কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ সৌভাগ্যের পরশমণি মোটকথা, যমানা এইরূপ হইয়া পড়িয়াছে যে, অধিকাংশ মানুষের সংসর্গেই ক্ষতি হইয়া থাকে । সুতরাং অধিকাংশ লোকের জন্যই জনসমাজ হইতে দূরে সরিয়া নির্জনবাস অবলম্বন করাই উত্তম । | তৃতীয় উপকারিতা $ কোন নগরই শক্রতা, ঝগড়া-বিবাদ এবং দলাদলি মুক্ত নহে। নির্জনবাস অবলম্বন করিলে এই সমস্ত হইতে অব্যাহতি পাওয়া যায়। পক্ষান্তরে সমাজে মিলামিশী করিতে গেলে ধর্ম বিপন্ন হইয়া পড়ে । হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আমর ইব্‌ন আস (রো) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ তোমরা যখন দেখিবে যে, লোকে পরস্পর হাতাহাতি করিয়া একে অন্যকে বাহির করিয়া দেয় তখন তোমরা (নিজ নিজ) গৃহে বসিয়া থাকিও এবং রসনা সংযত রাখিও। যাহা জানিবে, করিবে; যাহা জানিবে না, বর্জন করিবে । কেবল নিজ কাজে লিপ্ত থাকিবে এবং অপরের কাজে হাত দিবে না। হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেনঃ মানুষ এমন এক সময়ে উপনীত হইবে যে, তখন তাহার ধর্ম নিরাপদ থাকিবে না। বরং মোনুষ তখন ধর্ম রক্ষার্থে) স্থান হইতে স্থানান্তরে, পাহাড় হইতে পাহাড়ান্তরে এবং গুহা হইতে গুহান্তরে খেকশিয়ালের ন্যায় জনসমাজ হইতে পলায়ন করিবে । লোকে জিজ্ঞাসা করিল. ঃ ইয়া রাসূলুল্লাহ্‌ (সা)! সেই যমানা কখন আসিবে ? হুযুর (সা) বলিলেন ঃ যখন বিনাপাপে জীবিকা মিলিবে না। তখন লোক সমাজ হইতে দূরে দূরে অবস্থান করাই দুরস্ত হইবে । লোকে নিবেদন করিল, ইয়া রাসূলুল্লাহ (সা)! কিরূপে ইহা সম্ভব ? আপনি তো আমাদিগকে বিবাহের আদেশ দিয়াছেন । হুযূর (সা) বলিলেনঃ তখন মানুষ স্বীয় মাতাপিতার হস্তে বিনাশপ্রাপ্ত হইবে। তাহারা মরিয়া গিয়া থাকিলে স্ত্রী-পুত্রদের হাতে, তাহারাও না থাকিলে প্রিয়জনদের হাতে বিনষ্ট হইবে । লোকে নিবেদন করিল ঃ ইয়া রাসূলুল্লাহ্‌ (সা)! এইরূপ হইবে কেন? দরিদ্রতা ও অভাবের জন্য মাতাপিতা পুত্রকে তিরস্কার করিবে এবং যে বস্তু সংগ্রহ করা পুত্রের সাধ্যাতীত উহা তাহারা পুত্রের নিকট চাহিবে। ফলে পুত্র (উহা সংগ্রহের চেষ্টায়) বিনাশপ্রাপ্ত হইবে । এই হাদীস জনসমাজ হইতে দূরে অবস্থান সম্পর্কে বর্ণিত হইয়া থাকিলেও ইহা হইতে নির্জনবাস সম্বন্ধেও বুঝা যাইতেছে । আর রাসূলুল্লাহ্‌ সো) যে কালের সংবাদ প্রদান করিয়াছেন তাহা আমাদের বহু পূর্বেই আসিয়া পড়িয়াছে। হযরত সুফিয়ান সওরী (র) তীহার যমানায় বলিতেন ঃ 497201০৯581 41113 আল্লাহ্র শপথ, নির্জনবাস দুরস্ত হইয়া পড়িয়াছে। চতুর্থ উপকারিতা £ নির্জনবাসে লোকে অপরের অনিষ্ট হইতে অব্যাহতি পায় [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।