নির্জনবাস ১৬৫ করিয়া তাহার হিসাব-নিকাশ গ্রহণ করা হইবে, তাহার অবস্থা আবার কেমন হইবে ? হযরত ইবৃন সিরীন (রে) এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন ঃ কেমন আছ ? সে ব্যক্তি বলিল ঃ যাহার পাঁচশত দিরহাম খণ আছে, তদুপরি তাহার হস্তে নিজ পরিবার-পরিজনের ভরণ-পোষণের জন্য একটি কপর্দকও নাই তাহার অবস্থা কেমন হইবে £ ইহা শুনিয়া হযরত ইবৃন সিরীন রে) স্বীয় গৃহে গমন করিলেন এবং এক সহস্র দিরহাম আনিয়া সেই ব্যক্তিকে দান করিয়া বলিলেন £ পাচশত দিরহাম দ্বারা খণ পরিশোধ কর এবং পাচশত দিরহাম দ্বারা স্বীয় পরিবারবর্গের ভরণ-পোষণ চালাও । আর আমি এখন প্রতিজ্ঞা করিতেছি যে, কাহাকেও কেমন আছ জিজ্ঞাসা করিব না। হযরত ইব্ন সিরীন (র) যে এইরূপ প্রতিজ্ঞা করিলেন তাহার কারণ এই- অবস্থা জিজ্ঞাসা করিয়া তাহার প্রতি সহানুভূতি প্রকাশ না করিলে মুনাফিকী হইবে, তিনি এই আশঙ্কা করিয়াছিলেন । বুষর্গগণ বলেন £ আমরা এমন বহু লোক দেখিয়াছি, পরস্পরে সাক্ষাত হইলে যাহারা একে অন্যকে সালাম পর্যন্ত করিত না। কিন্তু তাহাদের কেহ অপরের নিকট কিছু চাহিলে যাহা কিছু থাকিত তাহা দান করিতে অস্বীকার করিত না। কিন্তু আজকাল এইরূপ অবস্থা হইয়াছে যে, একে অপরের সহিত দেখা-সাক্ষাত করে এবং ঘরের মুরগীটি কেমন আছে, তাহাও জিজ্ঞাসা করিতে বাকি রাখে না। কিন্তু একটি দিরহাম চাহিলেও “না' ভিন্ন আর কোন উত্তর পাওয়া যায় না। এইরূপ আচরণ মুনাফিকী ৷ সুতরাং লোকের অবস্থা যখন এই পর্যায়ে উপনীত হইয়াছে তখন লোক সমাজে অবস্থানকারী তাহাদের অবস্থার সহিত আনুকূল্য রক্ষা করিয়া চলিলে সেই মুনাফিকী ও মিথ্যাচরণে শরীক হইবে । আবার তাহাদের বিরুদ্ধাচারণ করিলে তাহাদিগকে শক্রু করিয়া তুলিবে এবং সে নিজে নিষ্ঠুর বলিয়া আখ্যায়িত হইবে । সকলে তাহার নিন্দা করিবে । অতএব তাহাদের কারণে তাহার ধর্ম এবং তাহার কারণে তাহাদের ধর্ম বিনষ্ট হইবে। চতুর্থ পাপ ঃ যাহার সহিত তুমি উঠাবসা করিবে তোমার সম্পুর্ণ অজ্ঞাতসারে তাহার স্বভাব তোমার মধ্যে সংক্রমিত হইবে । তোমার প্রকৃতি তাহার প্রকৃতি হইতে এইবূপে কুস্বভাবসমূহ অপহরণ করিয়া লইবে যে, তুমি তাহা টেরও পাইবে না। দুনিয়ার মোহগরস্ত লোকের সহিত উঠাবসা করিলে দুনিয়ার মোহের সেই দ্বাণ তোমার জন্য বহু পাপের বীজ হইয়া দীড়াইবে। কারণ, দুনিয়াদারদিগকে দেখিলে তাহাদের দুনিয়ার লোভের প্রতি তোমার দৃষ্টি নিপতিত হইবে। ফলে তোমার মধ্যেও দুনিয়ার লোভ জন্মিবে। আবার যে ব্যক্তি কোন পাপীকে দেখিবে, যদিও সে পাপকে ঘৃণা করে তবুও বার বার সেই ব্যক্তির পাপানুষ্ঠান দেখিতে দেখিতে পরিশেষে পাপ তাহার দৃষ্টিতে নিতান্ত সহজ ও নগণ্য বলিয়া বোধ হইবে । পাপ বার বার দেখিলে ততপ্রতি [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।