২২ সৌভাগ্যের পরশমণি আমি হুযূর (সা) -এর নিকট ইয়াহুদীর উক্তি বর্ণনা করিলে তিনি বলিলেন-- আল্লাহ্র কসম! আমি নভোমগ্ুলে ও ভূমগ্ডলে বিশ্বাসী বলিয়া খ্যাত। বিনা বন্ধকে প্রদান করিলেও আমি পরিশোধ করিতাম । যাও, আমার এ বর্মটি বন্ধক রাখিয়া আটা আন। হযরত আবু রাফে' (রা) বলেন-- আমি বর্মটি লইয়া গেলাম ও ইহা বন্ধক রাখিয়া আটা ধার আনিলাম ।” ইবরাহীম (আ) মেহমানের সন্ধানে গৃহ হইতে বাহির হইয়া দুই-এক মাইল পর্যন্ত অগ্সর হইতেন। মেহমান না পাওয়া পর্যন্ত তিনি আহার করিতেন না। তাহার এইরূপ একনিষ্ঠ মেহ্মানদারীর বরকতে তীহার পবিত্র সমাধি পার্থে এখনও মেহমানদারীর রীতি প্রচলিত আছে। সেই স্থানটি কোন রাব্রিতেই মেহ্মানশূন্য হয় না। কোন কোন সময় সেখানে একশত দুইশত মেহ্মানের সমাগম হইয়া থাকে । ইহার ব্যয় নির্বাহের জন্য বহু-সংখ্যক গ্রাম.ওয়াক্ফ করা রহিয়াছে। দাওয়াত করা ও দাওয়াত গ্রহণের নিয়ম ৪ দাওয়াতের সুন্নত এই যে, পরহিযগার লোক ব্যতীত অপর কাহাকেও দাওয়াত করিবে না। কেননা, আহার প্রদান করত শারীরিক শক্তি বৃদ্ধি করিয়া দেওয়া হয়। সুতরাং পাপী লোককে দাওয়াত করিয়া আহার প্রদান করিলে তাহার পাপকর্মে সাহায্য করা হইয়া থাকে। ফকীর-মিসকিনদিগকে দাওয়াত করিয়া খাওয়াইবে; ধনীদিগকে দাওয়াত করিবে না । রাসূলে মক্বুল (সা) বলেন ঃ “সেই ওলীমার খানা সর্বাপেক্ষা নিকৃষ্ট যাহাতে গরীবদিগকে বঞ্চিত রাখিয়া ধনীদিগকে দাওয়াত করা হয়।”১ তিনি আরও বলেন ঃ “তোমরা দাওয়াত করিতেও গুনাহ্ করিয়া থাক। এমন লোককে দাওয়াত করিয়া থাক যাহারা আসে না এবং যাহারা আসিবার তাহাদিগকে পরিত্যাগ কর। আত্মীয় ও নিকটবর্তী বন্ধু-বান্ধবদিগকে দাওয়াত করিতে ভুলিবে না। কারণ, ইহা সভ্যতা বহির্ভূত কার্য ।” আত্মগর্বও শ্রেষ্ঠত্ প্রদর্শনের উদ্দেশ্যে যিয়াফত করিবে না। সুন্নত প্রতিপালন ও গরীব-দুঃখীদিগকে তৃপ্তিদানের জন্য যিয়াফত করিবে । দাওয়াত গ্রহণ যাহার পক্ষে কষ্টসাধ্য হইবে" বলিয়া জানা যায়, তাহাকে দাওয়াত করিবে না। কারণ তাহাকে দাওয়াত করিলে কষ্ট হইবে। যে ব্যক্তি দাওয়াত গ্রহণে আগ্রহশীল নহে তাহাকেও দাওয়াত করিবে না। কারণ, এরূপ লোক দাওয়াতে আসিলেও তাচ্ছিল্যের সহিত আহার করিবে । ইহাতে গুনাহ হইবে । দাওয়াত গ্রহণের পাঁচটি নিয়ম £ ১. দাওয়াত গ্রহণে ধনী ও দরিদ্বের মধ্যে কোন প্রকার বিভিন্নতা দেখাইবে না; দরিদ্রের দাওয়াত উপেক্ষা করিবে না। কারণ রাসূলে মকরুল (সা) দরিদ্রের দাওয়াত গ্রহণ করিতেন। হযরত ইমাম হাসান রো) এক গরীব ১. (বিবাহের পর বরের পক্ষ হইতে যে যিয়াফত করা হয় তাহাকে গলীমা বলে)। 1 [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।