নির্জনবাস ১৬৯ এবং পরিতুষ্ট থাকে। কারণ, লোকালয়ে থাকিলে অন্যের নিন্দা-চর্চা ও মন্দধারনার যন্ত্রণা হইতে রক্ষা পাওয়া যায় না এবং দুরাশা হইতেও নিস্তার পাওয়া যায় না। আর এমনও হইবে যে, সমাজে বসবাসকারী কোন কোন কার্য লোকের বোধগম্য না হওয়া বশতঃ তাহারা তওপ্রতি নির্লজ্জ ও অসংযত ব্যবহার করিবে । জনসমাজে বাস করিয়া শোকাতুরের প্রতি সমবেদনা, সুখ-স্থাচ্ছন্দ্যে অভিনন্দন জ্ঞাপন, অতিথি সৎকার, সকলের প্রতি এবংবিধ কর্তব্যসমূহ প্রতিপালনে লিপ্ত থাকিলে তাহার সমস্ত সময় ইহাতেই ব্যয়িত হইবে এবং নিজের প্রয়োজনীয় কার্যে লাগিবার অবসরই পাওয়া যাইবে না। আবার কোন কোন লোককে বাদ দিয়া লোকবিশেষে কাহারও কাহারও প্রতি কর্তব্য প্রতিপালন করিলে অপর লোক অসন্তুষ্ট ও রুষ্ট হইয়া পড়িবে এবং তাহাকে কষ্ট দিবে। অপর পক্ষে নির্জনবাস অবলম্বন করিলে এ সমস্ত হইতেই অব্যাহতি পাইবে এবং সকলেই সন্তুষ্ট থাকিবে । এক বুযর্গ সর্বদা কবরস্থানে থাকিতেন কিংবা নির্জনে বসিয়া কিতাব পাঠ করিতেন। লোকে জিজ্ঞাসা করিল £ আপনি এইরূপ করেন কেন ? তিনি বলিলেন £ নির্জনবাস অপেক্ষা অধিক শান্তি ও নিরাপত্তী আর কোন অবস্থাতেই আমি দেখি নাই। আর কবর অপেক্ষা অধিকতর উপদেষ্টা এবং কিতাব অপেক্ষা উৎকৃষ্টতর সঙ্গী আমি আর পাই নাই। হযরত সাবিত বনানী রে) নামক জনৈক ওলী-আল্লাহ্ হযরত হাসান বসরী (র)- কে পত্র লিখিলেন $ শুনিতে পাইলাম আপনি হজ্জে যাইতেছেন। আমি আপনার সঙ্গে থাকিতে ইছা করি। হযরত হাসান বসরী (র) উত্তর দিলেন ঃ আমাকে ক্ষমী করুন, যেন আমি আল্লাহ্ তা'আলার সহিত নির্জনে জীবন-যাপন করিতে পারি। আমরা একত্রে থাকিলে হয়ত আমরা একে অন্যের এইরূপ ব্যবহার দেখিতে পাইব যাহা আমাদিগকে পরম্পর শক্র করিয়া তুলিবে। নির্জনবাসের অন্যতম উপকারিতা এই যে, মনুষ্যত্বের আবরণ অক্ষুণ্ন থাকে এবং আভ্যন্তরীণ অবস্থা প্রকাশ পায় না। কারণ, যে বিষয় কেহ কখনও দেখে নাই বা শুনে নাই, একত্রে বাস করিলে তাহাও প্রকাশ হইয়া পড়ে। পঞ্চম উপকারিতা £ নির্জনবাসে লোকের মধ্যে পরস্পরের প্রতি লালসা বিলুপ্ত হয়। পরস্পরের প্রতি লোভ-লালসা হইতে বহু দুঃখকষ্ট ও পাপের উৎপত্তি হইয়া থাকে । কারণ, দুনিয়াদার লোকদিগকে দেখিলে দুনিয়ার প্রতি আসক্তি জন্মে। এই আসক্তি হইতে লোভের উৎপত্তি হয় এবং লোভের বশীভূত হইলে হেয় ও অপদস্থ হইতে হয়। এই জন্যই আল্মাহ্ রাসূলুল্লাহ (সা) কে সন্বোধন করিয়া বলেন £ পা 9০০ হি 5555৮.%.১৮০4 প ॥, ০,০০০ পু নল [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।