কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নির্জনবাস ১৬৭ সম্মুখে স্থাপনপূর্বক অতি লোভ সহকারে খাইতে থাকে এবং চিৎকার করিয়া বলিতে থাকে £ হে মুসলমানগণ! ইহা হইতে দূরে থাক; কেননা ইহা বিষাক্ত। তবে তাহার কথা কেহই বিশ্বাস করিবে না; এবং উহা খাইতে সে যে সাহস করিয়াছে ইহাতেই প্রমাণিত হয় যে, উহা মোটেই বিষাক্ত নহে। অনেক লোকই এইরূপ আছে যে, তাহারা হারাম দ্রব্য ভক্ষণ এবং পাপ করিতে সাহস করে না। কিন্তু যখন শুনিতে পায় যে, অমুক আলিম এইরূপ কাজ করিতেছে তখন তাহারাও তদ্রুপ পাপকার্য করিতে সাহসী হইয়া ওঠে । এইজন্যই আলিমের দোষ-ত্রুটি বর্ণনা করা হারাম হইয়াছে। ইহা হারাম হওয়ার দুইটি কারণ আছে। প্রথমত ৫ অগোচরে পরের দোষ-ক্রুটি বর্ণনা করা গীবত, ইহা জঘন্য পাপ। দ্বিতীয়তঃ আলিম কর্তৃক কোন পাপকার্য অনুষ্ঠিত হইতে শুনিলে সাধারণ লোক তদ্রুপ পাপকার্য করিতে সাহসী হইয়া উঠিবে। আলিমের কার্যকে জায়েষের প্রমাণস্বরূপ গ্রহণ করিয়া তাহার অনুসরণ করিবে এবং শয়তান তাহাদের সাহাযার্থে দণ্ডায়মান হইয়া বলিবে ঃ তোমরা এ আলিমের ন্যায় কার্য কর। তোমরা সেই আলিম অপেক্ষা পরহিযগারও নও। আলিমের কোন দোষ-ক্রুটি দৃষ্টি হইলে জনসাধারণের দুইটি বিষয় বিচার করিয়া দেখা কর্তব্য । প্রথমত £ আলিম ভুল করিলে হইতে পারে যে, তাহার ইল্ম ইহার কাফ্ফারা হইয়া যাইবে । কারণ, ইল্ম মার্জনার পক্ষে বিরাট সহায়। অপর পক্ষে যেহেতু জনসাধারণের ইলম নাই, এমতাবস্থায় তাহারা নেককার্য না করিলে কিসের উপর ভরসা করিবে ? দ্বিতীয়ত £ আলিম যেমন জানে যে, হারাম মাল ভক্ষণ দুবস্ত নহে তদ্রুপ জনসাধারণও জানে যে, মদ্যপান ও যেনা দুরস্ত নহে । সুতরাং মধ্যগণন ও যেনা করা যে অনুচিত, এ বিষয়ে সকলেই আলিম। এমতাবস্থায় সাধারণ লোক মদ্যপান করিলে ইহাতে মদ্যপান দুরস্ত বলিয়া প্রমাণিত হয় না যে, অপর লোকেও তাহার দেখাদেখি ইহা পান করিতে আরন্ত করিবে । অনুরূপভাবে আলিম ব্যক্তি হারাম মাল ভক্ষণ করিলে ইহা প্রমাণিত হয় না যে, হারাম মাল ভক্ষণ দুরস্ত ৷ বস্তুতঃ হারাম ভক্ষণে সেই সমস্ত লোকই সাহসী হইয়া থাকে যাহারা নামেমাত্র আলিম এবং ইল্মের গুঢ় তত্ব সম্বন্ধে একেবারে অজ্ঞ । অথবা বাহ্যত $ আলিম যে মন্দ কার্য করিতেছে ইহার পক্ষে হয়ত তাহার কোন ওজর বা জটিল ব্যাখ্যা আছে যাহা জনসাধারণ বুঝিতে অক্ষম । অতএব, আলিমের ভুল-ক্রুটিকে এইরূপ দৃষ্টিভঙ্গিতেই অবলোকন করা জনসাধারণের উচিত। অন্যথায় তাহাদের সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে। নৌকা দিয়া পার হওয়ার সময় হযরত খিির (আ) নৌকায় ছিদ্ব করিয়া দিলেন এবং ইহার গুঢ় রহস্য অবগত না থাকাবশত ঃ হযরত মুসা (আ) ইহাতে প্রতিবাদ করিলেন। এই কাহিনী আল্লাহ্‌ কুরআন শরীফে এই কারণেই উল্লেখ করিয়াছেন । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।