কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ সৌভাগ্যের পরশমণি হযরত আলী (রা) চেয়ারে উপঝিষ্ট ব্যক্তির নিকট দিয়া অতিক্রমকালে বলিলেন £ এই লোকটি বলিতেছে ১১৪১০] (তোমরা আমাকে চিনিয়া রাখ) ফজরের নামাযের পর উপস্থিত লোকদিগকে কিছু ওয়ায-নসীহত করিবার জন্য একব্যক্তি হযরত উমর (রো) নিকট অনুমতি প্রার্থনা করিল । তিনি তাহাকে অনুমিত প্রদান করেন নাই । সেই ব্যক্তি নিবেদন করিল ঃ ইয়া আমীরুল মুমিনীন! আপনি কি নসীহত করিতে নিষেধ করেন ? হযরত উমর (রো) বলেলেন ঃ হ্যা, আমার আশঙ্কা হইতেছে, পাছে তোমার অহংকার শেষ পর্যন্ত তোমাকে অত্যন্ত গর্বিত করিয়া না তোলে । হযরত রাবেআ' আদবিয়াহ্‌ রে) হযরত সুফিয়ান সওরী (র)-কে বলিলেন ৫ আপনি সংসারের প্রতি আসক্ত না হইলে উত্তম লোক হইতেন। হযরত সুফিয়ান সওরী (র) জিজ্ঞাসা করিলেন ঃ আমি সংসারাসক্ত হইলাম কিসে ? তিনি বলিলেন ঃ আপনি হাদীস বর্ণনা করা পছন্দ করিয়া থাকেন। হযরত আবু সুলায়মান খিতাবী রে) বলেন ঃ এ কালে যাহারা তোমার সংসর্গে থাকিয়া বিদ্যা শিখিতে চাহে, তাহাদিগ হইতে সতর্ক হও এবং দূরে সরিয়া থাক। কারণ, তাহাদের নিকট ধনও নাই, হৃদয়ের সৌন্দর্যও নাই । তাহারা বাহিরে তোমার প্রতি বন্ধৃত্‌ প্রকাশ করে, অথচ ভিতরে শত্রুতা বিদ্যমান । সম্মুখে তোমার প্রশংসা করে বটে, কিন্তু পশ্চাতে কুৎসা রটায়। তাহারা সকলেই কপট, পরোক্ষে নিন্দাকারী, প্রতারক ও ছলনাকারী। তাহাদের উদ্দেশ্য এই যে, তাহারা তোমাকে উপলক্ষ করিয়া তোমার সাহায্যে তাহাদের কুমতলবসমূহ সফল করিয়া লয়। তোমাকে তাহাদের গাধা তোমার নিকট আগমন করিয়া তোমার উপকার করিয়াছে বলিয়া প্রকাশ করে এবং ইহার বিনিময়ে তুমি তাহাদের জন্য স্বীয় ধন-সম্পদ, মান-সম্মান বিলাইয়া দাও- ইহাই তাহাদের ইচ্ছা। তোমার নিকট তাহাদের আগমনের উদ্দেশ্য এই যে, তুমি তাহাদের এবং তাহাদের আত্মীয়-স্বজনের ও বন্ধু-বান্ধবের যাবতীয় হক পালন করিতে থাক। তুমি নির্বোধের মত তাহাদের অনুগত হইয়া থাক এবং তাহাদের শক্রদের সহিত ধৃষ্টতা কর। বিন্দু বিসর্গ ইহার বিপরীত করিলে দেখিতে পাইবে যে, তাহারা তোমার ও তোমার বিদ্যার বিরুদ্ধে কেমন অপপ্রচার আরম্ভ করে এবং তোমার সহিত শক্রতাচরণে কেমন উঠিয়া পড়িয়া লাগিয়া যায়। হযরত আবু সুলায়মান রে)-এর উক্তি বাস্তব সত্য । কারণ এ যুগের কোন ছাত্রই সাংসারিক লাভের উদ্দেশ্য ব্যতীত উস্তাদ গ্রহণ করে না। উত্তাদের সাহায্যে তাহার জীবিকা নির্বাহ হউক, ছাত্র প্রথমত £ ইহাই চাহে । আর অসহায় উস্তাদ লোকের দৃষ্টিতে হেয় হইয়া পড়ার আশঙ্কায় শিক্ষা প্রদান কার্য ত্যাগও করিতে পারে না এবং অনাচারী ধনীদের দ্বারে দ্বারে ধর্না দিয়াও তাহাদিগকে খোশামেদ না করিয়া ছাত্রদের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।