নির্জনবাস ১৭৩ সংসারাসক্ত আলিমকে তওবা ও আল্লাহ্র দিকে আহ্বান করিয়া থাকে, তবে তদুত্তরে বলা হইবে. যে, ইহাও ভূল। কারণ, ফতওয়া সন্বন্ধীয় ইল্ম, বিচার-মীমাংসা ও ব্যবসায় সংক্রান্ত বিদ্যা, তর্কশান্ত্, ব্করণ ও আভিধানিক বিদ্যা কাহাকেও আল্লাহ্র দিকে আকর্ষণ করে না। কেননা এই সমস্ত বিদ্যা ধর্মের প্রতি উদ্বুদ্ধ করে না; বরং ইহাদের প্রত্যেকটিই মানুষের অন্তরে হিংসা-বিদ্বেষ, আত্মভিমান, অহংকার, পক্ষপাতিত্্ প্রভৃতি কৃপ্রবৃত্তির বীজ বপন করিয়া থাকে । ইহা শুনা কথা নহে; বরং পরিলক্ষিত ব্যাপার এবং শুনা কথা কখনও চাক্ষুস দৃষ্ট বস্তুর সমান নহে। সুতরাং এই সমস্ত বিদ্যা সম্পর্কে যে মন্তব্য করা হইল উহার সত্যতা প্রমাণের মুখপেক্ষী নহে। যাহারা এই জাতীয় বিদ্যা অর্জনে লিপ্ত ছিল তাহারা কিরূপে জীবন অতিবাহিত করিয়াছে, তাহাদের পরিণাম কেমন হইয়াছে এবং তাহাদের মৃত্যু কিরূপে ঘটিয়াছিল, একবার ভাবিয়া দেখ । যে ইল্ম মানুষকে আখিরাতের প্রতি আকর্ষণ করে এবং পার্থিব মোহ হইতে তাহাকে বাঁচাইয়া রাখে, তাহা হাদীস-তাফসীরের ইল্ম। এই ইল্মের বিস্তারিত বিবরণ অন্র গ্রন্থের বিনাশন' ও পরিত্রাণ' খণ্ডে প্রদান করা হইবে । অতএব আলিমের কর্তব্য এই ইল্ম শিক্ষা দেওয়া । কারণ, ইহা প্রত্যেকের অন্তরেই ক্রিয়া করিয়া থাকে । তবে এমন কঠিন হৃদয় কদাচিৎ দেখা যায় যাহার অন্তরে এই ইল্ম কোন ক্রিয়া করে না। সুতরাং উপরিউক্ত শর্তানুসারে কেহ ইল্ম শিখিতে চাহিলে তাহাকে শিক্ষা প্রদান না করিয়া নির্জনবাস অবলম্বন করা মাহাপাপ। আবার যে ব্যক্তি হাদীস-তাফসীর ও প্রয়োজনীয় অন্যান্য ইল্ম শিক্ষা করে বটে, কিন্তু তৎসঙ্গে মান-সম্মান, প্রভাব -প্রতিপত্তির আকাজ্ষাও তাহার অন্তরে প্রবল, এমন ব্যক্তিকে শিক্ষাদানে বিরত থাকা উচিত। কারণ, এইরূপ লোককে শিক্ষা দিলে সমাজের প্রভূত উপকার সাধিত হইলেও সে নিজেও বিনাশপ্রাপ্ত হইবে এবং অপর লোকে তাহাকে প্রমাণস্বরূপ গ্রহণ করিবে । এই কথাই রাসূলুল্লাহ্ সো) বলেন ঃ আল্লাহ্ তা'আলা এমন উপকৃত হয় না। মোমবাতি ইহার দৃষ্টান্ত । মোমবাতির আলোকে সমস্ত গৃহ আলোকিত হয়; কিন্তু সে নিজে পুড়িয়া ও গলিয়া নিঃশেষ হইয়া যায়। এইজন্যই হযরত বিশরে হাফী (র) বুযর্গানে দীন হইতে শ্রত হাদীস শরীফের সাতটি কিতাবের বাক্স মাটির নিচে পুতিয়া ফেলিয়াছিলেন এবং এই হাদীসসমূহ কাহারও নিকট বর্ণনা করেন নাই। আর তিনি বলেন ঃ হাদীস বর্ণনা করিবার বাসনা আমার অন্তরে উপলব্ধি করিতেছি বলিয়াই আমি এইগুলি বর্ণনা করিতেছি না। চুপ থাকিবার ইচ্ছা অন্তরে প্রবল থাকিলে হাদীস বর্ণনা করিতাম। বুযর্গগণ বলেন ঃ হাদীস বর্ণনা করাও সাংসারিক ব্যাপার । যে ব্যক্তি (১5 বলিয়া হাদীস বর্ণনা করে, তাহার বাসনা এই থাকে যে, লোকে তাহাকে সম্মানের উচ্চাসনে বসাক । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।