১৭২ | সৌভাগ্যের পরশমণি রাজস্ব, ফতওয়া ও দাবি- দাওয়া সাব্যস্ত করণে ইল্ম অন্বেষণ করে অথবা ধর্ম বিরোধী বিদ্যা, তর্কশান্ত্রের জ্ঞান কিংবা মুতাধিলা ও কারামিয়া সম্প্রদায়ের সহিত তর্ক-বিতর্ক করিবার ইল্ম অন্বেষণ করে, তবে বুঝিবে যে, সে ধন-সম্পদ ও মান -মর্যাদার অভিলাষী, ধর্ম অবেষণ তাহার উদ্দেশ্য নহে। এইরূপ ছাত্র হইতে দূরে থাকা উচিত। কারণ এইরূপ ব্যক্তিকে শিক্ষা দিলে মহা ক্ষতি হইবে। কেননা, সে যখন তাহাকে ধ্বংস ও বিনাশের প্রতি আহ্বানকারী শয়তান ও কুপ্রবৃত্তিরূপ প্রধান শক্রর সহিত প্রতিদ্বন্দিতা না করিয়া হযরত ইমাম আবু হানীফা (র), হযরত ইমাম শাফিঈ রে) ও মুতাষিলা প্রভৃতি ধর্মীয় জামায়াতসমূহের মতবাদ নিয়া ঝগড়া ও তর্ক-বিতর্ক করিতে ইচ্ছা করে, তখন বুঝিতে হইবে যে, শয়তান তাহাকে একেবারে বশীভূত করিয়া লইয়াছে এবং তাহার কার্যকলাপ দেখিয়া হাস্য-বিদ্বপ করিতেছে । আর তাহার অন্তরে হিংসা-বিদ্বেষ, অহংকার, রিয়া, আত্মশ্রাঘা, সংসারাসক্তি মান-সম্মান ও প্রভাব প্রতিপ্রত্তি এবং ধন-সম্পদের লোভ ইত্যাদি যে সকল দোষ রহিয়াছে, উহা মানব হৃদয়ের অপবিভ্রতা । মানুষ এ সমস্ত হইতে নিজকে পবিত্র না করিয়া কেবল বিবাহ-তালাক, দাদনী, কাজ-কারবার কিরূপে অধিকতর বিশুদ্ধ হইবে তৎসম্বন্ধীয় ফতওয়া লইয়া ব্যাপৃত থাকিলে উহাই তাহার ধ্বংস ও বিনাশের কারণ হইয়া উঠিবে। কেহ এই শ্রেণীর মাসয়ালা আবিষ্কারে ভুল করিয়া ফেলিলে ইহা অপেক্ষা অধিক ক্ষতি আর কিছু হয় না যে, সে দুইটি সওয়াবের পরিবর্তে মাত্র একটি সওয়াব পাইবে । কারণ, রাসূলুল্লাহ সো) বলেন, যে ব্যক্তি কুরআন -হাদীস অবলম্বনে ধর্মবিধান আবিষ্কারের চেষ্টা (ইজতিহাদ) করিয়া সঠিক বিধান আবিষ্কারে সমর্থ হয়, সে দুইটি সওয়াব পাইবে এবং ভুল করিলে একটি সওয়াব পাইবে । অতএব, মানুষ হযরত ইমাম আবু হানীফা (র)-এর মাযহাব অবলম্বন করুক কিংবা ইমাম শাফিঈ (র)-এর মাযহাবই অবলম্বন করুক, তাহাতে অধিক লাভের কিছুই নাই। উপরিউক্ত দোষসমূহ তাহার অন্তর হইতে বিদৃরীত না করিলে উহার ফলে তাহার ধর্ম বিনষ্ট হইয়া যাইবে । আজকাল অবস্থা এইরূপ হইয়া দীড়াইয়াছে যে, বড় বড় শহরেও এমন লোক দুই-একজনের অধিক পাওয়া যায় না যাহারা হৃদয় পবিভ্রকারী ইল্ম শিক্ষা করিতে আগ্রহশীল। এমতাবস্থায় শিক্ষকের জন্যও নির্জনবাসই অধিকল শ্রেয় ৪1 কারণ যে আলিম দুনিয়ার ধন-সম্পদ ও মান-সম্মানের অভিলাষী ছাত্রকে ইল্ম দান করেন তাহার দৃষ্টান্ত সেই অস্ত্র ব্যবসায়ীরই সমতুল্য যে, লুষ্ঠনেচ্ছ ডাকাতের নিকট তলওয়ার বিক্রয় করে। এস্থলে যদি বলা হয় যে, এইরূপ ছাত্র হয়ত ধর্মপরায়ণ হইতে পারে তবে ডাকাতের বেলাও বলা যাইতে পারে যে, হয়ত এই 'ডাকাতও একদিন তওবা করিয়া জিহাদে গমন করিতে পারে । আবার যদি বলা হয় যে, তলওয়ার ও ডাকাতকে তওবার দিকে আহ্বান করে না; কিন্তু ইল্ম ও [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।