষ্টতর ৷ প্রতি এমন মন্দ ধারণা পোষণ করা উচিত নহে যে, তিনি ধন-মানের উদ্দেশ্যে শিক্ষাদান করিতেছেন; বরং এইরূপ ধারণা, করিবে যে, তিনি একমাত্র আল্লাহ্‌র উদ্দেশ্যে শিক্ষাদিতেছেন। আলিমের প্রতি এইরূপ ধারণা পোষণ করা সর্বসাধারণের উপর ফরয । মানুষের অন্তর অপবিত্র হইলে ইহাতে সৎ সাধণা স্থান পায় না। কারণ, মানুষ নিজের স্বভাব ছ্বারাই অপরকে যাচাই করিয়া থাকে । এই সমস্ত বর্ণনার উদ্দেশ্য হইল, আলিমগণ যেন শিক্ষাদানের শর্তসমূহ অবহিত হন এবং জনসাধারণও যেন নিজেদের নির্বৃদ্ধিতাবশত ঃ উক্তরূপ বাহানা করিয়া উলামায়ে কিরামের প্রতি সম্মান প্রদর্শনে কোন প্রকার ক্রটি না করে । কারণ, আলিমগণের প্রতি মন্দ ধারণা পোষণ করিলে লোকজন বিনাশপ্রাপ্ত হইবে। দ্বিতীয় আপদ $£ উপকার গ্রহণ ও উপকার সাধন হইতে বঞ্চিত থাকা । এ স্থলে উপকার গ্রহণের অর্থ জীবিকা অর্জন । জনসমাজে মিলামিশা না করিলে তাহা সম্ভব হয় না। পরিবার-বিশিষ্ট ব্যক্তির পক্ষে উপার্জন পরিত্যাগ করিয়া নির্জনবাস অবলম্বন করা উচিত নহে। কারণ, পরিবার-পরিজনকে বিনাশ করা কবীরা গুনাহ্‌। যাহার ধন-সম্পদ প্রচুর কিংবা যাহার পরিবারবর্গ নাই, তাহার জন্য নির্জনবাসই উত্তম। উপকার সাধন অর্থ সদ্কা-খয়রাত করা ও মুসলমানগণের হক প্রতিপালন করা । নির্জনবাসে গমন করিয়া বাহ্য ইবাদত ব্যতীত অন্য কোন আধ্যাত্মিক কর্মে প্রবৃত্ত না হইলে তদ্রুপ নির্জনবাস পরিত্যগপূর্বক লোকালয়ে থাকিয়া হালাল উপার্জন করা ও সদ্ৃকা-খয়রাত প্রদান করাই শ্রেয়ঃ। কিন্তু তাহার অন্তর যদি আল্লাহ্র মারিফাত ও যিকিরের প্রতি উন্মুক্ত থাকে তবে নির্জনবাস সমস্ত সদ্কা-খয়রাত অপেক্ষা উত্তম। কারণ, উহাই সকল ইবাদতের উদ্দেশ্য । তৃতীয় আপদ £ অপরের অসৎ ব্যবহার ও হীন আচরণ সহ্য করিলে যে রিয়াফত -মুজাহাদা (আধ্যত্বিক সাধনা) হইয়া থাকে উহা হইতে বঞ্চিত থাকা এবং যে ব্যক্তি এখনও সাধনায় পূর্ণতালাভ করে নাই তাহার জন্য উহা হইতে বঞ্চিত না থাকা নিতান্ত উপাদেয় । কারণ, সৎস্বভাব সকল ইবাদতের মূল এবং মিলামিশা ও সঙ্গ ব্যতীত উহা লাভ করা যায় না। কেননা, মানুষের অসম্ভব আবদারে সহন-শীলতার পরিচয় দেওয়ার [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।