কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নির্জনবাস এ ১৭১ ইবাদতে অহংকার ও প্রতারণা হইতে মুক্ত থাকা যায় না এবং ধর্ম বিশ্বাসেও সে অলীক কল্পনা ও ভুল-্রান্তি হইতে মুক্ত থাকিবে না। অথচ সে তাহা বুঝিতেও পারিবে না। ফলকথা, নির্জনবাস পরিপক্ক আলিমের জন্য শোভা পায়, জনসাধারণের জন্য নহে। কারণ, সাধারণ মানুষ রুনু ব্যক্তির ন্যায় এবং চিকিৎসক হইতে পলায়ণ করা রুগ্ন ব্যক্তির উচিত নহে। কেননা, নিজের চিকিৎসা নিজে করিলে সে শীঘ্রই ধ্বংসপ্রাপ্ত হইবে । আবার ইল্ম প্রদানের মর্যাদা অতি মহৎ। হযরত ঈসা (আ) বলেন ঃ যে ব্যক্তি ইল্ম শিক্ষা করে ও তদনুযায়ী আমল করে এবং অপরকে শিক্ষা প্রদান করে, আকাশের রাজ্যসমূহে সে শ্রেষ্ঠ ব্যক্তি বলিয়া আখ্যায়িত হইয়া থাকে । অথচ নির্জনবাসে ইল্ম শিক্ষা দেওয়া যায় না। সুতরাং ইল্ম অর্জন ও প্রদান নির্জনবাস অপেক্ষা উৎকৃষ্টতর। কিন্তু শর্ত এই যে, শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই ইল্মে দীন উদ্দেশ্য হওয়া আবশ্যক, ধন-সম্পদ ও প্রভাব প্রতিপত্তি অর্জন উদ্দেশ্য হওয়া উচিত নহে। আর এমন ইল্ম শিক্ষা দিতে হইবে যাহা ধর্ম-কর্মে হিতকর এবং তন্মধ্যে যাহার আবশ্যকতা অধিক তাহা সর্বাগ্রে শিক্ষা দিতে হইবে। যেমন, পবিত্রতা বিষয়ে শিক্ষা দিতে আরন্ত করিয়া প্রথমেই বলিয়া দিবে যে, পোশাক-পরিচ্ছদ ও অঙ্গ-প্রত্যঙ্গ পবিত্র করা অত্যাবশ্যক বটে, কিন্তু ইহা তুচ্ছ বিষয় । বরং পোশাক -পরিচ্ছদ ও অঙ্গ-প্রত্যঙ্গ প্রভৃতির পবিত্রতা সাধনের মূল উদ্দেশ্য হইল চক্ষু, কর্ণ, রসনা, হস্তপদ ইত্যাদি সকল অজ-প্রত্যঙ্গকে পাপ হইতে পবিত্র রাখা । ইহার বিস্তারিত বিবরণ ছাত্রকে বলিয়া দিবে এবং তদনুষায়ী আমল করিতে তাহাকে নির্দেশ দিবে। সে যদি তদনুযায়ী আমল না করে এবং অন্য বিদ্যা শিখিবার আগ্রহ প্রকাশ করে তবে বুঝিবে যে, মান-সম্মান ও প্রভাব-প্রতিপত্তি লাভই তাহার ইল্ম অর্জনের উদ্দেশ্য । অঙ্গ-প্রত্যঙ্গাদি পাপ হইতে পবিত্র রাখিবার পর তাহাকে বলিবে, এই পবিত্রতার উদ্দেশ্যেও ইহা ব্যতীত অপর মহত্তর পবিত্রতা । তাহা হইল দুনিয়া ও আল্লাহ্‌ ব্যতীত যাবতীয় বস্তুর মহব্বত হইতে হৃদয়কে পবিত্র করা। এই পবিত্রতাই 'লা ইলাহা ইন্নাল্লাহ্‌' কলেমার হাকীকত বা মূল তাৎপর্য, যেন আল্লাহ্‌ ব্যতীত অপর কেহ বা কোন কিছুই তাহার উপাস্য না থাকে । অপর পক্ষে যে ব্যক্তি স্থীয় প্রবৃত্তির বশীভূত বিবিসি রন অর্থাৎ “সে স্বীয় প্রবৃত্তিকে তাহার উপাস্যরূপে বরণ করিয়া লইয়াছে” এবং সে “লা ইলাহা ইল্লাল্লাহ্‌* কলেমার হাকীকত হইতে বঞ্চিত রহিয়াছে। এই গ্রন্থের 'বিনাশন' ও 'পরিত্রাণ' খণ্ডে যাহা লিখিত হইবে উহা অধ্যয়ন না করিলে কুপ্রবৃত্তি হইতে হৃদয়কে পবিত্র করিবার উপায় জানা যাইবে না এবং এই উপায় অবগত হওয়া প্রত্যেকের উপর. ফরযে আইন। এই ইল্ম অর্জন সমাপ্ত করিবার পূর্বে ছাত্র যদি হায়েয, তালাক, [1101990০ 19 ৮৮৬ .911010901079.0010

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।