কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নির্জনবাস ১৬৩ প্রকাশ করতঃ নিষেধ করিতে গেলে লোকের সহিত শক্রতা, ঝগড়া-বিবাদ হওয়ার আশঙ্কা থাকে । তৃতীয় পাপ ঃ রিয়া (লোক দেখানো মনোভাব) এবং নিফাক (কপটতা)। লোকসমাজে থাকিলে এই দুইটি দোষ হইতে বাচিয়া থাকা নিতান্ত দুক্কর। কারণ, লোকজনের প্রতি সৌজন্য প্রদর্শন না করিলে তাহারা তোমাকে কষ্ট দিবে । আর সৌজন্য প্রদর্শন করিতে যাইয়া রিয়া-তে নিপতিত হইবে । কেননা নিফাক ও রিয়াকে সৌজন্য হইতে পার্থক্য করা অত্যন্ত কঠিন কাজ। পরস্পর শক্র এমন দুইজন লোকের সহিত আলাপ করিবার সময় প্রত্যেকের মনমত কথা বলিলে মুনাফিকী হইয়া থাকে। আবার এইরূপ না করিলে তাহাদের শত্রুতা হইতে অব্যাহতি পাওয়া যাইবে না। লোক সমাজে বাস করিলে পরস্পর সাক্ষাতের সময় একে অন্যকে অন্তত বলিয়া থাকে আমি সর্বদা আপনার সাক্ষাতের জন্য উদত্রীব থাকি । আর এইরূপ উক্তি প্রায়ই মিথ্যা হইয়া থাকে । অথচ এইরূপ না বলিলেও লোকের নিকট পরিত্যক্ত হইতে হয়। এইরূপ উক্তি করিলে তুমিও কপটতা, মিথ্যাচরণ হইতে মুক্ত রহিলে না। জনসমাজে বাস করিলে অপর একটি সাধারণ কপটতার আশ্রয় লইতে হয় যে, কাহারও সহিত দেখা হওয়ামাত্র শিষ্টতা রক্ষার জন্য জিজ্ঞাসা করিতে হয় £ আপনি কেমন আছেন £ আপনার পরিবারবর্ণ কেমন আছে ? কিন্তু বাস্তব পক্ষে এই সকল প্রশ্রের উত্তর পাওয়ার জন্যে প্রশ্রকারীর মনে কোনই আগ্রহ থাকে না। অতএব এরূপ আলাপ কপটতা মুক্ত নহে। হযর ইব্‌ন মাসউদ রো) বলেন £ এমন লোকও আছে যে, কোন প্রয়োজনে অপরের নিকট গমন করত ঃ কপটতার সহিত তাহার উচ্চ মনুষ্যত্রে বর্ণনা করে এবং তাহার অত্যন্ত প্রশংসা করে। ফলে ধর্মটুকু তাহার মস্তকে স্থাপনপূর্বক আল্লাহ্‌কে রাগাবিত করিয়া অকৃতকার্য অবস্থায় সে গৃহে ফিরিয়া আসে । হযরত সিররী সাকতী (রে) বলেন ঃ কোন ধর্ম-বন্ধু আমার নিকট আগমন করিলে আমি যদি আমার দাড়ির চুল সোজা করিবার জন্য উহাতে আমার হস্ত সঞ্চালন করি তবে আমার এই ভয় হয় যে, আমার নাম মুনাফিকদের তালিকাভুক্ত করা হইবে। হযরত ফুযায়ল রে) এক স্থানে উপবিষ্ট ছিলেন, এমন সময় এক ব্যক্তি তাহার নিকট উপস্থিত হইল । তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন £ তুমি কি জন্য আসিয়া ? লোকটি বলিল £ আপনার সাক্ষাতলাভে শান্তি ও আরাম পাইবার আশায় ৷ তিনি বলিলেন ঃ আল্লাহ্‌র শপথ! ইহা বিরক্তি ও অনৈক্য সৃষ্টির অধিক নিকটবর্তাঁ। তুমি কেবল এই জন্যই আসিয়াছ যে, তুমি মিছামিছি আমার প্রশংসা করিবে এবং আমি তোমার মিথ্যা প্রশংসা করিব। আর তুমি আমার নিকট মিথ্যা গল্প করিবে এবং আমিও তোমার নিকট অলীক গল্প করিব। ফলে তুমি এখান হইতে মুনাফিক হইয়া গৃহে ফিরিবে এবং আমি মুনাফিক হইয়া এখান হইতে উঠিব। এমনিভাবে যে ব্যক্তি এইরূপ আচরণ হইতে আত্মরক্ষা করিতে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।