কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ সৌভাগ্যের পরশমণি অতিক্রমকালে আমাকে সালাম করে না এবং আমার পীড়ার সময় আমাকে দেখিতে আসে না, আমি তাহার নিকট অত্যন্ত কৃতজ্ঞ থাকিব । হযরত সাআদ ইব্ন আবী ওককাস এবং হযরত সাঈদ ইব্ন যায়দ (রা) দুইজন শ্রেষ্ঠ সাহাবী মদীনা শরীফের নিকটবর্তী আকীক নামক স্থানে বাস করিতেন। কোন কাজ উপলক্ষেই তাহারা কোন সম্মেলনে গমন করিতেন না। অবশেষে সেই নির্জনবাসেই তাহারা ইন্তিকাল করেন। এক আমীর হযরত আসমা (রা)- কে জিজ্ঞাসা করিল £ আপনার কোন কিছুর প্রয়োজন আছে কি ? তিনি বলিলেন $ হ্যা। আমীর বলিল ঃ কি প্রয়োজন ? তিনি বলিলেন ঃ প্রয়োজন এই যে, তুমিও আমার সহিত সাক্ষাত করিও না, আমিও তোমার সহিত সাক্ষাত করিব না। এক ব্যক্তি হযরত সহল তসতরী রে)-কে বলিলেন ঃ আমার বাসনা, আমাদের পরস্পর সংসর্গ থাকুক । তিনি উত্তরে বলিলেন ঃ আমাদের একজন ইন্তিকাল করিলে অপরজন কাহার সঙ্গে সংসর্গ করিবে? সেই ব্যক্তি বলিলেন ঃ আল্লাহ্‌র সঙ্গে। হযরত সহল অততরী রে) বলিলেন £ এখন আল্লাহরই সঙ্গে সংসর্গ রাখা উচিত। বিবাহ সম্বন্ধে যেরূপ অবস্থাভেদে বিভিন্ন রূপ বিধান রহিয়াছে, যেমন কোন অবস্থায় বিবাহ করাই উত্তম, আবার কোন অবস্থায় বিবাহ না করাই উত্তম, তদ্রপ নির্জনবাস সম্বন্ধেও অবস্থাভেদে বিভিন্ন রূপ বিধান রহিয়াছে । বস্তুতঃ মানুষের অবস্থা অনুসারে বিধানও পরিবর্তিত হইয়া থাকে । সুতরাং অবস্থাভেদে কাহারও পক্ষে নির্জনবাস উত্তম, আবার কাহারও পক্ষে জনসমাজে মিলিয়া-মিশিয়া থাকা উত্তম। অতএব নির্জনবাসের উপকারিতা ও অপকারিতা বিস্তারিতভাবে বর্ণিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিধান জানা যাইবে না। নির্জনবাসের উপকারিতা £ নির্জনবাসের উপকারিতা ছয়টি 8 প্রথম উপকারিতা ৪ আল্লাহ্‌র যিক্র ও তাহার বিচিত্র সৃষ্টি নৈপুণ্য সম্বন্ধে চিন্তা করিবার অবসর কারণ, আন্রাহ্‌র যিক্র করা এবং তাহার বিচিত্র সৃষ্টি নৈপুণ্য, আসমান-যমীনে তাহার একচ্ছত্র আধিপত্য সম্বন্ধে চিন্তা করা এবং ইহলোক ও পরলোকে আল্লাহ্‌র গুঢ় তত্ুসমূহ উপলব্ধি করা শ্রেষ্ঠ ইবাদত। বরং মানুষের জন্য শ্রেষ্ঠতম মর্যাদা এই যে, আল্লাহ্‌ ব্যতীত যাবতীয় বস্তুকে, এমনকি নিজেকে পর্যন্ত ভুলিয়া তাহার যিকর ও ধ্যানে এরূপভাবে নিমগ্ন হইবে যেন তোমার নিকট আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন বস্তুর অস্তিত্ই না থাকে। নির্জনবাস ব্যতীত এইরূপ অবস্থা লাভ করা যায় না। কারণ, আল্লাহ্‌ ব্যতীত যাবতীয় পদার্থ মানুষকে আল্লাহ্‌ হইতে ফিরাইয়া রাখে। বিশেষতঃ সেই ব্যক্তিকে ফিরাইয়া রাখে,,ম্নানব সমাজে অবস্থান করিলেও সৃষ্টজগত হইতে বিছিন্ন হইয়া নবী-রাসূল আ)-গণ এর ন্যায় একমাত্র আল্লাহকে লইয়া ব্যাপৃত থাকিবার ক্ষমতা যাহার নাই। এইজন্যই রাসূলুল্লাহ্‌ সো) স্বীয় কর্মের প্রারপ্তে হেরা পর্বতে যাইয়া নির্জনবাস অবলম্বন করিয়াছিলেন এবং লোক সমাজের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।