কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নির্জনবাস ১৬১ সহিত সম্পর্ক ছিন্ন করিয়াছিলেন । তৎপর নবুওয়তের জ্যোতি প্রবল হইয়া উঠিল এবং তিনি মরতবায় উপনীত হইলেন যে, দৈহিকরূপে তিনি মানব সমাজে ছিলেন এবং অন্তরে সর্বদা আল্লাহ্র সহিত বিরাজমান থাকিতেন। হযূর (সা) বলেন £ আমি কাহাঁকেও বন্ধুরূপে গ্রহণ করিলে আবূ বকর (রা) কে গ্রহণ করিতাম। কিন্তু আল্লাহ্‌র মহববত (আমার অন্তরে) অপর কাহারও মহব্বতের জন্য একটুমাত্র স্থানও অবশিষ্ট রাখে নাই। অথচ লোকে জানিত যে, প্রত্যেককে তিনি ভালবাসেন । অলীগণও যদি এই মরতবায় উপনীত হন তবে বিস্ময়ের কিছুই নাই। হযরত সহল তসতরী (র) বলেন ঃ ত্রিশ বৎসর যাবত আমি আল্লাহ্‌র সহিত কথাবার্তী বলিতেছি এবং লোকে মনে করে, আমি তাহাদের সহিত আলাপ করিয়া থাকি। এইরূপ অবস্থায় উন্নীত হওয়া মোটেও অসম্ভব নহে। কারণ, কাহারও প্রেমে কেহ মগ্ন হইলে তাহার ভালবাসা এত প্রবল হইয়া উঠে যে, প্রেমিক লোক সমাজে থাকিলেও অন্তরে প্রেমাম্পদের সহিত লিপ্ত থাকার দরুন কাহারও কথা তাহার কর্ণে প্রবেশ করে না এবং কাহাকেও সে দেখিতে পায় না। কিন্তু ইহাতে প্রত্যেকেরই গর্ববোধ করা উচিত নহে। কেননা, বহু লোক এমন আছে, লোক সমাজে অবস্থানের কারণে যাহারা আল্লাহ্র জ্যোতির্ময় পবিত্র দরবার হইতে বিতাড়িত হইয়া যায়। এক ব্যক্তি এক ইহুদী দরবেশকে বলিল ঃ নির্জনে ধৈর্য্যবলম্বন করা শ্রেষ্ঠ কাজ বটে। তিনি বলিলেন £ আমি একাকী নহি। আমি আল্লাহ্‌র সঙ্গে আছি। যখন তাহার সহিত গুপ্ত রহস্যের কথা বলিতে চাই তখন আমি নামায পড়িতে আরন্ত করি । যখন ইচ্ছা হয় যে, তিনি আমার সঙ্গে কথা বলুন তখন তওরীত পাঠ করিতে থাকি। লোকে এক বুযর্গকে জিজ্ঞাসা করিল ঃ নির্জনবাসিগণ নির্জনবাসে কি উপকার লাভ করিল ? তিনি উত্তরে বলিলেন £ আল্লাহ্‌র সহিত মহব্বত । লোকে হযরত হাসান বসরী (র)- কে জানাইল যে, এক ব্যক্তি সর্বদা স্তম্তের আড়ালে থাকে । তিনি বলিলেন £ লোকটি আবার আসিলে আমাকে খবর দিও। লোকটির আগমনবার্তা পাইয়া তিনি তাহার নিকট গমনপূর্বক বলিলেন ঃ ওহে! তুমি সর্বদা একাকী বসিয়া থাক । মানুষের সহিত মিলামিশা কর না কেন? লোকটি বলিল ঃ আমি এক বড় কার্ষে আবদ্ধ হইয়া পড়িয়াছি, ইহা আমাকে জনসমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিয়াছে। হযরত হাসান বসরী রে), বলিলেন $ তুমি হাসানের নিকট গমন কর না কেন এবং তাহার কথা শুন না কেন? লোকটি বলিল ঃ সেই কার্য আমাকে হাসান এবং সমস্ত মানুষ হইতে বিরত রাখিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন £ উহা কি কাজ? লোকটি বলিল £ এমন কোন সময় নাই যখন আল্লাহ্‌ আমাকে নিয়ামত দান করেন না এবং আমি কোন পাপ না করি । সুতরাং আমি সর্বদা তাহার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ ও স্বীয় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া থাকি। এইজন্য হাসানের সহিতও লিপ্ত হই না, আর লোকদের সহিতও [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।