কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ সৌভাগ্যের পরশমণি পূর্ববর্তী বুযর্গগণ পরস্পর দেখা-সাক্ষাতের সময় পার্থিব বিষয় জিজ্ঞাসা করিতেন না, কেবল ধর্মের অবস্থা জিজ্ঞাসাবাদ করিতেন। হযরত হাতেম আনামন (র) হামিদ লাক্ফাফকে জিজ্ঞাসা করিলেন £ কেমন আছ ৪ তিনি উত্তরে বলিলেন ঃ শান্তিতে ও নিরাপদে আছি। হযরত হাতেম (র) বলিলেন £ পুলসিরাত অতিক্রম করিবার পর তুমি শান্তি পাইবে এবং বেহেশৃতে প্রবেশের পর নিরাপদ হইবে । লোকে হযরত ঈসা (আ) কে তাহার অবস্থা জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন $.যে বস্তুতে আমার উপকার হইবে তাহা আমার আয়তে নহে এবং যাহাতে আমার অপকার হইবে তাহা প্রতিরোধে আমি অক্ষম । আমি নিজ কাজে লিপ্ত আছি কোন অভাবপ্রস্তই আমা অপেক্ষা অভাবগ্রস্ত ও সম্বলহীন নহে। হযরত রাবী ইব্‌ন খাসীম রে)-কে লোকে তাহার অবস্থা জিজ্ঞাসা করিলে বলিতেন $ আমি দুর্বল ও পাপী। নিজের জীবিকা ভোগ করিতেছি এবং স্থীয় মৃত্যুর প্রত্যাশায় রহিয়াছি। লোকে হযরত আবু দারদা (রা) কে তাহার অবস্থা জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন £ দোযখ হইতে নিরাপদ হইতে পারিলে ভালই । হযরত উওয়াইস করণী (রা)-কে যদি কেহ “কেমন আছেন" বলিয়া কুশল জানিতে চাহিত তবে তিনি বলিতেন £ সেই ব্যক্তি আবার কেমন থাকিবে, যে প্রত্যুষে বলিতে পারে না সে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকিবে কিনা এবং সন্ধ্যাকালে সে জানে না যে, সে কাল পর্যন্ত জীবিত থাকিবে কিনা £ হযরত মালিক ইব্‌ন দীনার রে)-কে লোকে কেমন আছেন? বলিয়া জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন ঃ সেই ব্যক্তি আবার কেমন থাকিবে যাহার আম্মু কমিয়া আসিতেছে, আর পাপ বাড়িয়া চলিয়াছে ? কোন জ্ঞানী ব্যক্তিকে লোকে জিজ্ঞাসা করিল £ কেমন আছেন ? তিনি বলিলেন ঃ এমন যে, আল্লাহ্‌র প্রদত্ত জীবিকা ভোগ করিতেছি এবং তীহার শক্র ইবলীসের আদেশ পালন করিয়া যাইতেছি। হযরত মুহাম্মদ ইব্‌ন ওয়াসে রে)-কে লোকে তাহার অবস্থা জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন ঃ সেই ব্যক্তি আবার কেমন থাকিবে, যে প্রত্যহ এক মনযিল করিয়া আখিরাতের দিকে অগ্রসর হইতেছে ? হযরত হামিদ লাক্ফাফকে লোকে জিজ্ঞাসা করিল ঃ কেমন আছেন? তিনি বলিলেন ৪ এক দিন নিরাপদে থাকিব, এই আশায় আছি। লোকে বলিল £ আপনি কি এখন নিরাপদে নহেন ? তিনি বলিলেন £ যে ব্যক্তি পথের সম্বল না লইয়া দূর-দুরান্তের সফরে যাত্রা করিয়াছে, নিঃসঙ্গ অবস্থায় অন্ধকার কবরে গমন করিতেছে এবং কোন সাক্ষী-প্রমাণ ব্যতীত ন্যয়পরায়ণ মহাবিচারকের বিচারালয়ে উপস্থিত হইতে যাইতেছে, তাহার অবস্থা আবার কেমন হইবে ? হযরত হাসসান ইব্‌ন সানান (র)-কে লোকে জিজ্ঞাসা করিল £ কেমন আছেন ঃ তিনি বলিলেন ঃ যে ব্যক্তিকে অবশ্যই মরিতে হইবে এবং তৎপর তাহাকে পুনরুখিত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।