কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ সৌভাগ্যের পরশমণি মিলামিশা করি না। অনন্তর হযরত হাসান বসরী (র) বলিলেন $ তুমি স্বীয় স্থান পরিত্যাগ করিও না। কারণ, তুমি ফিকাহশান্ত্রে হাসান অপেক্ষা অধিক জ্ঞানী । হযরত হরম ইব্‌ন হায়্যান (র) হযরত উওয়াইস করণী (রো)-এর নিকট গমন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন ঃ কি জন্য আসিয়াছ ? হযরত হরম রে) বলেন ঃ আপনার নিকট কিছু শান্তি পাইব, এই জন্য আসিয়াছি। হযরত উওয়াইস (রা) বলেনঃ আল্লাহ্‌র পরিচয়লাভের পর অপরের নিকট শান্তি পায় এমন কেহ আছে বলিয়া আমি মোটেই জানি না। হযরত ফুযায়ল (র) বলেন ঃ রাত্রির অন্ধকার ঘনাইয়া আসিলে আমার হৃদয় আনন্দিত হইয়া উঠে । তখন মনে মনে বলি, ভোর পর্যস্ত আল্লাহ্‌র সহিত নির্জনে উপবিষ্ট থাকিব। তৎপর উষার আলোর প্রকাশিত হইলে আমার হৃদয় বিষাদে ভরিয়া উঠে। তখন আমি মনে মনে বলি, লোকে আমাকে এখন আল্লাহ্‌ হইতে দূরে সরাইয়া রাখিবে। হযরত মালিক ইব্‌ন দীনার রে) বলেন ৪ যে ব্যক্তি লোকের সহিত আলাপ করা অপেক্ষা মুনাজাতের মাধ্যমে আল্লাহ্র সহিত আলাপ করাকে অধিক পছন্দ না করে তাহার জ্ঞান নিতান্ত সামান্য, তাহার হৃদয় অন্ধ এবং তাহার জীবন বিনষ্ট । এক জ্ঞানী ব্যক্তি বলেন ঃ যদি কোন ব্যক্তির এইরূপ ইচ্ছা হয় যে, কাহারও সহিত সাক্ষাত লাভ করিবে এবং তাহার সহিত কথাবার্তা বলিবে তবে ইহাই তাহার বিপত্তি। কারণ, প্রয়োজনীয় বস্তু হইতে তাহার অন্তর শূন্য এবং সে বাহিরের সাহায্য প্রার্থনা করে। বুযর্গগণ বলেন ঃ লোকের সহিত যাহার বন্ধু সে নিঃস্বদের অন্তর্ভূক্ত । উপরিউক্ত উক্তিসমূহ ও বর্ণনা হইতে বুঝিয়া লও, যে ব্যক্তি সর্বদা যিক্র করিয়া আন্মাহ্‌্র সহিত বন্ধুত স্থাপন কিংবা অহরহ চিন্তা-ধ্যানে নিমগ্র থাকিয়া আল্লাহ্‌র মাহাত্ম্য ও অনুপম সৌন্দর্য সম্পর্কে উপলব্ি জ্ঞান লাভ করিতে সমর্থ, তাহার জন্য এই কার্য সেই সকল ইবাদত অপেক্ষা উৎকৃষ্ট যাহা আল্লাহ্র বান্দাদের সহিত সংশিষ্ট । কারণ, আল্লাহ্‌র প্রতি প্রবল মহব্বত লইয়া পরলোক গমন করাই পরম সৌভাগ্য । যিক্রেই প্রেম-প্রীতি পূর্ণতা লাভ করে। আর প্রেম-প্রীতি মারিফাতের (পরিচয়-জ্ঞানের) ফল এবং মারিফাত চিন্তা ও ধ্যান হইতে জন্মে। এই সমস্তই নির্জনবাসে লাভ করা যায়। দ্বিতীয় উপকারিতা ৪ নির্জনবাসে মানুষ অনেক পাপ হইতে বাচিয়া থাকে । চারি প্রকারের পাপ আছে, জনসমাজে থাকিয়া কেহ উহা হইতে অব্যাহতি পায় না। প্রথম পাপ ঃ অগোচরে পরনিন্দা করা ও পরনিন্দা শ্রবণ করা । এই পাপে ধর্ম বিনষ্ট হয়। ছিতীয় পাপ £ সৎকর্মের আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ সম্পকীয়। কারণ, অসৎকর্মে প্রতিরোধ না করিয়া নীরব থাকিলে পাপী হইতে হয়। আবার অসন্তোষ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।