১৭০ সৌভাগ্যের পরশমণি লোকদের উপভোগের জন্য যে সমস্ত পার্থিব সৌন্দর্য ও আনন্দের সামগ্রী দান করিয়াছেন আপনি সে দিকে ভ্রক্ষেপও করিবেন না। এইগুলি তাহাদের জন্য ফিতনাস্বরূপ। রাসুলুল্লাহ সো) বলেন £ যে ব্যক্তি পার্থিব হিসাবে তোমা অপেক্ষা শ্রেষ্ঠ তাহার দিকে দৃষ্টিপাত করিও না। তপ্ত দৃষ্টিপাত করিলে (তোমাকে প্রদত্ত) আল্লাহর নিয়ামত তোমার নিকট তুচ্ছ বলিয়া মনে হইবে আর যে ব্যক্তি ধনীদের এ্বর্য দেখিয়া উহা অন্েষণে প্রবৃত্ত হয় এবং ইহা লাভ করিতে না পারে তবে পরকালের ক্ষতি সে ভোগ করিবে । আর অন্বেষণ না করিলে সাধনা ও ধৈর্যধারণ করিতে হইবে; ইহাও কষ্টসাধ্য । . ষষ্ঠ উপকারিতা £ অলস, নির্বোধ এবং যাহাদিগকে দেখিলে মনে ঘৃণার উদ্বেক হয়, নির্জনবাসে তাহাদিগ হইতে অব্যাহতি পাওয়া যায়। হযরত আমাশ (র)- কে লোকে জিজ্ঞাসা করিল ঃ আপনার দৃষ্টিশক্তি হ্রাস পাইল কেন ? তিনি বলিলেন £ বহু নির্বোধ অলসের প্রতি দৃষ্টিপাত করিয়াছি বলিয়া। হাকীম জালীনুস বলেন £ দেহের যেমন জ্বর আছে, প্রাণেরও তদ্রুপ জর আছে। অলসদের প্রতি দৃষ্টিপাত করা প্রাণের জ্র। হযরত ইমাম শাফিঈ (র) বলেন £ কোন অলস ব্যক্তির নিকট বসিলে আমার দেহের যে অংশ তাহার দিকে থাকে, তাহা ভারী হইয়া পড়ে । ইহা পার্থিব উপকারিতা হইলেও ধর্ম-অপকারিতা ইহাতে জড়িত রহিয়াছে । কারণ, মন যাহাকে দেখিতে পছন্দ করে না, তাহাকে দেখিবামাত্র মুখে হউক বা অন্তরে হইক, অগোচরে তাহার নিন্দা আরম্ত হয় । নির্জনে থাকিলে এ সমস্ত হইতে নিরাপত্তা ও রক্ষা পাওয়া যায়। নির্জনবাসের আপদসমূহ £ অনেক ধর্মীয় ও পার্থিব উদ্দেশ্য অপর লোক ব্যতীত সফল হয় না এবং জন সমাজের মিলামিশা ব্যতীত সিদ্ধ হয় না। নির্জনবাসে এই সকল উদ্দেশ্য সফল ও সিদ্ধ হয় না উহাই নির্জনবাসের আপদ। এই আপদ হয় প্রকার । প্রথম আপদ ঃ নির্জনবাসে ইল্ম অর্জন ও দান হইতে বঞ্চিত থাকিতে হয়। যে পরিমাণ ইল্ম শিক্ষা করা ফরয, যে ব্যক্তি উহা শিখে নাই, তাহার জন্য নির্জনবাস হারাম । আর যে ব্যক্তি ফরয পরিমাণ ইল্ম শিক্ষা করিয়াছে তদপেক্ষা অধিক ইল্ম সে শিখিতেও পারে না এবং বুঝিতেও পারে না এবং সে যদি ইবাদতের জন্য নির্জনবাস অবলম্বন করিতে ইচ্ছা করে তবে ইহা তাহার জন্য দুরস্ত আছে। কিন্তু তাহার জন্য বড়ই ক্ষতিজনক ৷ কারণ, ইল্ম অর্জনের পূর্বে যে ব্যক্তি নির্জনবাস অবলম্বন করে সে তাহার অধিকাংশ সময় নিদ্রায়, বিনাকর্মে ও বাজে কল্পনায় নষ্ট করিয়া ফেলে । ইল্ম পরিপাক না করিয়া সারাদিন ইবাদতে লিপ্ত থাকিলেও এই [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।