কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ সৌভাগ্যের পরশমণি অন্তরের ঘৃণা বিদূরীত হয়। এইজন্যই কোন আলিমকে রেশমী বস্ত্র পরিহিত দেখিলে সকলের অন্তরেই তাহার প্রতি ঘৃণা জন্মে। এই আলিমই আবার সারাদিন পরনিন্দায় লিপ্ত থাকিলেও তাহার প্রতি হয়ত কাহারও মনেই ঘৃণার উদ্রেক হইবে না। অথচ পরনিন্দা রেশমী বন্ত্র পরিধান অপেক্ষা মন্দ; এমনকি পরনিন্দা ব্যভিচার অপেক্ষাও গুরুতর । কিন্তু পরনিন্দা সচরাচর দেখিতে -শুনিতে পাওয়া যায় বলিয়া ইহার কদর্যতা অন্তর হইতে লোপ পাইয়াছে। সাহাবায়ে কিরাম ও বুযর্গগণের অবস্থা শ্রবণ করিলে যেরূপ উপকার হয়, মোহ্গস্ত লোকদের অবস্থা শুনিলে তদ্রপ অনিষ্ট হইয়া থাকে। বুযর্গগণের জীবন-চরিত্র আলোচনাকালে আল্লাহ্র রহমত নাযিল হয়। হাদীস শরীফে আছে 25110525516201215 নেককারগণের আলোচনাকালে রহমত অবতীর্ণ হয়। রহমত নাধিল হওয়ার কারণ এই যে, বুষর্গগণের অবস্থা শ্রবণ করিলে ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং দুনিয়ার প্রতি আকর্ষণ অনেক কমিয়া যায়। অনুরূপভাবে দুনিয়ার মোহ্গ্রস্ত লোকের আলোচনাকালে আল্লাহ্‌র অভিশাপ নামিয়া আসে । কেননা, ধর্মের প্রতি উদাসীনতা ও সংসারাসক্তি আল্লাহ্‌র অভিশাপের কারণ । সুতরাং সংসারাসক্ত লোকের আলোচনাই যখন অভিশাপের কারণ হইয়া থাকে তখন তাহাদের সংসর্ণে আসিয়া তাহাদিগকে দেখিলে তো আরও অধিক অভিশাপের কারণ হইবে । এই জন্যই রাসূলুল্লাহ্‌ সো) বলেন ঃ মন্দ সহচর কর্মকারতুল্য । কারণ, কাপড় দগ্ধ না ইইলেও-ইহাঁর ধোয়া তো তোমাকে স্পর্শ করিবে। আর সৎ সহচর এমন আতর -বিক্রেতাতুল্য যে, সে তোমাকে কন্তুরী প্রদান না করিলেও উহার সুগন্ধ তো তোমার নিকট আসিবেই। অসৎ সংসর্গ অপেক্ষা নির্জনবাস উৎকৃষ্ট এবং নির্জনবাস অপেক্ষা সৎ সংসর্গ উৎকৃষ্ট। যেমন হাদীস শরীফে বর্ণিত আছে £ যাহার নিকট বসিলে সংসারাসক্তি ছুটিয়া যায় এবং আল্লাহ্‌র প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, তাহার সংসর্গে থাকা পরম সৌভাগ্যের বিষয়। তুমি তাহার অনুচর হইয়া থাক এবং যাহার অবস্থা ইহার বিপরীত তাহার সংসর্গ হইতে দূরে থাক। বিশেষত $ যে আলিম দুনিয়ার প্রতি লোভী এবং যাহার কথায় ও কাজে এঁক্য নাই, তাহার সংসর্গ অবশ্যই বর্জনীয় । কারণ এইরূপ আলিম প্রাণ সংহারক বিষতুল্য এবং তাহার অন্তর হইতে ঈমানের মর্যাদা ও সম্মান একেবারে লোপ পাইয়াছে। কেননা, আলিম ব্যক্তির এইরূপ আচরণ দর্শনে লোকের মনে ধারণা হয় যে, বাস্তবিকই যদি ঈমানদারীর কোন মূল্য থাকিত হবে এই আলিম ব্যক্তি সর্বাগে ঈশানদারীর মর্যাদা রক্ষা করিয়া চলিত। কারণ, কোন ব্যক্তি যদি সুমিষ্ট হালুয়ার পাত্র [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।