পানাহার ২১ ৪. মেহমানের ফরমায়েশ পূর্ণ করাতে গৃহস্বামীর আন্তরিক সন্তুষ্টি থাকিলে মেহমান কি খাইতে ভালবাসে জিজ্ঞাসা করা উচিত। কারণ মেহমানকে তাহার অভিরুচি অনুযায়ী খাদ্য প্রদানে সন্তুষ্ট করার মধ্যে বড় সওয়াব রহিয়াছে । রাসূলে মক্বুল(সা) বলেন, “যে ব্যক্তি কোন মুসলমান ভ্রাতার মনের বাসনা পূর্ণ করিতে সচেষ্ট হয়, তাহার আমলনামায় হাজার হাজার সওয়াব লিখিত হয়, হাজার হাজার পাপ তাহার আমলনামা হইতে মিটাইয়া দেওয়া হয়, তাহার মরতবা হাজার হাজার দরজায় উন্নত করা হয় এবং “ফিরদাউস', 'আদন' ও '“থুল্দ' এই তিন বেহেশত হইতে তাহার জন্য অংশ নির্ধারণ করিয়া দেওয়া হয়।” আহারের সময় মেহ্মানকে এরূপ প্রশ্ন করা মাক্রূহ ও মন্দ যে, 'অমুখ জিনিস আনিব কি না।” বরং যাহা কিছু প্রস্তুত আছে মেহমানের সম্মুখে উপস্থিত করিবে; মেহমান যাহা ইচ্ছা করে আহার করিবে, যাহা আহার না করে ফিরাইয়া নিবে । দাওয়াত করতঃ আহার প্রদানের ফযীলত £ অনাহৃতভাবে সাক্ষাত করিবার উদ্দেশ্যে যে সকল মেহমান আসিয়া উপস্থিত হয় তাহাদের সম্বন্ধে উপরে বর্ণিত হইয়াছে। কিন্তু যাহাদিগকে দাওয়াত করিয়া আনা হয় তাহাদিগকে আহার প্রদানের প্রণালী অন্য প্রকার । বুযর্গগণ বলিয়াছেন, “অনিমন্ত্রিত মেহ্মানের আহার প্রদানের জন্য আয়োজনের বাড়াবাড়ি করিবে না। কিন্তু নিমন্ত্রিত মেহমানের বেলায় উদ্যোগ-আয়োজনে কোন প্রকার ক্রটি করিবে না; সাধ্যানুযায়ী চেষ্টা ও আয়োজন করিবে ।” মেহমানদারীর ফযীলত খুব বেশি । আরববাসিগণ বিদেশ সফরকালে একে অন্যের গৃহে উপস্থিত হইয়া থাকেন। এইরূপ মেহ্মানের হক আদায় করা নিতান্ত আবশ্যক। কারণ রাসূলে মক্বুল (সা) বলেন, “যে ব্যক্তি সাধ্যানুযায়ী মেহমানদারী করে না তাহার মধ্যে মঙ্গল নাই।” তিনি আরও বলেন ঃ “মেহমানদের জন্য আয়োজনে বাড়াবাড়ি করিও না।” কারণ এরূপ করিলে মেহ্মানের সহিত শত্রুতা করা হয়; “যে ব্যক্তি মেহমানের সহিত শক্রতা পোষণ করে সে আল্লাহ্র সহিত শক্রতা পোষণ করে এবং যে ব্যক্তি আল্লাহর সহিত শক্রতা পোষণ করে আন্মাহও তাহার সহিত শক্রতা পোষণ করিয়া থাকেন ।” বিদেশী মুসাফির আসিয়া উপস্থিত হইলে তাহার জন্য খণ করিয়াও আয়োজন করা দুরস্ত আছে। কিন্তু এক বন্ধু অপর বন্ধুর সহিত সাক্ষাত করিতে গেলে আয়োজনের বাড়াবাড়ি করা উচিত নহে। কারণ বন্ধুর আগমনে আয়োজনের বাড়াবাড়ি করিতে করিতে বন্ধুর প্রতি ভালবাসা কমিয়া যায়। হযরত আবু রাফে' (রা) বলেন, “একদা রাসূলে মক্বুল (সা) আমাকে নির্দেশ দিলেন, রজব মাসে পরিশোধ করিয়া দিব; কারণ আমার গৃহে একজন মেহমান আসিয়াছেন। ইয়াহুদী বিনাবন্ধকে ধার দিতে অস্বীকার করিল। হযরত আবু রাফে' (রা) বলেন, [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।